এক্সপ্লোর

International Yoga Day: সংঘাতে জর্জরিত বিশ্বে যোগ শান্তির দিশা...যোগ দিবসে বললেন প্রধানমন্ত্রী

International Day of Yoga: মোদি বলেন, "দুর্ভাগ্যবশত, আজ গোটা বিশ্ব কিছু উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় বাড়ছে অস্থিরতা।  এমন সময়ে, যোগব্যায়াম আমাদের শান্তির পথ দেখায়।'     

 

আজ একাদশতম আন্তর্জাতিক যোগ দিবস। এবারের থিম, এক পৃথিবী, এক স্বাস্থ্য। বিশ্বের ১৩১টি দেশে যোগ দিবস পালন করা
হচ্ছে। নরেন্দ্র মোদি ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৫ সাল থেকে যোগ দিবস পালন শুরু করেন। এ বছর  বিশাখাপত্তনমের সৈকতে যোগ দিবস পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। যোগের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগাভ্যাস ব্যক্তিগত শৃঙ্খলা শেখায়।

যোগ দিবসে  প্রধানমন্ত্রী বললেন, যোগ  বিশ্বকে ঐক্যবদ্ধ করেছে। ১১ বছর ধরে পালিত হচ্ছে বিশেষ এই দিনটি। এখন যোগব্যায়াম বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে। সিডনি অপেরা হাউস হোক বা এভারেস্ট পর্বত হোক কিংবা সমুদ্রের সীমানা, যোগব্যায়াম সকলের জন্য"। সেই সঙ্গে দিলেন বিশ্বশান্তির বার্তা।  প্রধানমন্ত্রী বলেন, 'যোগের মাধ্যমে গোটা বিশ্ব একসূত্রে বাঁধা পড়েছে। যোগের অর্থ এক হওয়া। ' মোদি বলেন, "দুর্ভাগ্যবশত, আজ গোটা বিশ্ব কিছু উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় বাড়ছে অস্থিরতা।  এমন সময়ে, যোগব্যায়াম আমাদের শান্তির পথ দেখায়।'                     

প্রধানমন্ত্রী চিকিৎসা ক্ষেত্রেও যোগব্যায়ামের গুরুত্বের উল্লেখ করেন। বলেন, যোগ ব্যায়াম থেরাপির কাজ তকে।  দিল্লি এইমস এই ক্ষেত্রে ভালো কাজ করেছে। তাদের গবেষণায় দেখা গিয়েছে, হৃদরোগ এবং বিভিন্ন স্নায়বিক অসুখের  চিকিৎসায় যোগব্যায়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । এছাড়াও মহিলাদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যোগাভ্যাস।  

জম্মু কাশ্মীরের উধমপুরে সেনা ছাউনিতে যোগ দিবস পালন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। লেহ্তে বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল। কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও শিবরাজ সিং চৌহান দিল্লিতে এবং আরেক কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বিশ্ব যোগ দিবস পালন করেন মুম্বইয়ে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরক্ষপুরে,  রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল জয়সলমেরে, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল মেহসানার ভাদনগরে বিশ্ব যোগ দিবস পালন করেন।                 

বিদেশ মন্ত্রকের সাংস্কৃতিক শাখা, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (ICCR) যোগ দিবস উপলক্ষে ১৯১ টি দেশে বিভিন্ন যোগব্যায়াম অনুষ্ঠান এবং কর্মসূচির আয়োজন করেছে। ১,৩০০টি স্থানে ২০০০ টিরও বেশি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।  

সেরা শিরোনাম

China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক

ভিডিও

Conch Shell GI Tag: GI ট্যাগ পেল বাঁকুড়ার শঙ্খ শিল্প, এবার কি বাঁচবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য?
Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP
Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি
BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget