এক্সপ্লোর

Pegasus Spyware: পেগাসাস ইস্যুতে তথ্যপ্রযুক্তি ও স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদের জিজ্ঞাসাবাদ করবে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি

আরও বাড়ছে পেগাসাস আঁচ। এই ইস্যুতে এবার কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি এবং স্বরাষ্ট্র মন্ত্রককে জি়জ্ঞাসাবাদ করবে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি।

নয়া দিল্লি : আরও বাড়ছে পেগাসাস আঁচ। এই ইস্যুতে এবার কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি এবং স্বরাষ্ট্র মন্ত্রককে জি়জ্ঞাসাবাদ করবে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। যার নেতৃত্বে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী তারুর। 

পেগাসাস বিতর্কে দেশ ও বিদেশের হাজার হাজার মানুষের কথোপকথনে আড়ি পাতার অভিযোগ উঠেছে। ইজরায়েলি পেগাসাস সফ্টওয়্যারের মাধ্যমে অনেক সাংবাদিক ও রাজনীতিকের ফোন হ্যাক করা হয়েছিল বলে অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে শশী তারুর নেতৃত্বাধীন তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটি 'সিটিজেন ডেটা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি' বিষয়ক একটি বৈঠক করবে। কমিটির তরফে বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি, স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রকের প্রতিনিধিদের ডেকে পাঠানো হবে। আড়ি পাতার অভিযোগের বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। 

এই প্রথম ইজরায়েলি স্পাইওয়্যার ইস্যু তুলছে না প্যানেল। ২০১৯ সালে যখন হোয়াটসঅ্যাপের দুর্বলতা প্রকাশ পায়, সেই সময়ই এই প্যানেল সংশ্লিষ্ট দফতরের কাছে এবিষয়ে শুনেছিল। প্রসঙ্গত, টানা দুই দিন পেগাসাস আঁচ পড়েছে সংসদে। বিরোধাদের তরফে দাবি তোলা হয়েছে যে, যখন এটা স্পষ্ট যে ইজরায়েলি সংস্থা এই সফ্টওয়্যার শুধুমাত্র সরকারকে বেচে, তখন বিষয়টি ভারত সরকারকেই খোলসা করতে হবে।

প্রসঙ্গত, পেগাসাস স্পাইওয়্যার বিতর্কে বিস্ফোরক দাবি করেছে 'দ্য ওয়্যার'। তাদের তরফে বলা হয়েছে, হ্যাক করা হয়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ভোট কৌশলী প্রশান্ত কিশোরের ফোন। এর পাশাপাশি রাহুল গাঁধীর দুটি ফোন নম্বরকেও টার্গেট করা হয়েছিল বলে খবর। টার্গেট ছিল রাহুলের কিছু সহযোগী, বন্ধুর ফোন নম্বরও। শুধু তাই নয়, ইজারায়েলি স্পাইওয়্যারের টার্গেট তালিকায় নাম কেন্দ্রের নতুন তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণেরও। এছাড়াও আরও এক কেন্দ্রীয়মন্ত্রী পেগাসাস টার্গেটে ছিলেন বলে দাবি 'দ্য ওয়্যার'-এর। তিনি হলেন প্রহ্লাদ প্যাটেল। লিক হওয়া লিস্টে শুধু তাঁর বা তাঁর স্ত্রীর ফোন নম্বরই ছিল না। মন্ত্রীর সঙ্গে সম্পর্কিত আরও ১৫ জনের ফোন নম্বর ছিল সেই তালিকায়। এর মধ্যে রয়েছেন তাঁর রাঁধুনি এবং মালিও।

যদিও এবিষয়ে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রীয় সরকার।

 

সেরা শিরোনাম

News Live Updates: 'ভাবেন কী, আমি মরে গিয়েছি!' কাকে আক্রমণ মমতার?
'ভাবেন কী, আমি মরে গিয়েছি!' কাকে আক্রমণ মমতার?
Mamata Banerjee : 'আপনার জন্য আমি...', শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা...
Mamata Banerjee : 'আপনার জন্য আমি...', শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা...
BJP MLA : বিজেপি বিধায়কের ৪ বছরের জেল, ২০১৮-র ঘটনায় ক্ষতিপূরণেরও নির্দেশ আদালতের
বিজেপি বিধায়কের ৪ বছরের জেল, ২০১৮-র ঘটনায় ক্ষতিপূরণেরও নির্দেশ আদালতের
Kashi Vishwanath Temple : কাশী বিশ্বনাথ মন্দিরের গেটের সামনে চলল গুলি! আহত ৩ ফুল বিক্রেতা, চরম আতঙ্ক
কাশী বিশ্বনাথ মন্দিরের গেটের সামনে চলল গুলি! আহত ৩ ফুল বিক্রেতা, চরম আতঙ্ক

ভিডিও

Chandrima Bhattacharya | মমতার হাত ছেড়ে ঋতব্রত তৃণমূল-এ চন্দ্রিমা ভট্টাচার্যও? | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত তদন্ত শুরু রাজ্যের স্বাস্থ্য দফতরের | ABP Ananda LIVE
Humayun Kabir | রেজিনগর থানার ভেতর ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের | ABP Ananda LIVE
Debraj Chakraborty | দেবরাজ চক্রবর্তীর ব্যাঙ্ক অ্য়াকাউন্টে চাঞ্চল্যকর তথ্য | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget