এক্সপ্লোর

PM Narendra Modi: মোদিকে দেখেই ব্যারিকেড টপকে দৌড় এক ব্যক্তির, তারপর?

Modi in Karnataka: এদিন কর্নাটকে মোদির রোড-শোয়ের মাঝে এই ঘটনা ঘটে।

বেঙ্গালুরু: সামনেই নির্বাচন। তার আগে শনিবার কর্নাটকে রোড-শো ছিল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির। মোদিকে দেখতে প্রবল ভিড় ছিল রাস্তায়। তার মাঝেই হঠাৎ শোরগোল। এক ব্যক্তি, ব্যারিকেড এড়িয়ে সোজা ছুট দিলেন মোদির কনভয়ের দিকে। যদিও মোদির কাছে পৌঁছনোর আগেই তাঁকে ধরে ফেলেন নিরাপত্তাকর্মীরা। এদিন কর্নাটকের দেভাঙ্গিরি এলাকায় এই ঘটনা ঘটেছে। যদিও পুলিশ এই ঘটনাকে নিরাপত্তায় গলদ বলতে মানতে নারাজ। 

কর্নাটকে এটাই প্রথম নয়। এর আগে হুব্বালিতে একটি রোড শো-য়ের সময়েও মোদির নিরাপত্তা বলয় এড়িয়ে কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এক যুবক। 

কে সেই ব্যক্তি:
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি কোপ্পাল জেলার বাসিন্দা। কী কারণে এমন কাজ, তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

 

কর্নাটকের এডিজি (আইন ও শৃঙ্খলা) অলোক কুমার ট্যুইটে জানিয়েছেন, এই ঘটনা নিরাপত্তা বলয় ভাঙার ঘটনা নয়। ওই ব্যক্তিতে ব্যারিকেড টপকাতে দেখে তিনি নিজেই তাঁকে বাধা দেন। এগিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার দায়িত্বে থাকা SPG-এর কমান্ডোরাও। নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা হলেও তাতে সফল হননি ওই ব্যক্তি, জানিয়েছেন এডিজি অলোক কুমার। 

এর আগেও:
এর আগে জানুয়ারিতে কর্নাটকের হুব্বালিতে প্রায় এরকমই একটি ঘটনা ঘটেছিল। সেখানে মোদির রোড-শোয়ের মাঝে ঢুকে পড়েছিলেন এক অল্পবয়সী ব্যক্তি। হাতে মালা নিয়ে মোদিকে মালা পরানোর জন্যই ব্যারিকেড টপকেছিলেন ওই ব্যক্তি। সেই ঘটনাতেও শেষ মুহূর্তে তাঁকে আটকেছিল এসপিজি। 

পাঞ্জাবে সুরক্ষা-প্রশ্ন:
গত বছর কৃষক বিল নিয়ে আন্দোলনে উত্তাল পাঞ্জাব। সেই সময় জানুয়ারিতে একটি নির্বাচনীয় সভায় যাওয়ার সময় প্রশ্নের মুখে পড়ে প্রধানমন্ত্রী নিরাপত্তা বলয়। ৫ জানুয়ারি, ফিরোজপুরে একটি নির্বাচনী ব়্যালিতে যাওয়ার সময় আটকে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয়। বিক্ষোভরত কৃষকদের জন্য সেবার একটি উড়ালপুলের উপর প্রায় ২০ মিনিট ধরে আটকে ছিল প্রধানমন্ত্রীর কনভয়। 

আগামী মে মাসের শেষদিকে কর্নাটকের চলতি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। শীঘ্রই সেই রাজ্যে ভোট ঘোষণা হতে পারে। 

আরও পড়ুন: ভারতের 'যমজ গ্রাম' নামে খ্যাত এই এলাকা! কাহিনী জানলে অবাক হতে হয়

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget