এক্সপ্লোর

করোনা বিরোধী লড়াইয়ে প্রথম সারির যোদ্ধাদের লিজিয়ঁ দ’নর মাক্রঁর দেশে

জার্নাল অফিসিয়ালে বলা হয়েছে, করোনা আবহে অন্যান্য দেশের মতো ফ্রান্সও কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। এক বছরেরও বেশি সময় ধরে স্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থার মধ্যে রয়েছে। অনেকেই তাঁদের কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

প্যারিস: করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারির যোদ্ধাদের সম্মান জানাল ফ্রান্স সরকার। প্রায় ১০০ জনকে লিজিয়ঁ দ’নর দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। সরকারি মুখপত্র জার্নাল অফিসিয়ালে এই খবর জানানো হয়েছে। নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য সব মিলিয়ে হাজারের বেশি ফ্রান্সবাসীকে সম্মান জানিয়েছে প্রশাসন। বিজ্ঞান, খেলা, সংস্কৃতি, প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য এই সম্মান দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ফ্রান্স সমাজ জীবনে বিভিন্ন কৃতীদের সম্মান দিয়ে থাকে। যেমন পেয়েছেন বিশ্ব বরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এবং সদ্য প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। জার্নাল অফিসিয়ালে বলা হয়েছে, করোনা আবহে অন্যান্য দেশের মতো ফ্রান্সও কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। এক বছরেরও বেশি সময় ধরে স্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থার মধ্যে রয়েছে। অনেকেই তাঁদের কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্বেচ্ছাসেবকরাও এগিয়ে এসেছেন। অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে ৬৩ শতাংশ মানুষ অংশগ্রহণ করেছেন। ফ্রান্সে নোভেল করোনাভাইরাস মোকাবিলায় যে শয়ে শয়ে অভিবাসী  স্বাস্থ্যকর্মী হিসাবে সামনের সারিতে থেকে কাজ করেছেন, তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল এমান্যুয়েল মাক্রঁর সরকারের। উল্লেখ্য, ১৮০২ সালে ফ্রান্সের সেনাপ্রধান নেপোলিয়ান লিজিয়ঁ দ'নর সম্মান দেওয়া শুরু করে। ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রক কোভিড-১৯ মোকাবিলার প্রয়াসে সাহায্য় করা অন্য দেশ থেকে আসা লোকজনকে দ্রুত নাগরিকত্বের জন্য আবেদন করার আমন্ত্রণ জানিয়েছে। ইতিমধ্যেই ৭০০-র বেশি লোক নাগরিকত্ব পেয়েছেন বা পাওয়ার মুখে। এঁদের মধ্যে পেশাদার স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, দোকানের কর্মচারী আছেন। ফ্রান্সের নাগরিকত্ব সংক্রান্ত জুনিয়র মন্ত্রীর দপ্তর প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, স্বাস্থ্য-সেবা কর্মী, ঝাড়ুদার-সাফাইকর্মী, বাচ্চাদের দেখাশোনা করা কর্মী, স্টোরের ক্লার্ক-এরা সকলেই দেশের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছেন। এবার  সেই লক্ষ্যে পদক্ষেপ করার দায়িত্ব দেশেরই। ২০১৭-য় ফ্রান্সে অভিবাসনের মাধ্যমে আসা মানুষ ছিল ৬৪ লক্ষ, যাঁদের একটা উল্লেখযোগ্য় অংশ উত্তর ও পশ্চিম আফ্রিকা সহ প্রাক্তন ফরাসি উপনিবেশগুলির লোকজন। কিন্তু নাগরিক হওয়ার প্রক্রিয়াটি দীর্ঘ। স্বাভাবিক প্রক্রিয়ায় নাগরিকত্ব পাওয়া লোকজনের সংখ্যা কমছে। ২০১৮-র চেয়ে ১০ শতাংশ কমেছে ২০১৯-এ। সাহসিকতা, দেশের প্রতি অবদানকে নাগরিকত্ব প্রদান করে স্বীকৃতি দেওয়া ফ্রান্সে নতুন ব্যাপার নয়। ২০১৮-য় মালির এক ব্য়ক্তি, মামোদাও গাসামাকে ফরাসি নাগরিকত্ব দেওয়া হয় সাহসিকতার জন্য।প্য়ারিসের একটি বাড়ির ব্যালকনি থেকে ঝুলতে থাকা একটি শিশুকে উদ্ধার করে স্পাইডারম্যান খ্যাতি পেয়েছিলেন  তিনি। প্রসঙ্গত, সেপ্টেম্বরে প্রথম ফ্রান্স দ্রুত নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ ঘোষণা করে। ফ্রান্স যখন করোনাভাইরাস অতিমারির দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা করছে, তখন সরকার আঞ্চলিক অফিসারদের বলেছে, কোভিড-১৯ অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে যে বিদেশিরা সক্রিয় ভূমিকা পালন করেছেন, তাঁদের চলতি প্রক্রিয়ায় নাগরিকত্ব দেওয়ায় দ্রুত পদক্ষেপ করতে  হবে। গত ৩ মাসে ৭০-এর বেশি আবেদনকারী  তাঁদের কাজের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন এবং প্রায় ৭০০ জন নাগরিকত্ব প্রাপ্তির চূড়ান্ত স্তরে আছেন। মোট ২৮৯০ জন এপর্যন্ত আবেদন করেছেন। একজন কোনও আবেদনকারীকে ৫ বছর ফ্রান্সের বাসিন্দা হতে হয়।  যাঁর  ভদ্রস্থ উপার্জন আছে, যিনি ফরাসি সমাজে অন্তর্ভুক্তির পরিচয় দিয়েছেন এই দিয়ে বিচার হয় যোগ্যতার মাপকাঠি। কিন্তু ফ্রান্স সরকার ঠিক করেছে, সামনের সারির কোভিড-১৯ যোদ্ধা অভিবাসীদের সেবার স্বীকৃতি হিসাবে, নাগরিকত্ব পেতে গেলে মাত্র দু বছর সেদেশে বসবাস করলেই চলবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : 'যে একমাত্র ব্যক্তি দায়ী ছিলেন...', ২১ জুলাইয়ের আগেই প্রকাশ্যে ২১ জুলাইয়ের রিপোর্ট
'যে একমাত্র ব্যক্তি দায়ী ছিলেন...', ২১ জুলাইয়ের আগেই প্রকাশ্যে ২১ জুলাইয়ের রিপোর্ট
ABP Ananda Top 10, 21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget