এক্সপ্লোর

Flydubai Co-Pilot: তেল আভিভের বহুতলে বিমান আছড়ে ফেলার ছক! Flydubai কো-পাইলটের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস

Flydubai Flight FZ1073: তেল আভিভের বহুতল বা Ben Gurion Airport-এ বিমান আছড়ে ফেলার পরিকল্পনা ছিল ওমানি কো-পাইলটের? তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

নয়া দিল্লি: মাঝ আকাশে বিমান হাইজ্যাক করে তেল আভিভে বড়সড় হামলার পরিকল্পনা! Flydubai-র Dubai-Tel Aviv উড়ানের ওমানি কো-পাইলট হামাম আল-হাম্মামির বিরুদ্ধে তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, বিমানের ক্যাপ্টেনকে সরিয়ে নিজে বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেটিকে তেল আভিভের কোনও বহুতল বা Ben Gurion Airport-এ আছড়ে ফেলার পরিকল্পনা ছিল তাঁর।

৩০ সেপ্টেম্বর Flydubai-এর Flight FZ1073-এ ভয়াবহ ঘটনা ঘটে। Dubai থেকে Tel Aviv যাওয়ার পথে কো-পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্চারকে ককপিটের ভিতরে হামলা করেন। এরপর বিমানটি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় বলে তদন্তে উঠে এসেছে। ঘটনায় বিমানটি ভয়াবহভাবে নীচে নেমে যায়। Reuters-এর তথ্য অনুযায়ী, প্রায় ৩০ সেকেন্ডের মধ্যে বিমানটি প্রায় ১৬ হাজার ফুট নীচে নেমে গিয়েছিল। শেষ পর্যন্ত যাত্রী ও ক্রুদের হস্তক্ষেপ এবং বিমানে থাকা দুই অফ-ডিউটি পাইলটের সাহায্যে বিমানটি নিয়ন্ত্রণে আসে। পরে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি।

কী ছিল হামাম্মির পরিকল্পনা?

তদন্ত সংক্রান্ত রিপোর্ট অনুযায়ী, হামাম্মি প্রথমে ক্যাপ্টেনকে সরিয়ে বিমানের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার পরিকল্পনা করেছিলেন। এরপর স্বাভাবিকভাবে বিমান চালিয়ে Tel Aviv-এর দিকে যাওয়ার এবং প্রয়োজনীয় ল্যান্ডিং ক্লিয়ারেন্স নেওয়ার পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে।

এরপর Ben Gurion Airport-এ পৌঁছে বিমানটিকে কোনও ভবন বা অন্য বিমানের সঙ্গে ধাক্কা দেওয়ার পরিকল্পনা ছিল বলে তদন্তকারীদের কাছে দেওয়া তথ্যের ভিত্তিতে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে, তেল আভিভের বহুতল ভবনকে লক্ষ্য করার পরিকল্পনাও ছিল।

আগে থেকেই কি হামলার পরিকল্পনা?

তদন্তে আরও দাবি করা হয়েছে, এই পরিকল্পনা হঠাৎ করে তৈরি হয়নি। হামাম্মি নাকি কোন কোন বিমান সংস্থা Tel Aviv-এ বিমান চালায়, তা নিয়ে আগে থেকেই খোঁজখবর করেছিলেন। এমনকি চাকরিতে যোগ দেওয়ার আগেই হামলার পরিকল্পনা করেছিলেন বলে তদন্ত সংক্রান্ত রিপোর্টে তাঁর বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে।

ইজরায়েলি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এর আগে জুলাই মাসেও হামলা চালানোর কথা ভেবেছিলেন তিনি। তবে সেই সময় বিমানের এক কর্মীর সঙ্গে তাঁর বন্ধুত্বের কারণে শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল করেন বলে দাবি করা হয়েছে। পরে সেপ্টেম্বরের শেষ দিকে হামলার চেষ্টা করা হয়।

ককপিটে কী ঘটেছিল?

৩০ সেপ্টেম্বরের ঘটনায় হামাম্মি ককপিটে ক্যাপ্টেন স্মিত মাচ্চারের উপর হামলা করেন বলে তদন্তে উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী, জরুরি ব্যবহারের জন্য রাখা crash axe দিয়েও ক্যাপ্টেনকে আঘাত করা হয়।

গুরুতর আহত হওয়া সত্ত্বেও ক্যাপ্টেন মাচ্চার ককপিটের দরজা খুলতে সক্ষম হন। এরপর কয়েকজন যাত্রী এবং বিমানে থাকা অন্য পাইলটরা ককপিটে ঢুকে হামাম্মিকে নিয়ন্ত্রণে আনেন। এই সময় বিমানটি দ্রুত নীচে নামতে শুরু করেছিল।

বিমানটি কীভাবে বাঁচানো গেল?

হামাম্মিকে নিয়ন্ত্রণে আনার পর বিমানে থাকা দুই অফ-ডিউটি Flydubai পাইলট বিমানের নিয়ন্ত্রণ নেন। এরপর বিমানটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। প্রায় ১৮২ জন যাত্রী ও ক্রু ওই বিমানে ছিলেন বলে Associated Press জানিয়েছে।

ঘটনার পর হামাম্মিকে প্রথমে সৌদি কর্তৃপক্ষ আটক করে। পরে তাঁকে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁর উদ্দেশ্য, অতীত ও সম্ভাব্য উগ্রপন্থী যোগাযোগ নিয়ে তদন্ত চলছে।

একাই হামলার পরিকল্পনা?

প্রাথমিক তদন্তে হামাম্মি একাই এই হামলার পরিকল্পনা করেছিলেন কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। The Jerusalem Post-এর রিপোর্ট অনুযায়ী, ইজরায়েলি কর্তৃপক্ষ আপাতত তাঁকে 'lone wolf' হামলাকারী হিসেবেই দেখছে—অর্থাৎ কোনও জঙ্গি সংগঠনের নির্দেশে তিনি এই পরিকল্পনা করেছিলেন, এমন প্রমাণ এখনও সামনে আসেনি।

তাঁর অতীত নিয়েও তদন্ত চলছে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, এর আগে Oman Air-এ কাজ করার সময় তাঁর উগ্রপন্থী মতাদর্শ নিয়ে প্রশ্ন উঠেছিল। অস্ট্রেলিয়াতেও তাঁর সম্ভাব্য যোগাযোগ ও উগ্রপন্থায় জড়িয়ে পড়ার বিষয়টি তদন্ত করছে সে দেশের কর্তৃপক্ষ। তবে এই তদন্ত এখনও চলছে এবং সমস্ত অভিযোগের চূড়ান্ত সত্যতা প্রতিষ্ঠিত হয়নি।

ঘটনার জেরে বিমান নিরাপত্তা এবং পাইলটদের নিয়োগ ও ভেটিং প্রক্রিয়া নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। কীভাবে এমন একজন ব্যক্তি একটি আন্তর্জাতিক যাত্রীবাহী বিমানের কো-পাইলট হিসেবে কাজ করার সুযোগ পেলেন, তা তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Bangladesh Unrest: অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন
অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget