এক্সপ্লোর

Petrol, diesel Price Update: টানা ২৩ দিন অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম

কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ের মতো মহানগরগুলিতে ডিজেলের দাম লিটারে ৯০ টাকার বেশি। কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০২.০৮ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯৩.০২ টাকা। 

নয়াদিল্লি: সোমবারও জ্বালানির দাম অপরিবর্তিতই রইল। রাষ্ট্রায়ত্ত তেল  কোম্পানিগুলি সোমবারও পেট্রোল ও ডিজেলের মূল্যে কোনও পরিবর্তন ঘটাল না। এই নিয়ে টানা ২৩ দিন পেট্রোল ও ডিজেলের দাম স্থির রয়েছে। 

মার্কিন ডলারের দাম বৃদ্ধি ও এশিয়ায়, বিশেষ করে চিনে, করোনাভাইরাস সংক্রান্ত নয়া বিধিনিষেধের আশঙ্কার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য প্রায় ১.৫ শতাংশ কমেছে। বিশ্বে জ্বালানির চাহিদার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে নয়া বিধিনিষেধ। এ কারণেই আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। 
অপরিশোধিত তেলের দাম অনেকটাই কমে যাওয়া সত্ত্বেও দেশের বাজারে জ্বালানির দামে কোনও পরিবর্তন হয়নি। পেট্রোল ও ডিজেলের দাম দেশে রেকর্ড স্তরেই রয়েছে। দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০১.৮৪ টাকা।মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটারে প্রায় ১০৮ টাকা। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১০২ টাকার বেশি। একই দাম চেন্নাইতেও। দেশে প্রায় ২৫-৩০ টি শহরে পেট্রোলের দাম ইতিমধ্যেই ১০০ টাকা ছাড়িয়েছে। 

পেট্রোলের সঙ্গে পাল্লা দিচ্ছে ডিজেলের দামও। দিল্লিতে ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৮৭ টাকা। কিন্তু কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ের মতো মহানগরগুলিতে ডিজেলের দাম লিটারে ৯০ টাকার বেশি। কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০২.০৮ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯৩.০২ টাকা। 

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি তাদের দৈনিক মূল্য সংশোধনে দর কমালে তবেই এই দুই জ্বালানির দাম কমতে পারে।  আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ওঠা-নামার কারণে প্রায় তিন সপ্তাহ দেশে জ্বালানির মূল্য একই রেখেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। 

কেন্দ্র সরকার ইতিমধ্যেই জানিয়েছে যে, এই মুহূর্তে জ্বালানির ওপর বসানো কর হ্রাসের মতো মতো অবস্থায় নেই। উল্লেখযোগ্য যে, অতিমারীর পর এক্সাইড ডিউটি বাড়ানোর পর  ভারতেই  বিশ্বে পেট্রোল ও ডিজেল থেকে সবচেয়ে বেশি কর আদায় করে। 

এমনকি রাজ্য সরকারগুলিও জানিয়েছে যে, তারা চলতি আর্থিক অবস্থার কারণে পেট্রোল ও ডিজেল থেকে সংগৃহীত ভ্যাট কমাতে অপারগ। কাজেই তেল বিপণনকারী সংস্থাগুলি দৈনিক মূল্য সংশোধনে দর না কমালে পেট্রোল  ও ডিজেলের দাম কমার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক বাজারে দামের ওঠা-নামার কারণে কোম্পানিগুলিও দাম কমানোর রাস্তায় আপাতত নেই বলেই জানা যাচ্ছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget