এক্সপ্লোর

Jammu & Kashmir Election: বিধানসভায় সদস্য মনোনীত করার ক্ষমতা লেফটেন্যান্ট গভর্নরকে, উপত্যকায় BJP-কে সুবিধা করে দিতেই কি? সরব বিরোধীরা

Jammu And Kashmir Assembly Elections 2024: মঙ্গলবার জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। দুপুর ১২টা পর্যন্ত সেখানে এগিয়ে রয়েছে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট।

শ্রীনগর: দীর্ঘ ১০ বছর পর বিধানসভা নির্বাচন জম্মু ও কাশ্মীরে। তার আগে আসন পুনর্বিন্যাস ঘটিয়ে জম্মুতে কেন্দ্র বাড়ানো হয়েছিল। সেই নিয়ে কম বিতর্ক হয়নি। অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের পর কাশ্মীরে বিজেপি-র পক্ষে ভোট পড়বে না বুঝেই আগেভাগে জম্মুতে আসনসংখ্যা বাড়ানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। লেফটেন্যান্ট গভর্নরের হাতে বিধানসভার আসন সংক্রান্ত বাড়তি ক্ষমতা তুলে দেওয়া নিয়েও এখন কাটাছেঁড়া শুরু হয়েছে। (Jammu & Kashmir Election)

মঙ্গলবার জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। দুপুর ১২টা পর্যন্ত সেখানে এগিয়ে রয়েছে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট। তারা ৫২টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে ২৭টি আসনে। মেহবুবা মুফতির পিপলস্ ডেমোক্র্যাটিক পার্টি দু'টি এবং অন্যান্য রা আটটি আসনে এগিয়ে রয়েছে। সেই আবহে বিধানসভা প্রার্থী পাঠানোর যে ক্ষমতা লেফটেন্যান্ট গভর্নরের হাতে তুলে দেওয়া হয়েছে, সেই নিয়ে কাটাছেঁড়া চলছে। (Jammu And Kashmir Assembly Elections 2024)

জম্মু ও কাশ্মীরের মোট আসনসংখ্যা ৯০। সেই নিরিখে যে দল ৪৬টি আসনে জয়ী হবে, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারাই সরকার গঠনের অধিকার পাবে। কিন্তু লেফটেন্যান্ট গভর্নরের হাতে যে বিশেষ ক্ষমতা তুলে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার, তাতে তিনি বিধানসভায় পাঁচ সদস্যকে মনোনীত করতে পারবেন। সেক্ষেত্রে বিধানসভায় সরকার গড়ার ম্যাজিক সংখ্যা বেড়ে হবে ৪৮। বিজেপি-কে সুবিধা পাইয়ে দিতেই লেফটেন্যান্ট গভর্নরকে এই বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন বিরোধীরা। 

২০১৯ সালে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন নিয়ে আসে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার, যাতে লেফটেন্যান্ট গভর্নরকে শুরুতে বিধানসভায় দু'জন সদস্যকে মনোনীত করার ক্ষমতা দেওয়া হয়। নির্বাচনে রাজনৈতিক দলগুলি যদি যথেষ্ট সংখ্যক মহিলা প্রার্থী দাঁড় করায়নি বলে মনে হয়, সেক্ষেত্রে রাজ্যপাল ওই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন বলা ছিল। ২০২৩ সালে ওই আইন সংশোধন করে বলা হয়, আরও তিন সদস্যকে মনোনীত করতে পারবেন লেফটেন্যান্ট গভর্নর। পরিযায়ী কাশ্মীরি পণ্ডিত পরিবার থেকে দু'জন সদস্য, যার মধ্যে একজন মহিলা এবং পাক অধিকৃত কাশ্মীর থেকে বিচ্যুত একজনকে মনোনীত করার ক্ষমতা দেওয়া হয়। বলা হয়, লেফটেন্যান্ট গভর্নর মনোনীত পাঁচ সদস্য সমান ভোটাধিকার পাবেন, আস্থাভোটে ভোটদান করা থেকে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে অংশগ্রহণ এবং বাজেটেও ভোটদানের অধিকার থাকবে তাঁদের।

লেফটেন্যান্ট গভর্নরকে বিধানসভার সদস্য মনোনীত করার ক্ষমতা প্রদান ঘিরে বিতর্ক শুরু হয়। আইনকানুন তৈরির ক্ষমতা বিধানসভার। সেখানে রাজ্যপাল কী করে নিজের পছন্দের সদস্য মনোনীত করতে পারেন, প্রশ্ন ওঠে। সপ্তম তফসিলের আওতায় যেখানে মন্ত্রীদের সুপারিশ অনুযায়ী লেফটেন্যান্ট গভর্নরকে পদক্ষেপ করতে বলা হয়েছে, তাঁর হাতে এমন ক্ষমতা তুলে দেওয়ার নেপথ্য কারণ ঘিরে নানা দাবি উঠে আসে। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচ্চেরীর ক্ষেত্রেও এমন নিয়ম চালু করে মোদি সরকার, যা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছয়। যদিও শেষ পর্যন্ত কেন্দ্রের সিদ্ধান্তই বহাল রাখে শীর্ষ আদালত। 

১০ বছর পর জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোটের জয়ের ইঙ্গিত মেলে। আর তাতেই লেফটেন্যান্ট গভর্নরকে প্রদত্ত বিশেষ ক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। একার ক্ষমতায় এ যাবৎ কখনও উপত্যকায় ক্ষমতা দখল করতে পারেনি বিজেপি। তাই তাদের বাড়তি সুবিধা করে দিতেই এমন নিয়ম চালু করা হয়েছে বলে দাবি করেন বিরোধীরা। উপত্যকায় কংগ্রেসের সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর বলেন, "একটি দলকে সুবিধা করে দেওয়ার জন্য সদস্য মনোনীত করার প্রক্রিয়া অসাংবিধানিক। কোনও আদালত এটায় অনুমোদন দিতে পারে না। সদস্য মনোনয়নের বিষয়টি সম্পূর্ণ অরাজনৈতিক হওয়া উচিত। জ্ঞানীগুণী ব্যক্তি, সমাজকর্মী, যাঁদের কোনও রাজনৈতিক যোগ নেই, তাঁদের মনোনীত করা যেতে পারে।"

ন্যাশনাল কনফারেন্সের নেতা রতনলাল গুপ্ত বলেন, "একটি অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক পদক্ষেপ। এই ধরনের ক্ষমতা নির্বাচিত সরকারের থাকতে পারে, রাজ্যপালের নয়। আইন সংক্রান্ত যাবতীয় ক্ষমতা, যার মধ্যে বিধায়ক মনোনীত করার ক্ষমতাও নির্বাচিত সরকারের হাতেই ন্যস্ত থাকা উচিত। নির্বাচন মিটে যাওয়ার পর সেই ক্ষমতা প্রয়োগ করা যেতে পারে।"

আসন পুনর্বিন্যাসের পর এই মুহূর্তে আসনসংখ্যায় জম্মু ও কাশ্মীরের মধ্যে সামান্য ব্যবধান রয়েছে। জম্মুর মোট আসন সংখ্যা ৪৩, কাশ্মীরের ৪৭। তাই লেফটেন্যান্ট গভর্নর পাঁচ সদস্যকে মনোনীত করলে, তাতে বিজেপি-র পাল্লাই ভারী হবে বলে দাবি বিরোধীদের। যদিও উপত্যকায় বিজেপি-র মুখপাত্র সুনীল শেঠির দাবি, ২০১৯ সাল থেকেই এই আইন কার্যকর রয়েছে। যাঁরা এর বিরোধিতা ররছেন, তাঁরা সংবিধানও পড়েননি, জ্ম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইনটিও পড়ে দেখেননি। লেফটেন্যান্ট গভর্নরের হাতে বাড়তি ক্ষমতা ন্যস্ত থাকা নিয়ে যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে নির্বাচনে নাম লেখানো উচিত নয় বলেও বিরোধীদের কটাক্ষ করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার CJP-র
যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার CJP-র
শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রতিবাদ কর্মসূচি নিয়ে বড় সিদ্ধান্ত ককরোচ জনতা পার্টির
শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রতিবাদ কর্মসূচি নিয়ে বড় সিদ্ধান্ত ককরোচ জনতা পার্টির
NEET Movement : ছেলের শুরু করা আন্দোলনের চাপে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, কী বললেন অভিজিৎ দীপকে-র মা ?
ছেলের শুরু করা আন্দোলনের চাপে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, কী বললেন অভিজিৎ দীপকে-র মা ?
Dharmendra Pradhan Resignation Live : 'সুবহা হো গেয়ি মামু', ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই মোদিকে খোঁচা দীপকের
'সুবহা হো গেয়ি মামু', ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই মোদিকে খোঁচা দীপকের

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget