এক্সপ্লোর

ভাটপাড়ায় বোমাবাজিতে মৃত্যু যুবকের, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে ট্যুইট রাজ্যপালের

নিহতকে বিজেপি কর্মী বলে দাবি করে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন সাংসদ অর্জুন সিং

সমীরণ পাল, ব্যারাকপুর: ভাটপাড়ায় ফের বোমাবাজির ঘটনা। দুষ্কৃতীর বোমার আঘাতে প্রাণ হারালেন এক বাইক-ট্যাক্সি চালক। নিহতকে বিজেপি কর্মী বলে দাবি করে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন সাংসদ অর্জুন সিং। শাসক দলের পাল্টা অভিযোগ, এলাকা দখল নিয়ে বিজেপির অন্তর্দ্বন্দ্বেই এই খুন। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আর এরপরই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে ট্যুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

ভাটপাড়ায় ফের বোমাবাজি। মৃত্যু হল এক অ্যাপ নির্ভর বাইক চালকের। আর এই ঘটনা ঘিরেই ফের একবার উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। পুলিশ জানিয়েছে, নিহতের নাম জয়প্রকাশ যাদব। ভাটপাড়ার কুলি ডিপো এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে বাড়ির চৌকাঠের সামনেই দাঁড়িয়েছিলেন এই যুবক। তখনই এক দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা।

এদিকে, হামলাকারী এই যুবকের পালানোর ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম টুনটুন। এই ঘটনা নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী এবংরাজ্য পুলিশকে ট্যাগ করে তিনি ট্যুইটারে লেখেন, ভোট পরবর্তী হিংসায় ভাটপাড়ার এক নম্বর ওয়ার্ডে ২৫ বছরের এক তরুণের মৃত্যু হল। পশ্চিমবঙ্গ অগ্নিকুণ্ডের উপর দাঁড়িয়ে, নিয়ন্ত্রণে আনার কোনও চেষ্টাই নেই। দিনেদুপুরে হাড়হিম করা নৃশংসতা। দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার সময় এসেছে।

নিহত বাইক-ট্যাক্সি চালককে বিজেপি কর্মী বলে দাবি করে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন অর্জুন সিং। বিজেপি সাংসদ তথা ভাটপাড়ার প্রাক্তন পুরপ্রধান অর্জুন সিংহ বলেন,আমাদের দলের কর্মী ছিলেন। গভর্নর সাহেবকে জাস্ট জানিয়েছি। বেঙ্গলের এমন অবস্থা করে দিয়েছে কোনও লোক থাকতে পারবে না। আর মমতা ব্যানার্জি ওখানে ভাষণ দিচ্ছেন, এখানে এই ব্যবস্থা।  অভিযোগ উড়িয়ে ভাটপাড়ার তৃণমূল নেতা ধরমপাল গুপ্তার দাবি, নিহত এবং অভিযুক্ত কোনও রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত নন। রেলের জমি দখল নিয়ে নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়েছেন তাঁরা।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কার্যালয়
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কার্যালয়
Abhishek Banerjee: বুলডোজার অ্যাকশন শুরু, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়
বুলডোজার অ্যাকশন শুরু, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়
Abhishek Banerjee: আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বুলডোজার, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী; তুঙ্গে চাঞ্চল্য
আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বুলডোজার, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী; তুঙ্গে চাঞ্চল্য
ABP Ananda Top 10, 18 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 18 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ১ | ২১ জুলাইয়ের আগে আরও ফাঁকা কালীঘাট-ক্যাম্প | ABP Ananda LIVE
Anandabazar Tourist Spot : ভ্রমণের স্বপ্নের শুরু, সব প্রশ্নের উত্তর এক ছাদের তলায়
LPG to PNG Shift : LPG নয়, যুদ্ধের আবহে হেঁশেলে আশা জোগাচ্ছে PNG
Kolkata Football League : ১০৮ বছর পুরনো ফুটবল ক্লাব খুঁজে পেল স্পনসর! উন্মোচন নতুন জার্সির
Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget