এক্সপ্লোর

Mamata Banerjee Goa Visit: ঠাসা কর্মসূচি নিয়ে গোয়া সফরে মমতা; পানাজি বিমানবন্দরে নামতেই কালো পতাকা, জয় শ্রীরাম স্লোগান

পাহাড় ছাড়ার আগে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী মাসে তিনি ফের আসবেন পাহাড়ে। 

কলকাতা: পাঁচদিনের উত্তরবঙ্গ সফর শেষে আজ গোয়ায় পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাগডোগরা (Bagdogra) বিমানবন্দর থেকে বিমানে পানাজি পৌঁছলেন তৃণমূল নেত্রী। আগামিকাল গোয়ায় (Goa) তৃণমূলনেত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। তিনদিনের সফরে যোগদান কর্মসূচির পাশাপাশি, গোয়ার আঞ্চলিক দলগুলির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট নিয়ে আলোচনা হতে পারে। শনিবার রাজ্যে ফিরবেন তৃণমূলনেত্রী। পাহাড় ছাড়ার আগে মুখ্যমন্ত্রী (Cm Mamata Banerjee) জানিয়েছেন, আগামী মাসে তিনি ফের আসবেন পাহাড়ে। 

গোয়া যাওয়ার আগে, আগামী মাসে ফের পাহাড়ে আসবেন বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কাল গোয়ায় তৃণমূলনেত্রীর একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর নিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল ও বিজেপির তরজা। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় পানাজি বিমানবন্দর থেকে বেরোনোর পর দেখানো হয় কালোপতাকা, দেওয়া হয় জয় শ্রীরাম স্লোগান। 

ইতিমধ্যেই গোয়ায় ঘাঁটি করে রয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সৌগত রায়, মানস ভুঁইয়া ও বাবুল সুপ্রিয়রা! এদিনই, গোয়ায় দলীয় নেতৃত্বের সঙ্গে, তৃণমূলনেত্রীর ঘরোয়া বৈঠকের কথা রয়েছে। গোয়ায় সক্রিয় রয়েছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকও! শুক্রবার, গোয়ায় তৃণমূলনেত্রীর একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে।

যোগদান কর্মসূচির পাশাপাশি, গোয়ার আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনা হতে পারে। গোয়ায় তৃণমূলনেত্রীর জনসভা করারও কথা রয়েছে।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘আমরা ত্রিপুরায় গিয়েছি। গোয়াতেও ঢুকেছি। আরও ৫-৭টা রাজ্যে যাব। এটা কী মাস? অক্টোবর। সামনে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি। হাতে তিন মাস হাতে সময় আছে। গোয়ায় বিধানসভা আসন ৪০টি। দল আমাকে দায়িত্ব দিয়েছে। তিন মাসে গোয়ায় জোড়াফুল ফুটবে। ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার প্রতিষ্ঠা করবে। আপনারা লিখে নিন। গোয়ায় বর্তমানে বিজেপির সরকার রয়েছে। তারা অবশ্য তৃণমূলকে গোয়ায় রাজনৈতিক পর্যটক হিসাবে দেখছে!

রাজনীতিতে কি এবার নতুন চমক? বৃহস্পতিবার গোয়া পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূলের হয়ে ঘুঁটি সাজাচ্ছেন প্রশান্ত কিশোর। আর সেই প্রশান্ত কিশোরই আবার গোয়ার মাটিতে বসে কার্যত মোদির কৃতিত্বকে কুর্নিশ করলেন। সওয়াল করলেন বিজেপির হয়ে। ফের একবার খোঁচা দিলেন কংগ্রেসকে। এবার তাঁর কটাক্ষের নিশানা রাহুল গান্ধী।

ভোট কুশলী  প্রশান্ত কিশোর বলেন, জিতুক বা হারুক, ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে বিজেপি। যেভাবে কংগ্রেস প্রথম ৪০ বছর রাজনীতিতে ছিল, তেমনই বিজেপিও কোথাও চলে যাচ্ছে না। জাতীয়স্তরে ৩০ শতাংশের বেশি ভোট থাকা মানে খুব তাড়াতাড়ি বিজেপি হারিয়ে যাবে না। সুতরাং মানুষ প্রবল আক্রোশে মোদিকে ছুঁড়ে ফেলে দেবেন, এই ভ্রান্ত ধারণায় বিশ্বাস রাখবেন না। হয়তো তাঁরা মোদিকে সরাবেন, কিন্তু বিজেপি থেকে যাবে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলে থাকেন, মোদি-অমিত শাহকে হারিয়ে, তৃণমূলের বঙ্গ জয়ের নেপথ্যে প্রশান্ত কিশোরের কৌশল বড় ভূমিকা নিয়েছেন! আর সেই প্রশান্ত কিশোরের মুখেই কি না, কার্যত মোদির প্রশংসা। বিজেপির হয়ে ভবিষ্যদ্বাণী। তৃণমূল অবশ্য প্রশান্ত কিশোরের এই মন্তব্য থেকে দূরত্ব তৈরি করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh:
"আমাকে বাদ দেওয়ার...", বিধানসভা ইস্যুতে সরব কুণাল ঘোষ, আর যা বললেন...
Dilip Ghosh: 'কার্বন কপি তৈরি হয়েছে', একযোগে কল্যাণ ও কুণালকে আক্রমণ দিলীপ ঘোষের
'কার্বন কপি তৈরি হয়েছে', একযোগে কল্যাণ ও কুণালকে আক্রমণ দিলীপ ঘোষের
Kunal Ghosh: 'গতকালের ঘটনা কলঙ্কজনক', বিধানসভায় অধ্যক্ষ বলতেই আজ যা করলেন কুণাল ঘোষ...
'গতকালের ঘটনা কলঙ্কজনক', বিধানসভায় অধ্যক্ষ বলতেই আজ যা করলেন কুণাল ঘোষ...
CM Suvendu Adhikari: ট্রেন-পুলকার সংঘর্ষে মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, 'গেটম্যান জেলে থাকাকালীন চার্জশিট' পেশের নির্দেশ
ট্রেন-পুলকার সংঘর্ষে মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, 'গেটম্যান জেলে থাকাকালীন চার্জশিট' পেশের নির্দেশ

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget