এক্সপ্লোর

Kashmir Terror Attack: কাশ্মীরে জঙ্গি হামলা, সৌদি সফর কাটছাঁট করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

PM Modi Saudi Visit :  বুধবার সকালে দিল্লি পৌঁছনোর জন্য প্রধানমন্ত্রী মোদি সৌদি সফর কাটছাঁট করেছেন

PM Modi Saudi Visit : কাশ্মীরে জঙ্গি হামলার (Kashmir Terror Attack) খবর পৌঁছতেই এবার সৌদি সফর (PM Modi Saudi Visit) কাটছাঁট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সরকারি নৈশভোজ এড়িয়ে সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সরকারি সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, প্রধানমন্ত্রী মোদি মঙ্গলবার ভারতে আসার জন্য রওনা দেবেন। বুধবার ভোরেই দিল্লি পৌঁছবেন তিনি।

এদিন জঙ্গি হামলার মৃত্যু হয়েছে কাশ্মীরে বেড়াতে যাওয়া একাধিক নিরীহ পর্যটকের। কাশ্মীরে জঙ্গি হানায় ২৮ জনের বেশি মৃত্যুর আশঙ্কা, এমনটাই খবর সূত্রের। তবে মৃত্যু মিছিল দীর্ঘ হতে পারে বলেই মনে করা হচ্ছে। পহেলগাঁওয়ে এই হামলায় ৪০ রাউন্ডের বেশি গুলি চলেছে বলে খবর। পুলওয়ামার পর এমন নারকীয় হত্যাকাণ্ড দেখেনি ভারত, মত সব মহলের। 

হামলা নিয়ে কী বলেছেন প্রধানমন্ত্রী

কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হানা, কড়া বার্তা প্রধানমন্ত্রীর। 'সফল হবে না ওদের উদ্দেশ্য, দোষীদের কাউকে ছাড়া হবে না। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লডাই আরও শক্তিশালী হবে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এও লিখেছেন, 'এই জঘন্য কাণ্ডের পিছনে যারা রয়েছে, তাদের সবক শেখানো হবে। কাউকে ছাড়া হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা অনড়। এই লড়াই এবার আরও তীব্র হবে।' 

বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

 কাশ্মীরে পর্যটকদের উপর নৃশংস আক্রমণ নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি এক্স-এ লিখেছেন, 'জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা মর্মান্তিক এবং বেদনাদায়ক। এটি পুরুষোচিত, অমানবিক এবং অত্যন্ত নিন্দনীয় কাজ। নিরীহ নাগরিক তথা পর্যটকদের উপর এই আক্রমণ ভয়াবহ এবং ক্ষমার অযোগ্য। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।' 

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি প্রধান পর্যটন কেন্দ্র হল পহেলগাম। এর আগে ২০১৭ সালের জুলাই মাসে। অনন্তনাগের কাছে, অমরনাথগামী পর্যটক বোঝাই বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। জঙ্গি হামলায় আটজনের মৃত্যু হয়েছিল। ২০২৪ সালের মে মাসে, পহেলগামেরই রিসর্টে, দুই পর্যটককে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। জুনে পুণ্যার্থী বোঝাই একটি বাস লক্ষ্য করে গুলি চলে। সেই হামলায় ৯ জনের মৃত্যু হয়েছিল। 

এদিকে ইতিমধ্যেই শ্রীনগরের উদ্দেশে রওনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জঙ্গি হামলার নিন্দা করে সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা করছি। যারা এর নেপথ্যে আছে তারা ছাড়া পাবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Vinay Mishra : এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
Typhoon Dolphin : রাক্ষুসে গতি, ভয়ঙ্কর তীব্রতা, সর্বশক্তি নিয়ে চিনের স্থলভাগে আছড়ে পড়ল টাইফুন 'ডলফিন'
রাক্ষুসে গতি, ভয়ঙ্কর তীব্রতা, সর্বশক্তি নিয়ে চিনের স্থলভাগে আছড়ে পড়ল টাইফুন 'ডলফিন'

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget