এক্সপ্লোর

PM Modi: 'অস্ট্রেলিয়ায় মন্দির ভাঙচুর মেনে নেব না', কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি মোদির

PM Modi in Australia: নরেন্দ্র মোদি বলেন, 'প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেস এবং আমি অস্ট্রেলিয়ায় মন্দির ভাঙচুরের বিষয়টি নিয়ে কথা বলেছি। কেন এমনটা হল এবং বিভাজনকারীদের নিয়ে কথা হয়েছে।'

নয়া দিল্লি: অস্ট্রেলিয়া (Australia) সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেসের সঙ্গে দুই দেশের কূটনৈতিক-অর্থনৈতিক সম্পর্ক নিয়েও কথা হয়। এছাড়াও জ্বালানি, ব্যবসাবাণিজ্য এবং প্রতিরক্ষা ক্ষেত্র নিয়েও আলোচনা হয়। পাশাপাশি অস্ট্রেলিয়ায় মন্দির ভাঙচুরের বিষয়টি নিয়েও কথা হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে।                                                                

নরেন্দ্র মোদি বলেন, 'প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেস এবং আমি অস্ট্রেলিয়ায় মন্দির ভাঙচুরের বিষয়টি নিয়ে কথা বলেছি। কেন এমনটা হল এবং বিভাজনকারীদের নিয়ে কথা হয়েছে। আগেও কথা হয়েছিল। এবারও আলোচনায় এই প্রসঙ্গটি উত্থাপন করা হয়েছে।' মোদি এও জানান যে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তাকে এই ধরনের ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

মোদির কথায়, আমরা এমন কিছু করব না যাতে ভারত-অস্ট্রেলিয়া সম্পর্কের মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং উষ্ণতা কমতে থাকে। প্রধানমন্ত্রী অ্যালবানেস আমাকে আজ বারংবার আশ্বস্ত করেছেন যে তিনি এই ঘটনা যাতে না ঘটে তা দেখবেন এবং আগামী দিনে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। 

প্রসঙ্গত, মার্চ মাসে ব্রিসবেনের একটি হিন্দু মন্দির, শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে খলিস্তানিপন্থী সমর্থকরা আক্রমণ করেছিল। অস্ট্রেলিয়ায় দুই মাসের মধ্যে সেটা ছিল চতুর্থ ঘটনা। যেখানে হিন্দু মন্দির ভাঙচুর করা হয়েছিল।  

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার একাধিক বৈঠকে অংশ নেবেন তিনি। অস্ট্রেলিয়ার বিখ্যাত ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনা সারবেন। তারপরেই যোগ দেবেন প্রবাসী ভারতীয়দের সঙ্গে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের বন্দোবস্ত করেছে অজি সরকার। ভারতীয় নাচ-গানে পারফর্ম করবেন সেদেশের প্রবাসী ভারতীয়রা। তারপরেই মোদির সঙ্গে দেখা করবেন তাঁরা। 

সাম্প্রতিককালে ইউক্রেন ইস্যুতে ভারত অস্ট্রেলিয়ার থেকে ভিন্ন মেরুতে। তবে এই ভিন্নমত দুই দেশের পারস্পরিক সম্পর্কে চিড় ধরাবে না বলে মত মোদির। এই বিষয়ে মোদী বলেন, 'ভালো বন্ধু হওয়ার এই এক লাভ। আমরা মুখোমুখি বসে আমাদের মনোভাব নিয়ে আলোচনা করতে পারি। অস্ট্রেলিয়া আমাদের অবস্থা বোঝে। এবং এর জেরে আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্কে কোনও চিড় ধরবে না।'

 

আরও পড়ুন, শুধু জামাইয়ের মঙ্গল নয়, জামাইষষ্ঠী ব্রতপালনের পিছনে ছিল শাশুড়িদের আরও এক মনস্কামনা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee: 'ঋতব্রত-তৃণমূল'-এর ২ নেতা হাজির NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবার কি ভাঙতে পারে 'ঋতব্রত-তৃণমূল'-এর ঘর?
Sudip Banerjee: 'ঋতব্রত-তৃণমূল'-এর ২ নেতা হাজির NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবার কি ভাঙতে পারে 'ঋতব্রত-তৃণমূল'-এর ঘর?
Madan Mitra : 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দেওয়ার ২দিনের মধ্যে 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে মদন মিত্র
'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দেওয়ার ২দিনের মধ্যে 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে মদন মিত্র
Ritabrata TMC: 'কালীঘাট-তৃণমূল'-এ ভাঙন অব্যাহত, এবার ঋতব্রত শিবিরে যোগ বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসের
Ritabrata TMC: 'কালীঘাট-তৃণমূল'-এ ভাঙন অব্যাহত, এবার ঋতব্রত শিবিরে যোগ বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসের
West Bengal News Live : বহরমপুরের কাছে স্কুলের পুলকারে ট্রেনের ধাক্কা, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫
বহরমপুরের কাছে স্কুলের পুলকারে ট্রেনের ধাক্কা, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫

ভিডিও

Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget