এক্সপ্লোর

হিন্দুত্ব নয়, বিজেপির সঙ্গে সম্পর্ক ভেঙেছে, অযোধ্যায় বললেন উদ্ধব, রামমন্দিরের জন্য ডোনেশন দেবেন ১ কোটি টাকা

গত ডিসেম্বর মহারাষ্ট্রে ক্ষমতা ভাগাভাগি নিয়ে দীর্ঘদিনের সঙ্গী বিজেপির সঙ্গে মতবিরোধের ফলে জোট ভেঙে কংগ্রেস, এনসিপি-র হাত ধরে শিবসেনা। মুখ্যমন্ত্রী হন উদ্ধব। তারপর প্রথম আজ লখনউ আসেন তিনি। কথা ছিল বিকেলে আরতি করবেন মন্দির শহরে, যদিও করোনাভাইরাস ছড়ানোর আতঙ্কে সেই কর্মসূচি বাতিল হয়েছে।

লখনউ: অযোধ্যায় রামমন্দির নির্মাণে সাহায্যের জন্য ১ কোটি টাকা দেবেন বলে ঘোষণা করলেন উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের শিবসেনা, কংগ্রেস, এনসিপি জোট সরকারের মুখ্যমন্ত্রী সরকারে আসার ১০০ দিন পূর্ণ হওয়ার পর আজ অযোধ্যা সফরে এসেছেন তিনি। ক্ষমতায় আসার পর এটা তাঁর প্রথম অযোধ্যা সফরও বটে। শিবসেনা সভাপতি অযোধ্যায় এক জমায়েতে বলেন, বিজেপির সঙ্গে সম্পর্ক ভেঙেছে বটে, তবে হিন্দুত্বের সঙ্গে নয়। বিজেপি মানেই হিন্দুত্ব নয়। হিন্দুত্ব আলাদা ব্যাপার। তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করিনি। গত ডিসেম্বর মহারাষ্ট্রে ক্ষমতা ভাগাভাগি নিয়ে দীর্ঘদিনের সঙ্গী বিজেপির সঙ্গে মতবিরোধের ফলে জোট ভেঙে কংগ্রেস, এনসিপি-র হাত ধরে শিবসেনা। মুখ্যমন্ত্রী হন উদ্ধব। তারপর প্রথম আজ লখনউ আসেন তিনি। কথা ছিল বিকেলে আরতি করবেন মন্দির শহরে, যদিও করোনাভাইরাস ছড়ানোর আতঙ্কে সেই কর্মসূচি বাতিল হয়েছে। ত্রিদলীয় জোট করে মহারাষ্ট্রে সরকার চালালেও নানা ইস্যুতে ইতিমধ্যেই শিবসেনার সঙ্গে কংগ্রেস-এনসিপির মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। যদিও ন্যূনতম একক কর্মসূচি করেই সরকার গড়েছে শিবসেনা-কংগ্রেস-এনসিপি। উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরে একটি ব্লগেও লেখেন, অতীতে অনেকবারই বেশ কিছু ইস্য়ুতে সহমত হয়েছে কংগ্রেস, শিবসেনা। উদ্ধব আজ বলেন, শেষবার যখন এখানে এসেছিলাম, রামমন্দিরের বিষয়টি নিয়ে বিভ্রান্তি, জটিলতা ছিল। ২০১৮-র নভেম্বরে এসেছিলাম। ২০১৯ এর নভেম্বর সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় ঘোষণা করে এবং তা আমার কাছেও তাই। আমি মুখ্যমন্ত্রী হই। এখানে তৃতীয়বার এলাম। যখনই আসি না কেন, ভাল খবর পাই। তিনি আরও বলেন, গতকাল যোগীজির সঙ্গে কথা বলি, তাঁকে বলি, নিশ্চিতভাবেই আমরা মন্দির তৈরি করব, তাঁকে আবেদন করব, মন্দির নির্মাণে সাহায্য করতে এখানে এলে রামভক্তদের জন্য় যেন একটু জায়গার ব্যবস্থা করে দেন। মন্দির তৈরির জন্য ১ কোটি টাকা দেবে মহারাষ্ট্র সরকার। গত নভেম্বরে সর্বোচ্চ আদালত এক ঐতিহাসিক রায়ে জানায়, উত্তরপ্রদেশের অযোধ্যায় যে জমির ওপর হিন্দু, মুসলিম-উভয় সম্প্রদায়ই দাবি করছে, সেটি রামলালার। শীর্ষ আদালত রায়ে সরকারকে অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের তদারকি করতে একটি ট্রাস্ট গড়ারও নির্দেশ দেয়। পাশাপাশি মসজিদ গড়তে ৫ একর জমির বন্দোবস্তও করতে বলে। সেইমতো অযোধ্যার ২৫ কিমি দুরে লখনউ হাইওয়ের পাশে ধনিপুর গ্রামে জমির ব্যবস্থা করা হয়েছে বলে জানান উত্তরপ্রদেশের মন্ত্রী শ্রীকান্ত শর্মা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget