এক্সপ্লোর

কার্ফু লঙ্ঘনকারীদের আক্রমণে কাটা পড়া হাত অস্ত্রোপচারে জোড়া লাগল পঞ্জাবের এএসআইয়ের

রবিবার পঞ্জাবের পাটিয়ালায় সব্জি মান্ডিতে বাজার বন্ধ করার জন্য গিয়েছিলেন পুলিশকর্মীরা। সেখানেই একটি গাড়ি নিয়ম না মেনে এগিয়ে যাওয়ায় বাধা দেয় পুলিশ. সেই সময়ই অস্ত্র নিয়ে তাঁদের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী।

পাটিয়ালা: টানা সাড়ে সাত ঘণ্টার অস্ত্রোপচার। তাতেই জোড়া লাগল কাটা যাওয়া হাত। রবিবার সকালে পাটিয়ালায় কার্ফুর মধ্যেই গার্ডরেল ভেঙে এগিয়ে যাওয়া গাড়ি আটকানোর চেষ্টা করে পুলিশ। আর তারই খেসারত দিতে হয় হরজিৎ এএসআই সিংহকে। রবিবার পঞ্জাবের পাটিয়ালায় সব্জি মান্ডিতে বাজার বন্ধ করার জন্য গিয়েছিলেন পুলিশকর্মীরা। সেখানেই একটি গাড়ি নিয়ম না মেনে এগিয়ে যাওয়ায় বাধা দেয় পুলিশ. সেই সময়ই অস্ত্র নিয়ে তাঁদের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। পুলিশ টিমে থাকা এসআই-এর হাত কেটে নেয় ওই দুষ্কৃতীদের একজন।জখম হন অন্য দুই পুলিশ কর্মীও। তড়িঘড়ি তাঁকে চন্ডীগঢ় পিজিআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কার্ফু চলাকালীন নিয়ম ভাঙা ও পুলিশকর্মীর উপর বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করে টুইট করা হয় পঞ্জাব পুলিশের তরফে। সেই সঙ্গে আশ্বাস দেওয়া হয়, হরজিতের হাতের অপারেশনে সেরা প্লাস্টিক সার্জনরা যুক্ত থাকবেন। দুষ্কৃতীদের সকলকে গ্রেফতারও করা হয়েছে। আক্রমণকারীদের দলে ছিলেন এক মহিলাও। ঘটনার তীব্র নিন্দা করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ জানিয়েছেন, অতিমারীর সঙ্গে যাঁরা সামনে থেকে লড়াই করছেন, তাঁদের উপর আক্রমণ, দেশবিরোধী কাজ। অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। তিনি আবারও মনে করান, কার্ফু ভাঙার চেষ্টা করলে তা কোনওরকম ভাবেই বরদাস্ত করা হবে না। পাটিয়ালা পুলিশের তরফে জানানো হয়েছে, নিহাং শিখ সম্প্রদায়ের ওই যুবকরা রবিবার ওই আক্রমণ চালানোর পরই তাদের ডেরায় ঢুরে পড়ে। সেখান থেকেই পুলিশের উপর গুলি চালাতে থাকে। ডেরায় ঢুকে পুলিশ তাদের ধরতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটানোরও হুমকি দিতে থাকে তারা। এরপর চলে গুলির লড়াই। সূত্রের খবর, ডেরা ও দুষ্কৃতীদের থাকার জায়গা থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্র, পেট্রল বোমা, এলপিজি সিলিন্ডার, বেআইনি ওষুধপত্র ও প্রায় ৩৯ লক্ষ টাকা! ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, ইচ্ছে করে আঘাত হানা, বেআইনি ওষুধ মজুত করা ইত্যাদি ধারায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য

ভিডিও

Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget