এক্সপ্লোর

PM Modi on Covid Vaccination: এক দিনে এক কোটি, দৈনিক টিকাকরণে নজির ভারতের-ট্যুইট করলেন মোদি

এদিন কোভিড টিকাকরণের এই বিপুল সাফল্যের পর ট্যুইট করেন প্রধানমন্ত্রী। যেখানে তিনি লিখেছেন, আজ রেকর্ড নম্বর টিকাকরণ সম্ভব হয়েছে। এক দিনে এক কোটি টিকাকরণ একটা স্মরণীয় দিন।

নয়াদিল্লি: দেশে দৈনিক কোভিড টিকাকরণে নজির গড়ল ভারত। এক দিনে এক কোটি টিকা(India Administers 1 Crore COVID Vaccine) পেল দেশবাসী। এরকম একটা দিনে দেশবাসীকে ভ্যাকসিন নেওয়ার জন্য সাধুবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Modi)।

এদিন কোভিড টিকাকরণের এই বিপুল সাফল্যের পর ট্যুইট করেন প্রধানমন্ত্রী। যেখানে তিনি লিখেছেন, ''আজ রেকর্ড নম্বর টিকাকরণ সম্ভব হয়েছে। এক দিনে এক কোটি টিকাকরণ একটা স্মরণীয় দিন। যারা টিকা নিয়েছেন ও যারা এই টিকাকরণ প্রক্রিয়াকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে সাধুবাদ জানাই।''

টিকাকরণের এই সাফল্য নিয়ে ট্যুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ট্যুইটে তিনি লিখেছেন, ''এক দিনে এক কোটি টিকাকরণ ! এই পরিসংখ্যান দেখিয়ে দেয় নরেন্দ্র মোদির নেতৃত্বে কীভাবে কোভিডের বিরুদ্ধে লড়াই করছে ভারত। আজ সারা বিশ্বের কাছে দেশ একটা দৃষ্টান্ত স্থাপন করল।'' 

এর আগে দেশে ৯০ লক্ষ টিকাকরণ নিয়ে ট্যুইট করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। ট্যুইটে তিনি লেখেন, ''একদিনে ৯০ লক্ষ কোভিড টিকা নিতে পেরেছে দেশবাসী। এখনও আরও টিকাকরণের কাজ চলছে।'' বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া গিয়েছে দেশের ৫০শতাংশ প্রাপ্তবয়স্ককে। যা ভারতের কোভিড টিকাকরণে এক বড়সড় সাফল্যের নজির।ভারত এক অভূতপূর্ব মাইলফলক অর্জন করেছে। 

গতকালই দেশের কোভিড পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ বলেন, ''প্রতিবারই উৎসবের পর বেড়ে যাচ্ছে দেশের করোনার গ্রাফ। কোভিড বিধি না মানার ফল ভুগতে হচ্ছে সবাইকে। তাই করোনার দ্বিতীয় ঢেউ চলে গেছে এমনটা ভাববেন না। আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। উৎসবের কারণে এই সময় সবাই আনন্দে মেতে থাকবেন। মনে রাখতে হবে এই সময় কোভিড বিধি অনুসরণ করা বাধ্যতামূলক। যা না মানলেই পরবর্তীকালে ভুগতে হবে আমাদের।''

এ প্রসঙ্গে ভ্যাকসিনের সীমাবদ্ধতার কথাও তোলেন স্বাস্থ্য সচিব। তিনি জানান, ভ্যাকসিনের দুটি ডোজ কেবল সংক্রমণের প্রকোপের মাত্রা কমাতে পারে।যার ফলে হাসপাতালে ভর্তি হওয়া থেকে রক্ষা পেতে পারেন সংক্রমিত। কিন্তু এরফলে আপনার দেহে সংক্রমণ ঠেকানো যাবে না। তাই ভ্যাকসিন নেওয়া থাকলেও মেনে চলতে হবে কোভিড বিধি। 

সেরা শিরোনাম

Cyclone Arnab : ঘূর্ণিঝড় অর্ণব আছড়ে পড়ার আগে ওড়িশা সরকারের বড় নির্দেশ ! না-মানলেই করা হবে মামলা
ঘূর্ণিঝড় অর্ণব আছড়ে পড়ার আগে ওড়িশা সরকারের বড় নির্দেশ ! না-মানলেই করা হবে মামলা
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
ABP Ananda Top 10, 27 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 27 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Municipal Election: BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা | ABP Ananda
Municipal Election: পুরভোটে কি শেষ অবধি BJP-NCPI জোট হবে? | ABP Ananda
CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget