এক্সপ্লোর

Israel Palestine War: 'ভারতের অবস্থান আগের মতোই', প্যালেস্তিনীয় কর্তৃপক্ষকে ফোনে জানালেন মোদি

Israel Palestine Conflict: বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় মাহমুদের সঙ্গে কথা হয়েছে বলে জানান মোদি।

নয়াদিল্লি: যুদ্ধঘোষণার প্রায় পর পরই ইজরায়েলকে সমর্থনের কথা জানিয়েছিলেন। হামাসের রকেট ছোড়ার সিদ্ধান্তকে সন্ত্রাস হামলা বলে উল্লেখ করেছিলেন। সেই নিয়ে কম তর্ক-বিতর্ক হয়নি। এবার প্যালেস্তিনীয় কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গাজার আল-আহলি হাসপাতালে বিস্ফোরণে ৫০০ মানুষের প্রাণ যাওয়ায় সমবেদনা জানালেন। (Israel Palestine War)

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় মাহমুদের সঙ্গে কথা হয়েছে বলে জানান মোদি। তিনি লেখেন, 'প্যালেস্তিনীয় কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা হল। গাজার আল আহলি হাসপাতালে নাগরিকদের মৃত্যুতে সমবেদনা জানিয়েছি। প্যালেস্তিনীয়দের মানবিক সহযোগিতা জুগিয়ে যাব আমরা। ওই অঞ্চলে যে সন্ত্রাসী, হিংসাত্মক কার্যকলাপ চলছে এবং তাতে নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। একই সঙ্গে ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাত নিয়ে ভারতের নীতিগত অবস্থান সম্পর্কে আবারও আশ্বাস দিয়েছি'। (Israel Palestine Conflict)

গত ৭ অক্টোবর গাজা থেকে হামাস প্রথম ইজরায়েলে রকেট ছোড়ে। তার পরই যুদ্ধ ঘোষণা করে দেয় ইজরায়েল। তার পর একটানা ১৩ দিন ধরে বোমা-রকেট বর্ষণ অব্যাহত থেকেছে। তাতে প্রাণ গিয়েছে কয়েক হাজার মানুষের। মঙ্গলবার রাতে গাজার আল আহলি হাসপাতালে বিস্ফোরণ ঘটে ৫০০ জন মারা যান। মৃতদের মধ্যে শিশু এবং মহিলার সংখ্যাই ছিল বেশি। 

আরও পড়ুন: Israel Palestine War: যুদ্ধে গৃহহীন কয়েক লক্ষ, হাত তুলে নিল মিশর-জর্ডান, প্যালেস্তিনীয় শরণার্থীদের স্বাগত জানাল স্কটল্যান্ড

নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মতো দেশ যেখানে ইজরায়েলের পাশে দাঁড়ায়, সেখানে ইরান, লেবানন এবং সিরিয়া আবার প্যালেস্তাইনের পক্ষ নেয়। উল্লেখযোগ্য ভাবে মোদি ইজরায়েলকে সমর্থনের কথা জানান। ফোনে কথা বলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর সঙ্গে। সেই নিয়ে বিতর্ক বাধতে সময় লাগেনি। কারণ ঘোষিত ভাবে ভারত বরাবরই প্যালেস্তাইনের প্রতি সমব্যথী ছিল।

তাই মোদি ইজরায়েলকে সমর্থনের কথা জানাতেই তীব্র সমালোচনা শুরু হয়। অটলবিহারি বাজপেয়ী যেখানে স্বাধীন এবং পৃথক প্যালেস্তাইনের পক্ষে ছিলেন, ইজরায়েলকে আক্রমণকারী বলে উল্লেখ করেছিলেন, সেখানে মোদির এই অবস্থান আরব দুনিয়ার সঙ্গে ভারতের সমীকরণ পাল্টে দেবে কিনা, শুরু হয় জল্পনা। এর পর বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়, হামাসের কার্যকলাপকে সন্ত্রাসী কাজকর্মের সঙ্গে তুলনা করলেও, ভারত স্বাধীন প্যালেস্তাইনের পক্ষেই। 

সেই আবহেই মঙ্গলবার গাজার হাসপাতালে বিস্ফোরণ ঘটে ৫০০ জনের মৃত্যু হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী, যুদ্ধকালেও হাসপাতালে কোনও রকম দাগ কাটা যায় না। তাই এই ঘটনায় কার্যত ফুঁসে ওঠে আন্তর্জাতিক মহল। কারণ গাজার সাধারণ নাগরিক এবং একাধিক হাসপাতালকে আগেই জায়গা খালি করে দিতে নির্দেশ দিয়েছিল ইজরায়েল। তাই তীব্র সমালোচনার মুখে পড়ে তারা। ইজরায়েল যদিও হামাসের মতো গাজার আর একটি সশস্ত্র সংগঠনকে হামলার জন্য দায়ী করে। প্যালেস্তিনীয়দের দাবি, রাতের অন্ধকারে ইজরায়েলই রকেট ছুড়েছে।  জার্মানি-সহ একাধিক দেশ হাসপাতালে বিস্ফোরণের তীব্র নিন্দা করেছে। দোষীদের কড়া শাস্তির পক্ষে সওয়াল করেছে। সেই আবহেই প্যালেস্তিনীয় কর্তৃপক্ষের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন মোদি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget