এক্সপ্লোর

Goa Assembly Election 2022 : গোয়ায় আপ এবং তৃণমূল অবিজেপি ভোটকে ভাগ করবে, দাবি চিদম্বরমের ; পাল্টা কেজরির

Goa Assembly Election 2022 : চিদম্বরমের বক্তব্য, গোয়ায় লড়াই হবে কংগ্রেস ও বিজেপির মধ্যে

নয়া দিল্লি : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গোয়া (Goa) সফরের আগেই তৃণমূল-আপকে আক্রমণ কংগ্রেস নেতা পি চিদম্বরমের (P Chidambaram)। "গোয়ায় আপ এবং তৃণমূল অবিজেপি ভোটকে ভাগ করবে।" এমনই দাবি করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা গোয়ায় দলের পর্যবেক্ষক চিদম্বরম। তাঁর বক্তব্য, গোয়ায় লড়াই হবে কংগ্রেস ও বিজেপির মধ্যে।

এক বিবৃতিতে চিদম্বরম বলেছেন, আমার ব্যাখ্যা হচ্ছে আপ (তৃণমূলও) গোয়ায় অবিজেপি ভোট ভাগ করবে শুধুমাত্র। তা নিশ্চিত করেছেন অরবিন্দ কেজরিওয়াল। গোয়ায় লড়াই কংগ্রেস ও বিজেপির মধ্যে।

তাঁর সংযোজন, যাঁরা শাসনের পরিবর্তন চান (১০ বছরের অপশাসনের) তাঁরা কংগ্রেসকে ভোট দেবেন। যাঁরা চান এই শাসন ব্যবস্থাই চলুক, তাঁরা বিজেপি-কে ভোট দেবেন। গোয়ার ভোটারদের সামনে পছন্দ স্পষ্ট। আপনি কি শাসনের পরিবর্তন চান? আমি গোয়ার ভোটারদের কাছে আবেদন জানাচ্ছি যে, তাঁরা শাসক পরিবর্তনের পক্ষে কংগ্রেসকে ভোট দিন।

আরও পড়ুন ; ৩ দিনের সফরে আজ ফের গোয়া যাচ্ছেন অভিষেক, প্রথম দফার প্রার্থীতালিকা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা

তাঁর বক্তব্যের পাল্টা জবাব দেন অরবিন্দ কেজরিওয়াল। চিদম্বরমকে ট্যাগ করে তিনি ট্যুইটারে লেখেন, আপনাদের ভোট কেটে যাচ্ছে বলে কাঁদা বন্ধ করুন। যেখানে আশার আলো দেখবে, সেখানেই ভোট দেবে গোয়াবাসী। কংগ্রেস হচ্ছে বিজেপির কাছে আশা, গোয়ার কাছে নয়। আপনাদের ১৭ জন বিধায়কের মধ্যে ১৫ জনই বিজেপিতে চলে গেছেন।

এদিকে ৩ দিনের সফরে আজ গোয়া (Goa) যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজই তৃণমূলের (TMC) প্রথম দফার প্রার্থীতালিকা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গোয়ায় শরিক মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিকে ৮ আসন ছাড়ছে তৃণমূল। বাকি ৩২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস। 

প্রসঙ্গত, গোয়া বিধানসভায় রয়েছে ৪০টি আসন। ২০১৭-র বিধানসভা নির্বাচনে এখানে ১৭টি আসনে জয়লাভ করেছিল কংগ্রেস, বিজেপি জিতেছিল ১৩টিতে। অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল ১০টি আসন। কম আসন থাকা সত্ত্বেও গোয়ায় সরকার গঠনে সফল হয় গেরুয়া শিবির। সাহায্য নেয় আঞ্চলিক দলগুলির। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Deepak Mhaskey : অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget