এক্সপ্লোর

করোনাভাইরাস: ওনার বয়স ৬৫-র ওপর, সংসদে হাজির থেকে নিজেই আইন ভাঙছেন! মোদিকে তোপ কংগ্রেসের

সংসদের অধিবেশন চলতে দিয়ে প্রধানমন্ত্রী সাংসদরা ছাড়াও হাজার হাজার মানুষকে করোনাভাইরাস সংক্রমণের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করেন কংগ্রেস মুখপাত্র আনন্দ শর্মা।

নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণের দাপটের মধ্যে ৬৫ বছর বেশি বয়সের সিনিয়র সিটিজেনদের বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দিয়েছে কেন্দ্র। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করল কংগ্রেস। এখন সংসদের অধিবেশন চলছে। সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রীও। কংগ্রেস বলল, মহামারী আইন কার্যকর করে ৬৫-র ওপর বয়সের বৃদ্ধ-বৃদ্ধাদের বাড়িতে থাকতে বলছে তাঁর সরকার, অথচ তিনি নিজে সংসদে যাচ্ছেন, আইন ভাঙছেন। কথা আর কাজে সঙ্গতি রাখুন, পোপগিরি করবেন না। সংসদের অধিবেশন চলতে দিয়ে প্রধানমন্ত্রী সাংসদরা ছাড়াও হাজার হাজার মানুষকে করোনাভাইরাস সংক্রমণের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করেন কংগ্রেস মুখপাত্র আনন্দ শর্মা। শর্মা বলেন, করোনাভাইরাস অতিমারী গোটা বিশ্বের মানুষের শরীর-স্বাস্থ্য ও দেশে দেশে অর্থনীতির সামনে বিরাট বিপদ। পুরো দেশ ও বিশ্ব এই অতিমারীর সামনে একজোট। সরকার মহামারী আইন চালু করে ৬৫-র বেশি বয়সের নাগরিকদের ঘরে থাকতে বলছে। প্রধানমন্ত্রীকে আবেদন করছি, তিনি যেন প্রহসন হয়ে ওঠা সংসদের অধিবেশন চালানোয় অনড় থেকে আইন না ভাঙেন, তাকে সম্মান করেন। সরকার ৬৫-র বেশি বয়সের কেউ করোনা সংক্রমণের ঝুঁকি নেবেন না বলে যদি গাইডলাইন নিয়েই থাকে, তবে ওনার তাকে অন্তত সম্মান করা উচিত। কেননা প্রধানমন্ত্রী, তাঁর মন্ত্রী, সাংসদদের অনেকেরই বয়স ৬৫-র বেশি। ওঁরা আইন ভাঙছেন এভাবেই। শর্মার অভিযোগ, মধ্যপ্রদেশ বিধানসভার সঙ্কট কোন দিকে গড়ায়, বিজেপি সরকার সেই অপেক্ষায় রয়েছে বলেই সংসদ চলছে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারকে বিধানসভায় আস্থাভোট করতে বলে। শর্মা বলেন, ১৪৪ ধারা জারি করে রাজ্যে রাজ্যে লকডাউন চলছে, তবে কেন সংসদ চলতে দেওয়া হচ্ছে। এটা সংসদীয় গণতন্ত্রের প্রতি অনুরাগের জন্য নয়, মধ্যপ্রদেশ বিধানসভায় আস্থাভোট কোনদিকে গড়ায়, সেই কারণেই। আরেক কংগ্রেস মুখপাত্র জয়বীর শেরগিল ট্যুইট করেন, বিজেপি সরকার ৬৫ র বেশি বয়সের লোকজনকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছে। প্রধানমন্ত্রী সহ অধিকাংশ সাংসদেরই বয়স ৬৫-র ওপর। তবে কেন সংসদ এখনও চলছে? সম্পূর্ণ নিশ্চিত, মধ্যপ্রদেশ বিধানসভার আস্থাভোটের পরই অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত ঘোষণা হবে। আগাম স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতামূলক ব্যবস্থার চেয়ে বিজেপির কাছে বেশি জরুরি রাজনীতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: 'এখান থেকে বেরিয়ে লাদাখ ফেরার আগে...', হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বিশেষ বার্তা সোনম ওয়াংচুকের
'এখান থেকে বেরিয়ে লাদাখ ফেরার আগে...', হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বিশেষ বার্তা সোনম ওয়াংচুকের
Dharmatala NEET Protest Chaos: কীভাবে তাণ্ডব? পুলিশ ভ্যান থেকে ধৃতদের একে একে নামিয়ে, খালি পায়ে হাঁটিয়ে পুনর্নির্মাণ ধর্মতলায়
কীভাবে তাণ্ডব? পুলিশ ভ্যান থেকে ধৃতদের একে একে নামিয়ে, খালি পায়ে হাঁটিয়ে পুনর্নির্মাণ ধর্মতলায়
শনিবার শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা আর সোমবারই সংসদে ধর্মেন্দ্র প্রধানকে বিরাট অভ্যর্থনা NDA - র
শনিবার শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা আর সোমবারই সংসদে ধর্মেন্দ্র প্রধানকে বিরাট অভ্যর্থনা NDA - র
Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কলকাতার আরও ১ ব্লাড ব্যাঙ্কের নামে গুরুতর অভিযোগ, কী কী কীর্তি ফাঁস ?
রক্ত নিয়ে বেআইনি কারবার, কলকাতার আরও ১ ব্লাড ব্যাঙ্কের নামে গুরুতর অভিযোগ, কী কী কীর্তি ফাঁস ?

ভিডিও

NIA on Human Trafficking: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
TMC News: বেআইনি অস্ত্র মামলায় বিপাকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল নেতা
Weather News: উপকূলে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget