এক্সপ্লোর

Manjhi on PM Photograph: করোনায় মৃতদের সার্টিফিকেটে রাখা হোক মোদির ছবি, দাবি এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর

করোনায় মৃত রোগীর সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি চাইলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি। ট্যুইট করে এই বক্তব্য রাখলেন 'হিন্দুস্থানি আওয়াম মোর্চার' প্রেসিডেন্ট।যার জেরে বিহারে ফের এনডিএ-তে কোন্দলের আশঙ্কা দেখছে রাজনৈতিক মহল।

পটনা : করোনায় মৃতের ডেথ সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি চাইলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি। ট্যুইট করে এই বক্তব্য রাখলেন 'হিন্দুস্থানি আওয়াম মোর্চার' প্রেসিডেন্ট। যার জেরে বিহারে ফের এনডিএ-তে কোন্দলের আশঙ্কা দেখছে রাজনৈতিক মহল।

সোমবার করোনার ভ্যাকসিনের শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি নিয়ে আপত্তি তোলেন জিতন রাম মাঝি। তিনি বলেন, ''প্রধানমন্ত্রী দেশে করোনা টিকাকরণের কৃতিত্ব নিচ্ছেন। করোনায় মৃতদের সার্টিফিকেটেও ওঁর ছবি থাকা উচিত। তবে তা ন্যায়সঙ্গত হবে।'' রবিবারই করোনা ভ্যাকসিনের সার্টিফিকেটে প্রেসিডেন্ট অথবা সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের ছবি থাকা উচিত বলে দাবি করেন মাঝি।

বিহার রাজনীতির হাওয়া মোরগ বলছে, মাঝির এই মোদি বিরোধী বক্তব্য মোটেই ভাল চোখে দেখছ না বিজেপি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। যার ফলে মাঝির বক্তব্যকে ঘুরিয়ে নীতীশ কুমারের বক্তব্য হিসাবে ধরতে পারে বিজেপি। বিহার রাজনীতির সাম্প্রতিক অতীত বলছে, ২০২০ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে জেডিইউ-এর ছাড়া আসনে লড়ে 'হিন্দুস্থানি আওয়াম মোর্চা'। সেখানে ৪টি আসন জেতে জিতন রাম মাঝির দল। যদিও বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধেই বিহারের তখতে আসেন নীতীশ কুমার।

দেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকালে দেখা যাবে, অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে এখন 'ফটোগ্রাফ পলিটিকস'-এর রমরমা। ঝাড়খণ্ড, ছত্তিশগড়, রাজস্থানে সবাই ভ্যাকসিনের কৃতিত্ব নিতে ব্যস্ত। এইসব রাজ্যের মুখ্যমন্ত্রীদের দাবি, অন্য দেশ থেকে ভ্যাকসিন কিনেছেন তাঁরা। তাই ভ্যাকসিনের সার্টিফিকেটে মুখ্যমন্ত্রীর ছবি যেতেই পারে।

বিহারের রাজনৈতিক মহল বলছে, একই মানসিক অবস্থা হয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। ভ্যাকসিনে নিজের ছবি দিয়ে কৃতিত্ব নিতে চাইছেন তিনি। কিন্তু এনডিএ সরকারে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় টিকাকরণের প্রোগ্রামের কৃতিত্ব নিতে পারছেন না তিনি। নিজে বলতে না পারলেও অন্যতম ঘনিষ্ঠ তাঁর মুখের কথা বলে বেড়াচ্ছেন। অতীতে ভ্যাকসিনের শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ছবি নিয়ে আপত্তি তুলেছে বিরোধী দলগুলিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

El Nino News: এল নিনোর ভ্রুকুটি, খরিফ চাষ বাঁচাতে কেন্দ্রের ‘অ্যাকশন প্ল্যান’; জেনে নিন বিশদে
এল নিনোর ভ্রুকুটি, খরিফ চাষ বাঁচাতে কেন্দ্রের ‘অ্যাকশন প্ল্যান’; জেনে নিন বিশদে
ABP Ananda Top 10,23 May 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,23 May 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Kunal Ghosh : 'ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন', কচ্ছপ দিবসে ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণালের, কাকে বার্তা ?
'ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন', কচ্ছপ দিবসে ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণালের, কাকে বার্তা ?
Adulterated Saunf: হেঁশেলে বিষ ঢোকাচ্ছি আমরা? এবার রং করা, ভেজাল মৌরি উদ্ধার, একেবারে ৩৫০০ কেজি, ভিডিও ভাইরাল
হেঁশেলে বিষ ঢোকাচ্ছি আমরা? এবার রং করা, ভেজাল মৌরি উদ্ধার, একেবারে ৩৫০০ কেজি, ভিডিও ভাইরাল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget