Petrol Diesel Price: আমেরিকা-ইরানের সংঘর্ষবিরতি ঘোষণায় বদলাচ্ছে কি আপনার শহরে পেট্রোল-ডিজেলের দাম? বড় আপডেট
সংঘর্ষবিরতির পথে এগিয়েছে আমেরিকা -ইরান। এই পরিস্থিতিতে আজ, বুধবার, ৮ এপ্রিল কত হল ভারতের বিভিন্ন শহরে পেট্রোল ডিজেলের দাম।

কলকাতা : সংঘর্ষবিরতির পরেই ১০০ ডলারের নীচে নামল অপরিশোধিত তেলের দাম। তবে বিশ্ববাজারে অস্থিরতা চললেও আপাতত ভারতে পেট্রোল-ডিজেলের দামে স্বস্তি বজায় রয়েছে। তবে পরিস্থিতি বদলালে ভবিষ্যতে দামে পরিবর্তন আসতেই পারে, মনে করছে বিশেষজ্ঞমহল। মার্চ মাসের শেষাশেষি পশ্চিম এশিয়ায় যুদ্ধে পরিস্থিতির মধ্যে পেট্রোপণ্যের দামে লাগাম টানতে অন্তঃশুল্ক কমায় কেন্দ্র। এখন মনে করা হচ্ছে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আপাতত শান্ত হওয়ার দিকেই। সংঘর্ষবিরতির পথে এগিয়েছে আমেরিকা -ইরান। এই পরিস্থিতিতে আজ, বুধবার, ৮ এপ্রিল কত হল ভারতের বিভিন্ন শহরে পেট্রোল ডিজেলের দাম।
দেশের তেল বিপণন সংস্থাগুলি (OMCs) প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম সংশোধন করে। এই দাম নির্ধারণে মূলত বিবেচনা করা হয় আন্তর্জাতিক ক্রুড অয়েলের দাম ও ডলার-রুপির বিনিময় হার। এই দৈনিক সংশোধন ব্যবস্থার উদ্দেশ্য হল দামে স্বচ্ছতা বজায় রাখা এবং গ্রাহকদের সর্বশেষ মূল্য জানানো।
আজ পাওয়া তথ্য অনুসারে,
দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম ৮ এপ্রিল কত হল। রাজধানী দিল্লিতে ( New Delhi ) পেট্রোলের দাম লিটার প্রতি ৯৪.৭২ টাকা এবং ডিজেলের দাম ৮৭.৬২ টাকা। মুম্বইয়তে পেট্রোলের দাম ১০৪.২১ টাকা ও ডিজেল ৯২.১৫ টাকা। কলকাতা ( Kolkata ) তে পেট্রোলের দাম ১০৩.৯৪ টাকা এবং ডিজেল ৯০.৭৬ টাকা, অন্যদিকে চেন্নাইতে ( Chennai ) পেট্রোল ১০০.৭৫ টাকা ও ডিজেল ৯২.৩৪ টাকা। আমদাবাদে ( Ahmedabad ) পেট্রোলের দাম ৯৪.৪৯ টাকা এবং ডিজেল ৯০.১৭ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোল ১০২.৯২ টাকা ও ডিজেল ৮৯.০২ টাকা, আর হায়দ্রাবাদে ( Hyderabad ) পেট্রোলের দাম সবচেয়ে বেশি ১০৭.৪৬ টাকা এবং ডিজেল ৯৫.৭০ টাকা লিটার প্রতি।
সোনা রুপোর দাম
অন্যদিকে সংঘাত থামার ইঙ্গিত মিলতেই একলাফে বেড়ে গেল সোনা ও রুপোর দাম। বিশেষজ্ঞদের আগাম পূর্বাভাসই যেন সত্যি হল—যুদ্ধবিরতির পর নিরাপদ বিনিয়োগে ঝোঁক বাড়তেই দাম চড়চড় করে উঠল (Gold Price Today, Silver Price Rise)। কলকাতায় এদিন, ২৪ ক্যারেট সোনার দাম (24 Carat Gold Price) প্রতি গ্রামে দাম বেড়েছে ₹৩৪৬। ১ গ্রাম সোনার নতুন দাম হয়েছে ₹১৫,১২৬। ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ₹১,৫১,২৬০। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক অনিশ্চয়তার মাঝেই বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকছেন, যার ফলেই এই দামবৃদ্ধি (Gold Investment Trend)। গয়নার সোনাতেও একই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। প্রতি গ্রামে দাম বেড়েছে ₹৩৩০। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ₹১,৪৩,৭০০। বিয়ের মরশুমের আগে এই দামবৃদ্ধি সাধারণ ক্রেতাদের উপর বাড়তি চাপ ফেলতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে এই দাম বৃদ্ধি সরাসরি যুদ্ধের সঙ্গে যুক্ত এমনটা বলা যাচ্ছে না।





















