এক্সপ্লোর

Mysuru Accident : নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, সপরিবারে দুর্ঘটনার কবলে মোদির ভাই

Accident near Mysuru : আহতদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে

মাইসোর : মাইসোরে (Mysuru) সপরিবারে দুর্ঘটনার কবলে নরেন্দ্র মোদির ভাই (Narendra Modi Brother)। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা গাড়ির। আহত প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি (Prahlad Modi)-পরিবারের আরও কয়েকজন। তাঁদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ সংস্থা আইএএনএস সূত্রের খবর, মঙ্গলবার প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি তাঁর পরিবারকে নিয়ে বান্দিপুর যাচ্ছিলেন। একটি মার্সিডিজ-বেঞ্জ এসইউভি গাড়িতে করে যাচ্ছিলেন তাঁরা। গাড়িতে প্রহ্লাদ মোদি ছাড়াও ছিলেন তাঁর ভাই মেহুল, পুত্রবধূ এবং নাতি মিনাথ। দুপুর ২টো নাগাদ কর্ণাটকের মাইসোরের কাছে একটি ডিভাইডারে ধাক্কা মারে তাঁদের গাড়িটি। 

একটি সর্বভারতীয় দৈনিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, দুর্ঘটনায় প্রহ্লাদ মোদি ও পরিবারের অন্যান্যরা আহত হন। তাঁদের জেএসএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়ির চালক সত্যনারায়ণও দুর্ঘটনায় আহত হন। কাডকোল্লার কাছে দুর্ঘটনাটি ঘটে। তবে, বিপদমুক্ত প্রধানমন্ত্রীর ভাই। 

হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, দুর্ঘটনার পর যখন তাঁদের আনা হয়, অল্প চোট ছিল। তাঁরা এখন স্থিতিশীল আছেন। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে তাঁদের যত্ন নেওয়া শুরু হয়। বিশাল কিছু রক্তপাত তাঁদের হয়নি। এখন তাঁরা বিপদমুক্ত আছেন। এক্স-রে ও সিটি স্ক্যান করা হয়েছে। শুধুমাত্র বাচ্চাটি অল্প আঘাত পেয়েছে। কিন্তু,সেরকম কিছু নয়। তার চিকিৎসা চলছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান মাইসোর-কোডাগুর সাংসদ প্রতাপ সিমহা। তিনি জানান, ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন তাঁরা। দুর্ঘটনায় অল্পবিস্তর আঘাত লেগেছে। বাচ্চাটির চিকিৎসা চলছ। প্রহ্লাদ মোদির মুখে অল্প ছিঁড়ে গেছে। তাছাড়া বিশেষ কিছু হয়নি। চিন্তার কোনও কারণ নেই। উনি ভাল আছেন, কথা বলছেন। ওঁর ছেলেও অল্প আঘাত পেয়েছেন। তিনিও ভাল আছেন। প্রহ্লাদ মোদির পুত্রবধূর ভ্রুর কাছে একটু কেটে গেছে। তাঁর চিকিৎসা চলছে। সকলেই ভাল আছেন এবং জ্ঞান আছে। বাঁ হাঁটুর নিচের হাড়ে আঘাত পেয়েছে ওঁর নাতি। প্রহ্লাদ মোদির মেয়ে অন্য গাড়িতে ছিলেন। তিনি ঠিক আছেন। পর্যবেক্ষণের জন্য আজকের দিনটা আহতদের হাসপাতালেই রাখা হবে। চামুণ্ডেশ্বরীর আশীর্বাদে সকলেই ভাল আছেন। সম্ভবত চালকের ঘুমভাব চলে আসায় এই দুর্ঘটনা ঘটে।

প্রসঙ্গত, অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সহ সভাপতি প্রহ্লাদ মোদি। প্রধানমন্ত্রীর ৬৬ বছর বয়সী ভাই প্রহ্লাদ ২০০১ সালে এই সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে এর সঙ্গে যুক্ত রয়েছেন। তবে, মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরেও কেন্দ্রের বিভিন্ন নীতির তিনি সমালোচনা করেছেন। ফেয়ার প্রাইস শপ ডিলারদের অধিকারের দাবিতে তিনি বারবার আওয়াজ তুলেছেন।

সেরা শিরোনাম

SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
ABP Ananda Top 10,20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget