এক্সপ্লোর

PM Modi to Visit Ukraine : প্রেসিডেন্ট জেলেনস্কির আমন্ত্রণে সাড়া, ৩০ বছরে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে ইউক্রেন যাচ্ছেন মোদি

Russia Ukraine Conflict: তিন বছরে পা দিতে চলেছে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব। এই পরিস্থিতি মাসখানেক আগেই রাশিয়া সফর সাড়েন প্রধানমন্ত্রী মোদি।

নয়াদিল্লি : ইউক্রেন যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে আগামী ২৩ আগস্ট ইউক্রেন যাচ্ছেন তিনি। এর পাশাপাশি পোল্যান্ড সফরও করবেন মোদি। ২১ আগস্ট সেখানকার প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা তাঁর। এক প্রেস বিবৃতিতে এমনই জানিয়েছে বিদেশ মন্ত্রক। প্রসঙ্গত, এই প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন যাচ্ছেন। ৩০ বছর আগে কূটনৈতিক বন্ধনে আবদ্ধ হয় কিভ ও নয়াদিল্লি। PM Narendra Modi to Visit Ukraine

বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) তন্ময় লাল বলেন, "ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে আগামী ২৩ আগস্ট ইউক্রেনে সরকারি সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদি। এটি একটি ঐতিহাসিক সফর হতে চলেছে। কারণ, ৩০ বছরের বেশি সময় আগে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন সফরে যাচ্ছেন। দুই রাষ্ট্রনেতার মধ্যে উচ্চ-স্তরীয় আলোচনা হবে এই সফরে।" 

গত মাসেই দু'দিনের সফরে রাশিয়ায় যান নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। আর সেখানে গিয়েই রাশিয়ার রাষ্ট্রপ্রধানের (Russian President Vladimir Putin) প্রশংসায় ভাসেন তিনি। মোদি সে-দেশে পৌঁছনোর আগেই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিল ক্রেমলিন। পশ্চিমি দেশগুলিকে খোঁচা দিয়ে রাশিয়া বলেছিল, মোদি-পুতিনের এই সাক্ষাৎ নিয়ে তারা ঈর্ষান্বিত। রাশিয়ায় পৌঁছতে পুতিনের মুখ থেকে সরাসরি শোনেন প্রশংসা। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম রাশিয়ায় যান মোদি। আরও গুরুত্বপূর্ণ এই সফর কারণ ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর এটাই মোদির প্রথম রাশিয়া সফর ছিল। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর বিষয়ে বারবার ভারত গুরুত্ব দিয়েছে কূটনৈতিক আলোচনার উপর। কোনওদিনই রাশিয়ার বিপক্ষে কথা বলেনি ভারত। আগেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন। 

এবারও পুতিন মোদিকে তৃতীয়বার ক্ষমতায় ফেরার জন্য শুভেচ্ছা জানান। বলেন, তাঁর এই জয় এমনি-এমনি নয়। দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফল এই জয়। তিনি আরও বলেন, ভারতের উন্নয়ন ও সমৃদ্ধি নিয়ে মোদির স্বতন্ত্র চিন্তাভাবনা আছে। দেশের মানুষের স্বার্থে তিনি কঠিন সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন না। পুতিন আরও বলেন, মোদি সারাটা জীবনই দেশের জন্য কাজ করেছেন। দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget