এক্সপ্লোর

World's First Bladder Transplant: দীর্ঘ ৭ বছর পর হল প্রস্রাব, এই প্রথম মূত্রথলি প্রতিস্থাপনে মিলল সাফল্য, অসাধ্যসাধন করলেন চিকিৎসকরা

Medical Science News: দীর্ঘ সাত বছর পর স্বাভাবিক ভাবে প্রস্রাবে সক্ষম হলেন রোগী। চিকিৎসা বিজ্ঞানের জগতে বিপ্লব। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

1/11
গোটা পৃথিবী যখন রাজনীতি, যুদ্ধ, দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত, সেই সময়ই চিকিৎসা বিজ্ঞানের দুনিয়ায় বিপ্লব ঘটে গেল। এই প্রথম মূত্রথলি প্রতিস্থাপন ঘটিয়ে ইতিহাস রচনা করলেন আমেরিকার চিকিৎসকরা। সফল অস্ত্রোপচারের জেরে দীর্ঘ সাত বছর পর স্বাভাবিক পদ্ধতিতে মূত্রত্য়াগে সক্ষম হলেন এক রোগী। ছবি: ফ্রিপিক।

2/11
আমেরিকার সাদার্ন ক্যালিফের্নিয়ার সার্জনরা এই অসাধ্যসাধন করেছেন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস (UCLA), ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার চিকিৎসকরা মিলে এই সফল অস্ত্রোপচার করেছেন। ছবি: ফ্রিপিক।

3/11
সম্প্রতি ৪১ বছর বয়সি অস্কার লরেইঞ্জারের শরীরে মূত্রথলি প্রতিস্থাপন করা হয়েছে। কিডনির রোগ গুরুতর আকার ধারণ করার পাশাপাশি, রেনাল ক্যান্সারেও ভুগছিলেন অস্কার। পাশাপাশি, Urchal Adenocarcinoma নামের বিরল মূত্রথলির ক্যান্সার বাসা বেঁধেছিল শরীরে। ছবি: UCLA.

4/11
মূত্রথলির ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে, সাত বছর আগে অস্কারের মূত্রথলি থেকে টিউমারটি কেটে বাদ দেওয়া হয়। কিন্তু টিউমারের সঙ্গে মূত্রথলির অনেকটা অংশও কেটে বাদ দিতে হয়। মূত্রথলি বলে কার্যত কিছুই বাকি ছিল না। স্বাভাবিক অবস্থায় মূত্রথলি যেখানে ৩০০ কিউবিক সেন্টিমিটার তরল ধরে রাখতে পারে, অস্ত্রোপচারের পর ৩০ কিউবিক সেন্টিমিটার তরল ধরে রাখতেও অক্ষম হয়ে পড়ে অস্কারের মূত্রথলি। ছবি: ফ্রিপিক।

5/11
ডায়ালিসিস করতে গিয়েও সমস্যা হচ্ছিল। অস্কারের শরীরে তরল জমা হচ্ছিল। সেই পরিস্থিতিতে কৃত্রিম উপায়ে অস্কারের শরীর থেকে তরল বের করার ব্যবস্থা করে দেন চিকিৎসকরা। কিন্তু অস্কারের সমস্যার কথা ভোলেননি চিকিৎসক নিমা নাসিরি এবং ইন্দ্রবীর গিল। মূত্রথলি প্রতিস্থাপন নিয়ে কিছু বছর ধরেই গবেষণা করছিলেন তাঁরা। ছবি: ফ্রিপিক।

6/11
অতি সম্প্রতি এক ডোনারের খোঁজ পান চিকিৎসক নাসিরি। সেই ব্যক্তির সঙ্গে অস্কারের মূত্রথলি ম্যাচ করে যায়। সেই মতো ডোনারের থেকে অঙ্গ সংগ্রহ করে UCLA-তে আনা হয়। এর পর দীর্ঘ আট ঘণ্টার অস্ত্রোপচারে অস্কারের শরীরে মূত্রথলিটি প্রতিস্থাপিত করা হয়। ছবি: ফ্রিপিক।

7/11
তবে সব ভাল যার, শেষ ভাল তার। শেষ পর্যন্ত মূত্র প্রতিস্থাপনের অস্ত্রপচার সফল হয়। বৃহস্পতিবার চিকিৎসকদের ধন্যবাদ জানান অস্কারও। তিনি বলেন, “টাইম বম্বের মতো ঘড়ির কাঁটা টিকটিক করছিল। জীবনে নতুন আশা পেলাম আমি।” অস্কারের পর আরও চার জনের শরীরে পরীক্ষামূলক ভাবে মূত্রথলি প্রতিস্থাপনের পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের। ছবি: ফ্রিপিক।

8/11
চিকিৎসক নিমা ও চিকিৎসক ইন্দ্রবীর জানিয়েছেন, এই সাফল্য হাজার হাজার রোগীকে আশা জোগাবে। তাঁদের মতে, এতদিন কৃত্রিম উপায়ে শরীর থেকে তরল বের করা হতো। কখনও রোগীর তলপেটের বাইরে ঝোলানো ব্যাগে জমা হতো মূত্র, কখনও আবার নিওব্ল্যাডার বা এক ধরনের কৃত্রিম থলে শরীরে বসানো হতো। ছবি: ফ্রিপিক।

9/11
কিন্তু ওই পদ্ধতিতে সংক্রমণের ঝুঁকি থাকতই। আবার নানা ধরনের সমস্যাও দেখা দিত রোগীর শরীরে। ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হতে হতে কিডনিও বিকল হতে শুরু করত। মূত্রথলি প্রতিস্থাপনের ফলে সেই ঝুঁকি আর থাকবে না বলে আশাবাদী চিকিৎসক নিমা ও ইন্দ্রবীর। ছবি: ফ্রিপিক।

10/11
অস্ত্রোপচারের পর ক্যাথিটার খুলে নেওয়া হলে অস্কার স্বাভাবিক পদ্ধতিতেইউ মূত্রত্যাগ করতে সফল হন। তবে কিছু বিষয় নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। প্রতিস্থাপনের পর মূত্রথলিতে যদি তরল ভর্তি হয়ে যায়, তা অস্কার কতটা টের পাবেন, তা নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। কারণ প্রতিস্থাপিত মূত্রথলির সঙ্গে নার্ভের সংযোগ নেই। তাই স্বাভাবিক অবস্থায় প্রস্রাব পেলে মানুষ যেমন চাপ অনুভব করেন, অস্কারের ক্ষেত্রে তেমনটা ঘটবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ছবি: UCLA.

11/11
যদিও চিকিৎসকরা আশাবাদী। তাঁরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে, অস্ত্রোপচারের দু’দিন পর ক্যাথিটার খুলে নেওয়া হলে, অস্কার জানান, তাঁর প্রস্রাব পাচ্ছে। এই গোটা অস্ত্রোপচারকে ‘মিরাকল’ বলে উল্লেখ করছেন টিকিৎসক নাসিরি। ছবি: ফ্রিপিক।

আরও জানুন বিজ্ঞান

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
ABP நாடு
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Earthquake in Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, আবারও কামচাটকা, মাটির নীচে কী চলছে?
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, আবারও কামচাটকা, মাটির নীচে কী চলছে?
SpaceX Data Centre: মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
El Nino : ভয়ঙ্কর ! অতীতের সব রেকর্ড ভাঙবে এই এল নিনো? সাগরে ভয়াবহ অবস্থা, কী ক্ষতির আশঙ্কা সামনে?
ভয়ঙ্কর ! অতীতের সব রেকর্ড ভাঙবে এই এল নিনো? সাগরে ভয়াবহ অবস্থা, কী ক্ষতির আশঙ্কা সামনে?
Uranus Reaches Opposition: আজ রাতের আকাশে দেখা দেবে ইউরেনাস, উজ্জ্বল হয়ে উঠবে, কখন, কীভাবে দেখবেন?
আজ রাতের আকাশে দেখা দেবে ইউরেনাস, উজ্জ্বল হয়ে উঠবে, কখন, কীভাবে দেখবেন?

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget