এক্সপ্লোর

Air India Pee-Gate : বিমানে মহিলার গায়ে প্রস্রাবকাণ্ডে এবার 'শাস্তির খাঁড়া' এয়ার ইন্ডিয়ার উপর !

Air India Update : গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক- নয়া দিল্লি এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে বিজনেস ক্লাসে শঙ্কর মিশ্র নামে এক যাত্রী নিজের প্যান্টের চেন খুলে এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করেন বলে অভিযোগ

নয়া দিল্লি : বিমানে মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় এবার কড়া পদক্ষেপ। এয়ার ইন্ডিয়াকে (Air India) ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি সংশ্লিষ্ট নিউইয়র্ক-দিল্লি বিমানের পাইলট-ইন-চার্জের লাইসেন্স তিন মাসের জন্য সাসপেন্ড করেছেন অসামরিক বিমান (Civil Aviation) পরিষেবা বিভাগের ডিরেক্টর জেনারেল। 

এই পদক্ষেপের পর পরই বিবৃতি জারি করে এয়ার ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, সংশ্লিষ্ট ঘটনায় রিপোর্ট করতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমাদের দেরি হয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে সিভিল অ্যাভিয়েশনের ডিজি-র তরফে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা অধিকর্তাকেও ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক- নয়া দিল্লি এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে বিজনেস ক্লাসে শঙ্কর মিশ্র নামে এক যাত্রী নিজের প্যান্টের চেন খুলে এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করেন বলে অভিযোগ। সেই ঘটনায় কার্যত তোলপাড় হয়ে ওঠে দেশ। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি ওই মহিলার কাছে ক্ষমা চেয়ে নেন এবং পুলিশের কাছে এনিয়ে রিপোর্ট না করার অনুরোধ জানান বলে খবর। অনুরোধ জানানোর সময় তিনি নাকি বলেন, এই ঘটনা প্রকাশ্যে এলে তাঁর স্ত্রী ও সন্তানের উপর তার প্রভাব পড়বে।

এই ঘটনা নিয়ে চলতি মাসেই বিবৃতি জারি করেন টাটা সন্সের চেয়ারম্যান (TATA Sons Chairman) এন চন্দ্রশেখরণ। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, এয়ার ইন্ডিয়ার আরও দ্রুত প্রতিক্রিয়া জানানো উচিত ছিল। আমরা বিষয়টির গুরুত্ব বুঝে প্রতিক্রিয়া জানাতে দেরি করেছি। এমনটা হওয়া উচিত ছিল না। টাটা গ্রুপ ও এয়ার ইন্ডিয়া যাত্রী ও ক্রুদের নিরাপত্তা দিতে প্রস্তুত । এরকম ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তার জন্য প্রতিটি প্রক্রিয়া পর্যালোচনা করে দেখা হবে।

ঘটনায় অভিযুক্ত মুম্বইয়ের বাসিন্দা শঙ্কর মিশ্রকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ঘটনার প্রেক্ষিতে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। ওই ব্যক্তির বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করে দিল্লি পুলিশ। ভারতীয় সংবিধানের ৩৫৪, ৫০৯, ৫১০ ধারা এবং উড়ান বিধির ২৩ নং ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। চার মাস এয়ার ইন্ডিয়ার বিমানেও উঠতে পারবেন না ওই ব্যক্তি। এমনটাই জানিয়েছে বিমান সংস্থা। প্রাথমিকভাবে অভিযুক্তের উপর ৩০ দিনের নিষেধাজ্ঞা দারি করা হয়েছিল। পরে আরও ৪ মাস যুক্ত হয়।

আরও পড়ুন ; বিমানে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব ! কী প্রতিক্রিয়া টাটা সন্স চেয়ারম্যানের ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget