এক্সপ্লোর

Vice President Election 2022: রাষ্ট্রপতি নির্বাচনের দু’সপ্তাহ পরই উপ রাষ্ট্রপতি বাছাই, নির্ঘণ্ট প্রকাশ করল কমিশন

Vice President Election: লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা মনোনীত সদস্যের মধ্যে থেকে পরবর্তী উপ রাষ্ট্রপতি বেছে নেবেন। বর্তমান উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর মেয়াদ শেষ হচ্ছে ১০ অগাস্ট।

নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনের (President Election) দিন ঘোষণার পর এবার বুধবার ভারতে উপ রাষ্ট্রপতি নির্বাচনের (India Vice President Election 2022) দিন ঘোষণা করা হল। আগামী ৬ অগাস্ট ভারতে উপ রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হল। একই দিনে হবে ফল ঘোষণা। বর্তমান উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর (Venkaiah Naidu) মেয়াদ শেষ হবে অগাস্টে। উপ রাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবেও কাজ করেন।

ঘোষণা হল উপ রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে  গিয়েছে আগেই। এ বার উপ রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। আগামী ৬ অগাস্ট উপ রাষ্ট্রপতি নির্বাচন। ওই একই দিনে ফলঘোষণা হবে বলে ঠিক হয়েছে আপাতত। প্রয়োজনে একদিন পিছনো হতে পারে।

বুধবার, কমিশনের তরফে ১৬তম উপ রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট (Vice President Polls Schedule) প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ৫ জুলাই জারি হবে বিজ্ঞপ্তি। ১৯ জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন ২২ জুলাই। ৬ অগাস্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ওই দিনই ফলঘোষণা করা হতে পারে। কোনও ভাবে তা সম্ভব না হলে ৭ অগাস্ট ফলাফল ঘোষণা করা হবে।

 

লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা মনোনীত সদস্যের মধ্যে থেকে পরবর্তী উপ রাষ্ট্রপতি বেছে নেবেন। বর্তমান উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর মেয়াদ শেষ হচ্ছে ১০ অগাস্ট। তার আগেই তাঁর উত্তরাধিকারী বেছে নেওয়া হবে।

আরও পড়ুন: Maharashtra : আটদিন পর প্রথম প্রকাশ্যে শিণ্ডে, বিদ্রোহীদের চিঠি লিখে আলোচনার আহ্বান উদ্ধবের

প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার ও নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডের বৈঠকে উপ রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়। ২০১৭ সালে উপ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন বেঙ্কাইয়া নায়ডু। বেঙ্কাইয়া নায়ডু ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিজেপির জাতীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Deepak Mhaskey : অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget