এক্সপ্লোর

Modi On GST : 'এবার ডাবল দীপাবলি', GST-তে বড় সংস্কারের ঘোষণা মোদির, 'ব্যাপকভাবে হ্রাস পাবে করের বোঝা'

শিগগিরি হতে চলেছে next-generation GST reforms। অর্থাৎ জিএসটি সংস্কারের পরবর্তী ধাপ। আর তাতে এমন কিছু থাকছে , যা দেশের মানুষের মুখে হাসি ফোটাবে।  

নয়াদিল্লি : ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশজুড়ে উদযাপনের মেজাজ। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে এই নিয়ে বারোবার। তাঁর সুদীর্ঘ বক্তব্য জুড়ে রইল বিকশিত ভারত গড়ে তোলার দিকনির্দেশ। মোদি তাঁর ভাষণে দেশের নাগরিকদের জন্য এ বছর দীপাবলিতে দ্বিগুণ উপহারের  প্রতিশ্রুতি দিলেন। লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন, খুব শিগগিরি হতে চলেছে next-generation GST reforms। অর্থাৎ জিএসটি সংস্কারের পরবর্তী ধাপ। আর তাতে এমন কিছু থাকছে , যা দেশের মানুষের মুখে হাসি ফোটাবে। জিএসটি পরিকাঠামোয় যে বদল আসতে পারে, সেই আভাস মিলেছিল গত জুলাইয়েই। স্বাধীনতা দিবসে এ বিষয়ে নিশ্চিত করলেন প্রধানমন্ত্রী।                

প্রধানমন্ত্রীর আশ্বাস,এবার দীপাবলি হবে  ডাবল-দিওয়ালি ! বললেন, 'এই দীপাবলিতে দেশের মানুষ একটি বড় উপহার পাবেন। গত আট বছরে, আমরা জিএসটিতে ক্ষেত্রে বড় সংস্কার করেছি। আমরা সারা দেশে করের বোঝা কমিয়েছি এবং কর প্রক্রিয়া সহজ করেছি। আট বছর পর, পরিবর্তনগুলি পর্যালোচনা করার সময় এসেছে। আমরা পর্যালোচনা প্রক্রিয়ার জন্য একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছি এবং রাজ্যগুলির সঙ্গে পরামর্শ করেছি।" তিনি বললেন এরপর নেক্সট জেনারেশন রিফর্ম আসতে চলেছে।  এর ফলে সারা দেশে করের বোঝা কমবে। দীপাবলির আগে এটি একটি  বড় উপহার হবে। এর ফলে কর ব্যাপকভাবে হ্রাস পাবে এবং অতিরিক্ত সুবিধাও মিলবে। এর থেকে  উপকৃত হবে এমএসএমই-ও' 

২০১৭ সালে প্রথম জিএসটি চালু হয়। প্রথম বছরে নয় মাসে সরকারের মোট জিএসটি আদায় হয়েছিল ৭.৪০ লক্ষ কোটি টাকা। প্রতি  বছরই জিএসটি আদায়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ সালে, মোট জিএসটি আদায় বার্ষিক ৯.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ২২.০৮ লক্ষ কোটি টাকা, যা এখনও পর্যন্ত রেকর্ড । 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Jammu Kashmir News: আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget