এক্সপ্লোর

PM Modi: 'কালই কেন ?', বিরোধীদের প্রশ্নের পাল্টা প্রধানমন্ত্রী মোদি, 'অপারেশনের জন্য এবার কি শ্রাবণ মাসের সোমবার খুঁজতে হবে ?'

Modi On Operation Mahadev: অপারেশন মহাদেব নিয়ে বিরোধীদের কড়া নিশানা প্রধানমন্ত্রীর, কী বললেন মোদি ?

নয়াদিল্লি: মূলত গতকাল সংসদের আলোচনার দিনই জম্মু-কাশ্মীরের হারওয়ানে চলে অপারেশন মহাদেব। সেনার গুলিতে পহেলগাঁওয়ে হামলাকারী ২ জঙ্গির মৃত্যু হয়।  এদিকে 'কালই কেন হল অপারেশন মহাদেব ?' বিরোধীদের প্রশ্নে আজ একহাত নিলেন প্রধানমন্ত্রী মোদি।  এবার অপারেশন মহাদেব নিয়ে বিরোধীদের কড়া নিশানা প্রধানমন্ত্রীর। 

আরও পড়ুন, এখন কংগ্রেসের ভরসা পাকিস্তানের রিমোট কন্ট্রোলে তৈরি হয় ও বদলায় : প্রধানমন্ত্রী

'অপারেশনের জন্য কি এবার শ্রাবণ মাসের সোমবার খুঁজতে হবে কি ?  কী হয়েছে এদের ? হতাশা-নিরাশা, এই পর্যায়ে !'

এদিন প্রধানমন্ত্রী বলেন, গতকাল পহেলগাঁওয়ের হামলাকারীদের উপর আমাদের সেনারা 'অপারেশন মহাদেব' চালিয়েছে। কিন্তু আমি অবাক হচ্ছি, প্রশ্ন করা হয়েছে, যে গতকালই কেন এই অভিযান চালানো হয়েছে ?! আরে এটা কী হচ্ছে ? আমি তো বুঝতেই পারছি না ! অপারেশনের জন্য কি এবার শ্রাবণ মাসের সোমবার খুঁজতে হবে কি ?  কী হয়েছে এদের ? হতাশা-নিরাশা, এই পর্যায়ে ! দেখুন মজা পিছনের বেশ কিছু সপ্তাহ ধরে পহেলগাঁওয়ের হামলাকাণ্ডে কী অ্যাকশন হল ? যখন অভিযান চালানো হল, তখন প্রশ্ন উঠল, গতকাল কেন হল ?' তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রীর। 

'পাকিস্তানের পরমাণু হামলার হুমকির সামনেও চুপ থাকেনি ভারত'

এদিন তিনি আরও বলেন, 'ধর্ম জেনে জেনে পহেলগাঁওয়ে জঙ্গিরা হামলা চালিয়েছে। ভারতে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের। পহেলগাঁওকাণ্ডের প্রত্যাঘাতে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। যারা ভারতের পক্ষে নয়, তাদের আয়না দেখাতে এসেছি। ভারত ৬ মে রাত, ৭ মের সকালে যা করার তাই করেছে। ভারত যা করার তাই করেছে, পাকিস্তান কিচ্ছু করতে পারেনি। ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। পাকিস্তানের পরমাণু হামলার হুমকির সামনেও চুপ থাকেনি ভারত।

'পাকিস্তানের সন্ত্রাসের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে.. হামলা হলে, আমরা আমাদের সময়ে, আমাদের মতো করে জবাব দেব'

মোদি বলেন, 'পাকিস্তানে নিখুঁত অপারেশন চালিয়ে শক্তি দেখিয়েছে ভারতীয় সেনা। ভারত যেভাবে চেয়েছিল, সেভাবেই হামলা চালিয়েছে। ভাবতেও পারেনি, এমন জায়গায় হামলা চালানো হয়েছে। ২২ মিনিটে ২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে। এখনও অনেক পাক এয়ারবেস ICU-তে। সিঁদুর থেকে সিন্ধু, দুনিয়া দেখেছে ভারতের শক্তি। পাকিস্তানের সন্ত্রাসের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হামলা হলে, আমরা আমাদের সময়ে, আমাদের মতো করে জবাব দেব। আর কোনও পরমাণু হামলার নামে ব্ল্যাকমেল চলবে না।'

 

 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
Cyclone Update: ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
Shiv Sena: সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
Jalpaiguri News: AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget