এক্সপ্লোর

Modi On Obesity : মোটা হওয়া আটকাতে ছোট্ট আর সহজ একটা উপায়, প্রধানমন্ত্রীর টিপস দেশবাসীকে, মানছেন ডাক্তাররাও

আগামী ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন দেখছে ভারত সরকার। আর দেশের সার্বিক উন্নতির জন্য প্রয়োজন সুস্বাস্থ্যের প্রতি নজর দেওয়া। মনে করেন ভারতের প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি:  স্থূলতা এখন ভয়ানক সমস্যা। অনেক রোগের শিকড়ই এই মোটা হওয়া। সম্প্রতি সারা বিশ্বে ও ভারতে এই স্থূলতা  বা ওবেসিটির হার বেড়েছে। এই বছরের শুরুতে  ল্যানসেটের এক গবেষণা চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। মনে করা হচ্ছে, খুব তাড়াতাড়ি এই স্থূলতার হার ভয়াবহ একটা জায়গায় পৌঁছতে পারে।  বিশ্বব্যাপী স্থূলতা কমানোর বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা ও গবেষণা চলছে।ল্যানসেটের গবেষণায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে,  ২০৫০ সালের মধ্যে, ভারতের জনসংখ্যার এক-তৃতীয়াংশেরও মানুষ স্থূলকায় হয়ে পড়বে। একথা এখন অনেকেই জানেন, স্থূলতা, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস থেকে স্ট্রেসের সব রোগেরই ঝুঁকি বাড়ায়। আগামী ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন দেখছে ভারত সরকার। আর দেশের সার্বিক উন্নতির জন্য প্রয়োজন সুস্বাস্থ্যের প্রতি নজর দেওয়া। মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে এই বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি মনে করছেন, উন্নত স্বাস্থ্যে পেতে গেলে বিরাট কিছু না-করতে পারলেও ছোট ছোট কয়েকটি পদক্ষেপ করা যেতে পারে। যেমন  রোজকার রান্নায় কমপক্ষে ১০% কম তেল ব্যবহার করা। রান্নার তেল কেনা কমাতে পারলে আর প্রতিদিনের খাবারে ১০% কম তেল ব্যবহার করতে পারলেই সুস্বাস্থ্যের পথে একটা ভাল পদক্ষেপ করা যাবে। 

লালকেল্লা থেকে ভাষণে তিনি বলেন, ' স্থূলতা ভারতের জন্য একটি বিশাল জনস্বাস্থ্য সমস্যা হয়ে উঠেছে। মনে করা হচ্ছে  প্রতি তিন জনের মধ্যে অন্তত এক জন মানুষ অচিরেই স্থূলকায় হয়ে পড়বে। এই সমস্যা কাটিয়ে ওঠা দরকার।  সেইজন্যই আমি প্রতিটি পরিবারকে ১০% কম তেল কিনতে, ১০% কম তেল ব্যবহার করতে এবং স্থূলতার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার পরামর্শ দিই"। 

এর আগেও বিভিন্ন সময় ফিটনেস নিয়ে নানারকম বক্তব্য রাখতে দেখা গিয়েছে তাঁকে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন বহু চিকিৎসকই। চিকিৎসকরাও বলেন, হার্ট ভাল রাখতে, শরীরকে নানা রোগ ব্যাধি থেকে দূরে রাখতে তেল খাওয়ার পরিমাণ  ধীরে ধীরে হ্রাস করা দরকার। মাত্র এক টেবিল চামচ তেলে প্রায় ১২০ ক্যালোরি থাকে। এটা অনেকে না বুঝেই খেয়ে নেন। যেমন তেল দিয়ে মেখে মুড়ি, বা তেলে ভাজা সবজি, লুচি, পরোটা। তেলের ক্যালরিটার কথা ভুলেই যান তাঁরা। এছাড়া কিছু কিছু তেল বা তেলজাতীয় খাবার রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। তেলের ব্যবহার ১০% কমিয়ে আনতে পারলে অনেকটা কম ক্যালরি ইনটেক হয়। আর ক্যালরি সব সময় স্বাস্থ্যকর খাবার থেকে গ্রহণই বাঞ্ছনীয়, যার মধ্যে তেল পড়ে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের পরে ভারতেই এখন সর্বাধিক স্থূলকায় মানুষের বাস, দাবি বিভিন্ন আর্টিকলে। তাই সুস্থ ও ফিট থাকতে তেলের ব্যবহার কমানোর ছোট অথচ ফলপ্রসূ উপায়। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget