এক্সপ্লোর

Abhishek Banerjee : ৩ দিনের সফরে আজ ফের গোয়া যাচ্ছেন অভিষেক, প্রথম দফার প্রার্থীতালিকা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা

Goa Assembly Election 2022 : গোয়ায় শরিক মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিকে ৮ আসন ছাড়ছে তৃণমূল...

কলকাতা : ৩ দিনের সফরে আজ গোয়া (Goa) যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজই তৃণমূলের (TMC) প্রথম দফার প্রার্থীতালিকা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গোয়ায় শরিক মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিকে ৮ আসন ছাড়ছে তৃণমূল। বাকি ৩২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস।

এর আগে গত ডিসেম্বর মাসে গোয়া সফরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পুজো দিয়েছিলেন সাঙ্কেলিমের রুদ্রেশ্বর মন্দিরে। নানা কর্মসূচি ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এই সফরেই গোয়ার ক্ষমতায় এলে ২ মাসের মধ্যে গৃহলক্ষ্মী প্রকল্প চালুর প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন ; গোয়ায় ভোটের ফল ত্রিশঙ্কু হলে কাকে সমর্থন আপের ? যা বললেন কেজরিওয়াল...

উল্লেখ্য, ‘দুয়ারে সরকার’ থেকে শুরু করে ‘লক্ষ্মীর ভাণ্ডার’, গত বিধানসভা ভোটে এই প্রকল্পগুলিই ডিভিডেন্ট দিয়েছে তৃণমূলকে। বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আদলে গোয়াতেও ‘গৃহলক্ষ্মী কার্ড’ প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। বাংলায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ২৫ থেকে ৬০ বছরের মহিলারা মাসে ৫০০ টাকা করে পেয়ে থাকেন। তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি হলে মাসে মেলে ১ হাজার টাকা। কিন্তু গোয়ায় ক্ষমতায় এলে ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পে প্রত্যেক গৃহকর্ত্রীকে মাসে ৫ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। এনিয়ে ট্যুইটে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছিলেন কংগ্রেস সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের। 

এছাড়া ক্ষমতায় এলে বাস্তুজমির উপর গোয়াবাসীর মালিকানা (Land Ownership) সুনিশ্চিত করবে তাদের সরকার। এমনই আশ্বাস দিয়েছে তৃণমূল। অর্থাৎ ১৯৭৬ সাল থেকে যাঁরা গোয়ায় রয়েছেন, তাঁদের দখলে থাকা বাস্তুজমির মালিকানা তুলে দেওয়া হবে। শুধু তাই নয়, গৃহহীন পরিবারগুলির হাতে ভর্তুকিপ্রাপ্ত ৫০ হাজার বাড়ির চাবিও তুলে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি তৃণমূলের।

প্রসঙ্গত, গোয়া বিধানসভায় রয়েছে ৪০টি আসন। ২০১৭-র বিধানসভা নির্বাচনে এখানে ১৭টি আসনে জয়লাভ করেছিল কংগ্রেস, বিজেপি জিতেছিল ১৩টিতে। অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল ১০টি আসন। কম আসন থাকা সত্ত্বেও গোয়ায় সরকার গঠনে সফল হয় গেরুয়া শিবির। সাহায্য নেয় আঞ্চলিক দলগুলির। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
LIC Share Sell: LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget