এক্সপ্লোর

পদে পদে বৈষম্যের মুখোমুখি হয়েছেন, স্বপ্ন দেখেন, ভারতের বিরুদ্ধে খেলার, জানালেন পাক বংশোদ্ভূত এই শিখ বোলার

মহিন্দর জানিয়েছেন, শিখ পরিচয়ের জন্য পাকিস্তানে পদে পদে তাঁকে বৈষম্যের শিকার হতে হয়।

ইসলামাবাদ: মহিন্দর পাল সিংহ স্বপ্ন দেখেন, একদিন দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তিনি। মহিন্দর ভারতীয় নন, তিনি পাক বংশোদ্ভূত। আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেলে তিনিই হবেন প্রথম শিখ খেলোয়াড় যিনি পাকিস্তান টিমে খেলবেন। প্রতিশ্রুতিমান মিডিয়াম পেসার মহিন্দরের বয়স কুড়ির কোঠায়, জন্ম গুরু নানকের জন্মস্থান পাক পঞ্জাবের নানকানা সাহিবে। আদর্শ ওয়াকার ইউনিস। ক্রিকেটের পাশাপাশি পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে ডিগ্রি পেয়েছেন তিনি। ২০১৬-য় মুলতানের হাই পারফরম্যান্স সেন্টারের উঠতি খেলোয়াড়দের ক্যাম্পে সুযোগ পেয়ে তাঁর প্রচারে আসা। মহিন্দর জানিয়েছেন, যে কোনও পর্যায়ের ক্রিকেটে তিনি একবার অন্তত ভারতের বিরুদ্ধে খেলতে চান। ভারতে তাঁর আত্মীয়, বন্ধুরা রয়েছেন, তাঁরা কথা দিয়েছেন, যদি তিনি একবারও পাক জাতীয় দলের হয়ে ভারতের বিরুদ্ধে খেলেন, তবে তাঁরা সেই ম্যাচে পাকিস্তানকেই সমর্থন করবেন। মহিন্দর বলেছেন, যে কোনও ক্রিকেটারের স্বপ্ন, হাই প্রেসার ম্যাচ খেলা, বড় ম্যাচ, যার দিকে গোটা বিশ্ব তাকিয়ে। ভারত-পাকিস্তান ম্যাচ সব সময় স্পেশাল, ভবিষ্যতে তিনিও খেলার সুযোগ পেতে চান এই ম্যাচে। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে বিশ্বের নজরকাড়া এমন ম্যাচের নায়ক হিসেবে সমাদৃত হতে চান মহিন্দর। মহিন্দর জানিয়েছেন, শিখ পরিচয়ের জন্য পাকিস্তানে পদে পদে তাঁকে বৈষম্যের শিকার হতে হয়। কিন্তু সে সব হাসিমুখে গ্রহণ করেছেন তিনি, মনে লালন করে চলেছেন একটাই স্বপ্ন, একদিন দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলবেন। আর সেই স্বপ্নের সামনে অপমান, অনাদর কিছু না। তিনি জানিয়েছেন, জীবনে প্রচুর সংগ্রাম তাঁকে করতে হয়েছে, অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে কিন্তু স্বপ্ন দেখা কোনওমতেই ছাড়েননি তিনি। বৈষম্য, কুমন্তব্যের মোকাবিলা করতে হয়েছে ঠিকই কিন্তু সব জায়গাই তো ভাল লোক, খারাপ লোক মিশিয়ে, তাই না?
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health News: বদলে যায় কোষের কার্যক্রম, বাড়ে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি, কোভিড ১৯-ফ্লু নিয়ে এল সতর্কবার্তা
বদলে যায় কোষের কার্যক্রম, বাড়ে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি, কোভিড ১৯-ফ্লু নিয়ে এল সতর্কবার্তা
IRIS Lavan: পর পর কফিন উঠল কলম্বো থেকে, কোচি থেকে উঠলেন জীবিত সৈনিকরা, চার্টার্ড বিমানে ফিরিয়ে নিয়ে গেল ইরান
পর পর কফিন উঠল কলম্বো থেকে, কোচি থেকে উঠলেন জীবিত সৈনিকরা, চার্টার্ড বিমানে ফিরিয়ে নিয়ে গেল ইরান
Modi in Brigade: 'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
Modi In Brigade: 'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির
'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Embed widget