এক্সপ্লোর

Petrol Diesel Price : যুদ্ধ তুঙ্গে, মাত্রাছাড়া অপরিশোধিত তেলের দাম, বেড়ে গেল পেট্রোল-ডিজেলের মূল্যও? প্রকাশ্যে রেটচার্ট

Petrol Diesel Price Today : দেখে নেওয়া যাক পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতি ভারতের তেলের দামে কতটা প্রভাব পড়ল। 

ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া, আমেরিকার সঙ্গে ইরানের সংঘর্ষের পারদ চড়ছে। হরমুজের অধিকার নিয়ে লড়াইয়ে মার্কিন মুলুক ও ইরান। হরমুজের আশপাশে আমেরিকা ক্রমাগত মিসাইলের আঘাত হানছে। ইতিমধ্যেই মার্কিন মিসাইল হানায় একটি বিয়েবাড়িতে ৪ জনের মৃত্যু, ৫০ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। পাল্টা জর্ডনে আমেরিকার সেনা ঘাঁটিতে মিসাইল আক্রমণ করেছে ইরান। আমেরিকার হামলায় ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকা বনাম ইরানের সংঘর্ষের জেরে আন্তর্জাতিক বাজারে দাম চড়ছে তেলের। ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম ছাড়াল ৯৫ ডলার । আর অপরিশোধিত তেলের দামের সঙ্গে অনেকটাই সম্পর্কিত পেট্রোল ডিজেলের দাম। যদিও অপরিশোধিত তেলের দাম পেট্রোল ডিজেলের দাম বাড়া-কমার একমাত্র নির্ণায়ক নয়। দেখে নেওয়া যাক পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতি ভারতের তেলের দামে কতটা প্রভাব পড়ল। 

শহর পেট্রোল (₹/লিটার) ডিজেল (₹/লিটার)
New Delhi ₹102.12 ₹95.20
Mumbai ₹111.18 ₹97.83
Kolkata ₹113.47 ₹99.82
Chennai ₹107.77 ₹99.55
Gurgaon ₹102.77 ₹95.44
Noida ₹102.12 ₹95.56

২ সেপ্টেম্বর  এর দাম অনুসারে, এই তালিকায় মেট্রো সিটিগুলির মধ্যে কলকাতায় পেট্রোলের দাম সবচেয়ে বেশি, ₹113.47 প্রতি লিটার। এরপর মুম্বাইয়ে পেট্রোলের দাম ₹111.18 এবং বেঙ্গালুরুতে ₹110.93 প্রতি লিটার।  

ভারতে পেট্রোল ও ডিজেলের দাম বাজারে কত থাকবে, তা অনেকটাই নির্ভর করে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের উপর । তবে শুধু আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামা করলেই দেশে খুচরো  দাম নির্ধারিত হয় না। এর সঙ্গে আরও বেশ কিছু অর্থনৈতিক ও নীতিগত বিষয় জড়িত।

  • প্রথমত, আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বাড়লে সাধারণত ভারতের জ্বালানি আমদানির খরচও বেড়ে যায়। ফলে অন্যান্য পরিস্থিতি অপরিবর্তিত থাকলে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার চাপ তৈরি হয়।
  •  এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় কাজ করে। কেন্দ্র ও রাজ্য সরকারের করের উপরও অনেকটাই নির্ভর করে তেলের দাম। কেন্দ্রীয় স্তরে আরোপিত কর এবং বিভিন্ন রাজ্যের ভ্যাট বা অন্যান্য শুল্কের ফলে একই সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম আলাদা হতে পারে।
  • তাই আন্তর্জাতিক বাজারে তেলের দাম একই হলেও কলকাতা, দিল্লি, মুম্বই বা অন্য শহরে পাম্পের দাম এক নাও হতে পারে।

আরও পড়ুন : ১২৫ বছরে ঘটেনি এমনটা ! এবার অগাস্টে ভারতের আবহাওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
Pakistan News : বাড়ির মধ্যেই পরপর গুলি সাংবাদিককে. রক্তে ভাসল চারিপাশ, নাটের গুরু স্বামীই?
বাড়ির মধ্যেই পরপর গুলি সাংবাদিককে. রক্তে ভাসল চারিপাশ, নাটের গুরু স্বামীই?
Madhya Pradesh News : ৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
Diwali 2026 : জ্বলন্ত রকেট এসে বিঁধল শিশুর বুকে, দীপাবলির রাতে ভয়াবহ দুর্ঘটনা রাজধানীতে
জ্বলন্ত রকেট এসে বিঁধল শিশুর বুকে, দীপাবলির রাতে ভয়াবহ দুর্ঘটনা রাজধানীতে
Advertisement

ভিডিও

Chorbagan Incident: চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক | ABP Ananda
Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget