এক্সপ্লোর

Dilip Ghosh: 'বাংলার সমস্ত দফতরে অবসরপ্রাপ্তদের ভিড়', CBI-ED অধিকর্তাদের মেয়াদবৃদ্ধি নিয়ে তৃণমূলের পাল্টা জবাব দিলীপের

Dilip Ghosh's Remarks on CBI-ED: কেন্দ্রের এই সিদ্ধান্তে বিরোধিতা করেছে কংগ্রেস (Congress) ও তৃণমূল (TMC)। সোমবারই এর পাল্টা জবাব দিয়ে মমতা সরকারকে বিঁধেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

রঞ্জিত সাউ, কলকাতা: দুই তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) ও ইডি (ED)অধিকর্তার মেয়াদ বাড়াচ্ছে কেন্দ্র। কার্যকালের মেয়াদ ৫ বছর পর্যন্ত করতে চেয়ে আনা হল অর্ডিন্যান্স। সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও (Ramnath Covind) । যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তে বিরোধিতা করেছে কংগ্রেস (Congress) ও তৃণমূল (TMC)। সোমবারই এর পাল্টা জবাব দিয়ে মমতা সরকারকে বিঁধেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। CBI ও ED, দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধিকর্তার মেয়াদ বাড়াতে কেন্দ্র অর্ডিন্যান্স আনায় বিরোধীদের কটাক্ষের জবাবে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।        

কী জানিয়েছেন তিনি?

এদিন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি তথা দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "বাংলায় তো মুখ্যসচিব অবসর নেওয়ার পর, তাঁকে ফের নিয়োগ করা হয়েছে। নতুনরা চাকরি পাচ্ছেন না, অথচ সমস্ত দফতরে অবসরপ্রাপ্তদের ভিড়।"       

আরও পড়ুন, স্বাধীনতার মন্তব্য ভুল প্রমাণিত হলে পদ্মশ্রী ফিরিয়ে দেব, সোশালে বিস্ফোরক কঙ্গনা 

CBI আর ED-এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধিকর্তার মেয়াদ বাড়াতে অর্ডিন্যান্স আনল মোদি সরকার। জানান হয়েছে, ২ বছরের থেকে মেয়াদ বেড়ে হতে চলেছে ৫ বছর পর্যন্ত।  সম্প্রতি ED-র ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ বাড়ানো নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক।              

তাঁর মেয়াদ বাড়ানো হবে কি না, তা নিয়ে চলছিল জল্পনা। এই অবস্থায় কেন্দ্রের অর্ডিন্যান্সের জেরে সঞ্জয়ের কার্যকাল বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ২০১৮-য় ED-র অধিকর্তা পদে ২ বছরের জন্য নিয়োগ করা হয়েছিল সঞ্জয় কুমার মিশ্রকে। গত বছর তাঁর মেয়াদ এক বছর বাড়ানো হয়। এজন্য ২০১৮-র নিয়োগের পুরনো নির্দেশিকায় সংশোধন করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি মামলাও হয়। সম্প্রতি সেই মামলার শুনানিতে কেন্দ্রের তরফে বলা হয়, গুরুত্বপূর্ণ তদন্ত শেষ করতেই মিশ্রর মেয়াদ বাড়ানো হয়েছে। 

সেরা শিরোনাম

BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Landslide : টানা বৃষ্টিতে জাতীয় সড়কে ধস, এই অংশে যান চলাচল ব্যাহত
টানা বৃষ্টিতে জাতীয় সড়কে ধস, এই অংশে যান চলাচল ব্যাহত
Cockroach Janta Party : এক্স অ্যাকাউন্ট আনব্লক করার নির্দেশ, দিল্লি হাইকোর্টে বড় জয় ককরোচ জনতা পার্টির
এক্স অ্যাকাউন্ট আনব্লক করার নির্দেশ, দিল্লি হাইকোর্টে বড় জয় ককরোচ জনতা পার্টির

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget