এক্সপ্লোর

RSS chief Mohan Bhagwat on corona crisis : প্রথম করোনার ঢেউকে অবহেলা করেছে জনগণ-সরকার, মন্তব্য ভাগবতের

প্রথমে সাবধান হলে এই মেডিক্যাল সংকটের মুখোমুখি হতে হত না। কোভিডের প্রথম ঢেউয়ের সময় অবহেলার পরিণতি এই পরিস্থিতি। খোদ জনগণ, সরকারকে দুষে এই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত।

নয়া দিল্লি: প্রথমে সাবধান হলে এই মেডিক্যাল সংকটের মুখোমুখি হতে হত না। কোভিডের প্রথম ঢেউয়ের সময় অবহেলার পরিণতি এই পরিস্থিতি। খোদ জনগণ, সরকারকে দুষে এই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত।

দেশের কোভিড পরিস্থিতি নিয়ে একপ্রকার নাজেহাল অবস্থা হয়েছে সরকারের। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় অক্সিজেন, ভেন্টিলেটর, হাসপাতালে বেডের অভাব দেখা দিয়েছে। তার ওপর চিন্তা বাড়িয়েছে ভ্যাকসিনের আকাল। দেশের এই পরিস্থিতির জন্য মোদি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা। এবার যা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত।

এদিন তিনি বলেন, ''করোনার প্রথম ঢেউয়ের পর আমরা সবাই সংক্রমণের বিষয়টা অবহেলা করতে শুরু করি। জনগণ, সরকার ছাড়াও প্রশাসন সবাই জানতাম দ্বিতীয় ঢেউ আসছে। ডাক্তাররা আমাদের সতর্ক করেছিলেন। তা সত্ত্বেও আমরা অবহেলা করেছি।'' এই বলেই থেমে থাকেননি আরএসএস প্রধান। তিনি বলেন, ''এখন বলা হচ্ছে-করোনার তৃতীয় ঢেউ আসবে। আমরা কি এই বিষয়টা নিয়ে ভয় পাচ্ছি ?'' কোভিডকালে ইতিবাচক চিন্তাধারা ছড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আরএসএস। সেই অনুযায়ী 'পজিটিভিটি আনলিমিটেড' সিরিজ লেকচারের আয়োজন করছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। এদিন সেখানেই এই বক্তব্য রাখেন মোহন ভাগবত।

তাঁর মতে, বর্তমানের কোভিড মোকাবিলার ফাঁক-ফোকর থেকে শিক্ষা নেওয়া উচিত সবার। এই শিক্ষাই তৃতীয় ঢেউ থেকে সবাইকে রক্ষা করতে কাজে আসবে। গত ১১ মে থেকে আরএসএস-এর কোভিড রেসপন্স টিম ও কিছু সমাজসেবী সংগঠন একত্রিত হয়ে এই 'পজিটিভিটি আনলিমিটেড' সিরিজ লেকচার চালিয়ে যাচ্ছে। যাতে উইপ্রোর প্রধান আজিম প্রেমজি ছাড়াও অনলাইনে বক্তা হিসাবে ছিলেন আধ্যাত্মিক গুরু জগ্গি বাসুদেব।

এদিন সেই উদ্যোগের সাক্ষী হন আরএসএস প্রধান। সেখানে মোহন ভাগবত বলেন, ''দেশের বর্তমান পরিস্থিতিতে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের একটা উক্তি মনে পড়ে যাচ্ছে। যেখানে তিনি বলেছিলেন, ''অফিসের মধ্যে আমি কোনও নেতিবাচক কথা চাই না। আমরা হারের সম্ভাবনার বিষয়ে জানতে একদমই আগ্রহী নই। পরাজয় এখানে থাকতে পারে না। জীবন-মৃত্যুর চক্র চলতেই থাকবে। এগুলো আমাদের ভয় পাওয়াতে পারবে না। আমরা করোনার বিরুদ্ধে জিতবই। ''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Tamil Nadu News : অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget