এক্সপ্লোর

ভাষাকে কাজে লাগিয়ে ঐক্য গড়ার ডাক মোদির, 'হিন্দির দাপট' ছেড়ে বেরনোকে স্বাগত তারুরের

প্রধানমন্ত্রীর ভাষণের সময় ওই অনুষ্ঠানে হাজির তারুর পরে ‘হিন্দির দাপট থেকে সরে আসা’কে স্বাগত জানান, ‘প্লুরালিজম’ বা ‘বহুত্ববাদ’ শব্দটিকে করে তার হিন্দি ও মালয়ালম অনুবাদও করেন।

নয়াদিল্লি: নরেন্দ্র মোদির ভাষা সংক্রান্ত পরামর্শকে স্বাগত শশী তারুরের। প্রধানমন্ত্রী আজ নয়াদিল্লি থেকে ভিডিও লিঙ্কে কোচিতে একটি সংবাদ প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ভাষণ দেন। বিভিন্ন ভাষাভাষী মানুষকে কাছাকাছি আনতে মিডিয়াকে সেতু হয়ে ওঠার আবেদন করেন তিনি। বলেন, যুগ যুগ ধরে সবচেয়ে জনপ্রিয় ভাবনাকে সময়, দূরত্বের বাধা ভেঙে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভাষাই সবচেয়ে শক্তিশালী মাধ্যম। ভারতই সম্ভবত দুনিয়ার একমাত্র দেশ যেখানে এতগুলি ভাষা। এক অর্থে এটা বহুগুণ শক্তি বাড়িয়ে দেয়। কিন্তু প্রায়শই দেশে কৃত্রিম দেওয়াল খাড়া করে বিভাজন ছড়াতে ভাষাকেই কাজে লাগায় স্বার্থান্বেষী মহলগুলি। ভারতকে একজোট করতে ভাষার শক্তিকে কাজে লাগানো যায় কিনা, প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। বলেন, এটা কঠিন মনে হলেও তা নয়। আমরা দেশব্যাপী চালু ১০-১২টি ভিন্ন ভাষায় একটি শব্দকে প্রকাশ করা দিয়ে শুরু করতে পারে। তাহলে বছরে একজন ব্যক্তি বিভিন্ন ভাষার ৩০০-র বেশি নতুন শব্দ শিখতে পারেন। একবার কেউ নিজেরটা বাদে আরেকটা ভারতীয় ভাষা শিখলে সাদৃশ্য, মিলগুলি জানতে পারবেন, ভারতীয় সংস্কৃতির একতায় মুগ্ধ হবেন। এভাবে হরিয়ানার মানুষ যেমন মালয়ালম, তেমনই কর্নাটকের লোকজন বাংলা শিখতে পারেন বলেও অভিমত জানান তিনি। প্রধানমন্ত্রীর ভাষণের সময় ওই অনুষ্ঠানে হাজির তারুর পরে ‘হিন্দির দাপট থেকে সরে আসা’কে স্বাগত জানান, ‘প্লুরালিজম’ বা ‘বহুত্ববাদ’ শব্দটিকে করে তার হিন্দি ও মালয়ালম অনুবাদও করেন। লেখেন, প্রধানমন্ত্রী ভাষণ শেষ করেছেন এই প্রস্তাব দিয়ে যে, দিনে নিজেরটা বাদে অন্য ভারতীয় ভাষার একটা করে শব্দ শিখব আমরা। আমি এভাবে হিন্দির 'প্রাধান্য থেকে বেরনো'কে স্বাগত জানাই, এই 'ভাষা চ্যালেঞ্জে' খুশি মনে তাঁর সামনাসামনি হতে রাজি। তারুর ও তাঁর দলীয় সহকর্মী কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি সম্প্রতি দলের আরেক নেতা জয়রাম রমেশের পাশে দাঁড়িয়েছেন, যিনি বলেছিলেন, নরেন্দ্র মোদিকে ভয়ঙ্কর করে দেখানো ভুল, প্রধানমন্ত্রীর ভাল কাজের প্র্রশংসা হওয়া উচিত। সিংভি বলেন, ব্যক্তি হিসাবে নয়, ইস্যুর ভিত্তিতে মোদির বিচার করতে হবে। তারুর বলেন, প্রধানমন্ত্রীর ভাল কাজের সুনাম করলে বিরোধীরা যখন তাঁর সমালোচনা করেন, তা যুক্তিগ্রাহ্য হয়ে ওঠে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যেই অভিষেকের চিকিৎসার পক্ষে আদালত, সরকারকে কী নির্দেশ দেওয়া হল?
রাজ্যেই অভিষেকের চিকিৎসার পক্ষে আদালত, সরকারকে কী নির্দেশ দেওয়া হল?
Madan Mitra : ২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”
২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”
Cockroach Janta Party: বিক্ষোভে উত্তাল রাজধানী, চরম অশান্তির মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ ককরোচ জনতা পার্টির, কাটল জট?
বিক্ষোভে উত্তাল রাজধানী, চরম অশান্তির মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ ককরোচ জনতা পার্টির, কাটল জট?
CJP Protest: আন্দোলন রুখতে সংসদ চত্বরে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা! বিক্ষোভ রুখতে লাঠি, কাঁদানে গ্যাস
আন্দোলন রুখতে সংসদ চত্বরে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা! বিক্ষোভ রুখতে লাঠি, কাঁদানে গ্যাস

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget