এক্সপ্লোর

Narendra Modi: 'গরিবের দেবতা মহাপ্রভু জগন্নাথ, গরিবের জন্য কাজ করে যাব,পথ দেখাবে ওড়িশা', ঘোষণা মোদির

PM Narendra Modi: প্রথমে জগন্নাথ প্রভুর নামে ধ্বনি দেন মোদি। এরপর বলেন, 'আমি সবসময় এটাই মেনে আসি যে গরিবের দেবতা মহাপ্রভু জগন্নাথ'।

নয়া দিল্লি: বিপুল শরিকি চাপ সামলে দ্রুত সরকার গঠনের চ্যালেঞ্জ তো ছিলই। এরই মধ্যে তৃতীয় মোদি সরকার গঠনের প্রস্তুতি ছিল তুঙ্গে। আজ সেই বৈঠকে বসে NDA-র সংসদীয় দল। সেখান থেকেই আগামী ২৫ বছরের বিকশিত ভারতের রূপরেখার কথা জানালেন নরেন্দ্র মোদি।  

ওড়িশায় ১৪৭ আসনের বিধানসভা আসনে বিজেপি জিতেছে ৭৮টি আসন। গত দু-দশকের বেশি সময় ধরে ওড়িশার রাজনীতিতে একচ্ছত্র অধিকার করে চলা নবীন পট্টনায়েকের বিজু জনতা দলের অশ্বমেধের ঘোড়া থামিয়েছে মোদি-ব্রিগেড। এদিন সেই প্রসঙ্গ এনেই প্রথমে জগন্নাথ প্রভুর নামে ধ্বনি দেন মোদি। এরপর বলেন, 'আমি সবসময় এটাই মেনে আসি যে গরিবের দেবতা মহাপ্রভু জগন্নাথ। আগামী ২৫ বছরে ওড়িশা দেশের বিকাশে একদম সামনের সারিতে থাকবে', ওড়িশার প্রভূত উন্নতির ইঙ্গিত। মোদির কথায়, জগন্নাথদেব গরিবের দেবতা, সেই আশীর্বাদ নিয়ে গরিবদের জন্য কাজ করে যাব, পথ দেখাবে ওড়িশা।' 

প্রসঙ্গত, ২৪ বছরের নবীন-জমানায় এবার ইতি টেনেছে বিজেপি।  ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক কান্তাবাঞ্জি আসনে বিজেপির লক্ষ্মণ বাগের কাছে ১৬ হাজার ৩৪৪ ভোটে পরাজিত হয়েছেন। ক্ষমতায় আসার পর এই প্রথম নবীনের এই পরাজয়। এই প্রেক্ষাপটে বুধবারই পদত্যাগ করছেন নবীন পট্টনায়েক। 

আরও পড়ুন, ওড়িশায় BJD-এর 'অজেয়' দুর্গে ফুটল পদ্ম, নবীন-জমানায় ইতি

এদিকে, আজ সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত এই বৈঠকেই সর্ব সম্মতিতে NDA-র সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয়েছে নরেন্দ্র মোদিকে। বিজেপি-সহ NDA-র সব শরিক দলের সাংসদরা বৈঠকে উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজ্য থেকে NDA-র শরিক দলের সাংসদরা রাজধানীতে পৌঁছন।                                                    

এদিন বৈঠক শুরুর আগে, পুরনো সংসদ ভবনের সংবিধান সদনে NDA-র নব নির্বাচিত সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করেন অমিত শাহ। সূত্রের খবর, বিকেল ৫টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবি জানাবে NDA শিবির। সেখানে বিজেপি-সহ NDA-র ২৯৩ জন সাংসদের সই সম্বলিত সমর্থনপত্র পেশ করবেন নরেন্দ্র মোদি। বিজেপি নেতা প্রহ্লাদ জোশী জানিয়েছেন, রবিবার সন্ধে ৬টায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই
পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget