এক্সপ্লোর

Pakistan News: অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে যাওয়া ঘাঁটি ফের তৈরি করছে পাকিস্তান! ভারতীয় স্যাটেলাইটে এ কী ছবি!

Operation Sindoor Pakistan: ‘অপারেশন সিঁদুর’-এর আঘাতে ধ্বংস হওয়া স্থাপনা ও যানবাহনের জায়গায় নতুন দেয়াল ও কাঠামো তৈরি হচ্ছে।

নয়া দিল্লি: অপারেশন সিঁদুরে ভেঙেচুরে তছনছ হয়ে গিয়েছিল পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি। ইসলামাবাদ থেকে ২৫ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত নুর খান একটি কৌশলগত বিমানঘাঁটি, ভারতীয় হামলায় সেই ঘাঁটিও ধ্বংস হয়েছিল। তবে এবার ভারতীয় স্যাটেলাইটে ধরা পড়ল একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, নূর খান বিমানঘাঁটি ফের তৈরি করছে পাকিস্তান। 

নতুন স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, মে মাসে ভারতীয় বিমানবাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এর আঘাতে ধ্বংস হওয়া স্থাপনা ও যানবাহনের জায়গায় নতুন দেয়াল ও কাঠামো তৈরি হচ্ছে। স্যাটেলাইট চিত্রে দেখা যায়, ১০ মে আঘাতের দিন ধ্বংসপ্রাপ্ত এলাকা ১৭ মে-র মধ্যে পরিষ্কার করে ফেলা হয়। আর ৩ সেপ্টেম্বরের ছবিতে দেখা যায় নতুন দেয়াল ও কাঠামো, যা মূল নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ম্যাক্সারের উপগ্রহ চিত্র সামনে এনে দাবি সংবাদমাধ্যম এনডিটিভির। 

নূর খান ঘাঁটিটি পঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির চাকলালায় অবস্থিত । এটি ব্রিটিশ শাসনের সময় নির্মিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র বাহিনীর সেনাদের প্যারাসুট অভিযানে প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছিল। পরবর্তী বছরগুলিতে, এটি পরিবহন এবং সরবরাহের কেন্দ্র হয়ে ওঠে। ২০১২ সালে পাকিস্তানের প্রাক্তন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মালিক নূর খানের সম্মানে এর নামকরণ করা হয়।  


Pakistan News: অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে যাওয়া ঘাঁটি ফের তৈরি করছে পাকিস্তান! ভারতীয় স্যাটেলাইটে এ কী ছবি!

নূর খান পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি। এখানে কেবল প্রায় অর্ধ ডজন পিএএফ স্কোয়াড্রনই নয়, পাকিস্তানের সাব এরিয়ে আগাম সতর্কতা প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে। এটি সি-১৩০ হারকিউলিস বিমান, সাব ২০০০ এবং আইএল-৭৮ মিড-এয়ার রিফুয়েলারের ঘাঁটি, যা সরবরাহ এবং কৌশলগত বিমান পরিবহন কার্যক্রমের জন্য এটিকে গুরুতেপূর্ণ করে তোলে। আইএএফ-এর নুর খান বিমানঘাঁটিতে এই হামলা কৌশলগত এবং একই সঙ্গে প্রতীকী ছিল। কারণ, এই বিমানঘাঁটি পাকিস্তান সেনাবাহিনীর সদর দফতরের কাছেই অবস্থিত এবং এটি বিমান চলাচলের কেন্দ্র হিসেবে কাজ করে। এই কেন্দ্র থেকে সায়াব এরিআই (Saab Erieye), সি-১৩০ পরিবহন বিমান, এবং আইএল-৭৮ রিফুয়েলিং প্লেন পরিচালনা করা হয়, যা সামরিক রসদ, নজরদারি, এবং অপারেশনাল কার্যক্রমে অপরিহার্য।                                  

ভারত আনুষ্ঠানিকভাবে কোন অস্ত্র ব্যবহার করেছে তা প্রকাশ করেনি, তবে বিশেষজ্ঞদের মতে সু-৩০ থেকে নিক্ষিপ্ত ব্রহ্মোস এবং রাফাল থেকে উৎক্ষেপিত স্কাল্প মিসাইল এই অভিযানে ব্যবহৃত হয়েছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Encounter In Jharkhand : ফের এনকাউন্টার, নিহত কুখ্যাত গ্যাংস্টার, পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালাবার চেষ্টার অভিযোগ
ফের এনকাউন্টার, নিহত কুখ্যাত গ্যাংস্টার, পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালাবার চেষ্টার অভিযোগ
Prashant Kishor Victory: বাঁকীপুরে বিজয়ী প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুরে বিজয়ী প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget