এক্সপ্লোর

Narendra Modi: ২০১৪ থেকে ২০২২, দীপাবলি মানেই সীমান্তে প্রধানমন্ত্রী...

PM Travels On Diwali:কখনও সিয়াচেন, কখনও পঞ্জাব, কখনও আবার উত্তর কাশ্মীর। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দীপাবলি মানে সীমান্তে জওয়ানদের সঙ্গে থাকবেন তিনি। এ বছরও সেই ধারা অটুট রাখলেন নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি: কখনও সিয়াচেন, কখনও পঞ্জাব, কখনও আবার উত্তর কাশ্মীর। প্রধানমন্ত্রী (PM) হওয়ার পর থেকেই দীপাবলি (diwali) মানে সীমান্তে (border) জওয়ানদের (soldier) সঙ্গে থাকবেন তিনি। এ বছরও সেই ধারা অটুট রাখলেন নরেন্দ্র মোদি (narendra modi)। পৌঁছে গেলেন কার্গিলে (kargil)। ২০১৪ সাল থেকে চলে আসা ট্র্যাডিশনে ছেদ পড়ল না। গত কয়েক বছর দীপাবলি উপলক্ষ্যে কোথায় কোথায় গিয়েছেন প্রধানমন্ত্রী? একনজরে ফিরে দেখা...

ফিরে দেখা...
২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। তখন থেকেই প্রতিবছর দীপাবলির দিন সেনা-জওয়ানদের সঙ্গে কাটান তিনি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে দীপাবলি পালন করতে প্রথমবার সিয়াচেনে গিয়েছিলেন। তার পর ২০১৫ সালে ওই দিন পঞ্জাবের অমৃতসরে ছিলেন তিনি। ১৯৬৫ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের জয়ের ৫০ বছর পূর্তি পালন করেছিলেন তিনি। ২০১৬ সালে চিন সীমান্তের কাছে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন। লাহৌল-স্পিতিতে পৌঁছে যান সে বার। আইটিবিপি-র একটি আউটপোস্টে দীপাবলি উদযাপন করেছিলেন সে বার। পরের বছরও ট্র্যাডিশন ভাঙেননি। ২০১৭ সালে উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে যান তিনি। ২০১৮ সালে প্রধানমন্ত্রী গিয়েছিলেন উত্তরাখন্ডের হরশিলে। ভারতীয় সেনাবাহিনী ও আইটিবিপি-র জওয়ানদের সঙ্গে আলোর উৎসব উদযাপনের পর কেদারনাথের মন্দিরে পুজোও দেন মোদি। এর পর ২০১৯। নিয়ন্ত্রণরেখা-লাগোয়া জম্মু-কাশ্মীরের রাজৌরিতে দীপাবলি কাটান। পাঠানকোটে বায়ুসেনা আধিকারিকদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন। করোনা-অতিমারীও তাঁর এই ট্র্যাডিশন বন্ধ করতে পারেনি। ২০২০-তে প্রধানমন্ত্রীর দীপাবলি কেটেছিল রাজস্থানের জয়সলমীরে। গত বছর কাশ্মীরের নওসেরায় যান তিনি। আর এবার কার্গিল। গোটা তালিকাটিই ট্যুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সভাপতি (সংগঠন) বি এল সন্তোষ।

আজ কার্গিলে...
এদিন কার্গিলে দেশাত্মবোধক গান গাইলেন জওয়ানরা। তাঁদের পাশে দাঁড়িয়ে গান শুনলেন প্রধানমন্ত্রী। গানের সঙ্গে হাততালি দিয়ে তাল মেলালেন মোদি। জওয়ানদের উৎসাহিতও করলেন। সেই ভিডিও শেয়ার করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট থেকে। পরে বক্তব্য রাখার সময় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসাও করেন তিনি। বলেন, 'দীপাবলির অর্থ আতঙ্কের অবসান। কার্গিল সেটা সম্ভব করেছে। কার্গিলে আমাদের বাহিনী আতঙ্কের নাশ করেছে।' তাঁর বক্তব্যে উঠে এসেছে ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে ভারতের জয়ের কথা। 

আরও পড়ুন:সারা বছর দুর্গারূপে পূজিতা মা ফুল্লরা, কালীপুজোয় কী রূপে পুজো হয় এই সতীপীঠে ?

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget