Kolkata Airport : উড়ানে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
Air India Express Flight : ক্ষোভ উগরে দেন ওই বিমানের যাত্রীদের একাংশ।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ। কলকাতা থেকে চেন্নাইগামী বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে উড়ানে বিলম্ব হওয়ায় বিক্ষোভ দেখান তাঁরা। ক্ষোভ উগরে দেন ওই বিমানের যাত্রীদের একাংশ। Air India Express Flight
এই মুহূর্তে লাউঞ্জে অপেক্ষা করছেন ১৭০ জন যাত্রী। তাঁদের বক্তব্য, সাড়ে ৬টা নাগাদ এই ফ্লাইট ছাড়ার কথা ছিল। বোর্ডিং পাস পাওয়ার পর তাঁদের জানানো হয় যে, যান্ত্রিক ত্রুটির কারণে তাঁদের ফ্লাইট ছাড়তে দেরি হবে। অভিযোগ, সঙ্গে সঙ্গে তা ঘোষণা করা হয়নি। প্রায় এক ঘণ্টা ধরে তাঁরা বসে থাকেন। তারপর তাঁরা যখন কর্তৃপক্ষের কাছে বিক্ষোভ দেখাতে যান, তখন তাঁদের যান্ত্রিক ত্রুটির কথা বলা হয়।
অথচ সাড়ে ৬টা নাগাদ ১৭০ জন যাত্রীকে নিয়ে কলকাতা থেকে চেন্নাই যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের। সাড়ে ৪ ঘণ্টারও বেশি সময় ধরে লাউঞ্জেই অপেক্ষা করছেন ১৭০ জন যাত্রী। বিমাবন্দর সূত্রের খবর, সাড়ে ১২টার পর যাত্রীদের নিয়ে রওনা দেবে বিমানটি। কিন্তু, কেন সময়ে ঘোষণা করা হয়নি বা নতুন করে কেন কোনও ফ্লাইট দেওয়া হয়নি তা নিয়ে কর্তৃপক্ষের কাছে বিক্ষোভ দেখান যাত্রীরা।
বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট...
দিনকয়েক আগে কলকাতা বিমানবন্দরে অবতরণের ঠিক আগে বড়সড় বিপত্তির মুখে পড়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান। শনিবার রাতে কুয়ালালামপুর থেকে কলকাতাগামী Malaysia Airlines-এর MH-184 বিমানের ককপিটে আচমকাই লেজার রশ্মি এসে পড়ে। ঘটনায় মুহূর্তের জন্য দিশেহারা হয়ে পড়েন পাইলট। বিমানে তখন ছিলেন ১৫৯ জন যাত্রী।
বিমানবন্দর সূত্রে জানা যায়, রাত প্রায় ১১টা ২০ মিনিট নাগাদ বিমানটি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল দূরে ছিল। সেই সময় মধ্যমগ্রাম-বারাসত দিক থেকে একটি তীব্র লেজার আলো ককপিটে এসে পড়ে। আলোয় পাইলট সাময়িকভাবে বিভ্রান্ত হয়ে পড়ায় বিমানটিকে কিছুটা সময় আকাশে চক্কর দিতে হয়।
বিমানটির নির্ধারিত অবতরণের সময় ছিল রাত ১১টা ২০ মিনিট। কিন্তু লেজার রশ্মির ঘটনার পর পাইলট নিরাপত্তার স্বার্থে বিমানটি চক্কর দিয়ে শেষ পর্যন্ত রাত ১১টা ২৫ মিনিটে নিরাপদে অবতরণ করেন। Kolkata International Airport
সেরা শিরোনাম






















