এক্সপ্লোর

Nandigram Divas: 'শুভেন্দুকে এই মাটি থেকে ঘাড় ধরে তাড়াব, লোডশেডিং করে ভোট জেতা?' নন্দীগ্রাম দিবসে হুঁশিয়ারি কুণালের

Nandigram Kunal ghosh challange Suvendu adhikari: ফের একবার রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে নন্দীগ্রাম। জমি আন্দোলনের আঁতুরঘরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ তৃণমূলের।

বিটন চক্রবর্তী, আবীর দত্ত ও সৌভিক মজুমদার, কলকাতা: সামনেই পুরভোট! তার আগে, ফের একবার রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে নন্দীগ্রাম। জমি আন্দোলনের আঁতুরঘরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ তৃণমূলের। একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে হয়েছিল হাইভোল্টেজ লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। যদিও নন্দীগ্রামের মাটিতে পরাজিত হয়েছিলেন তৃণমূল নেত্রী। তবে জারি রয়েছে লড়াই। বুধবার নন্দীগ্রাম দিবসে শিশির-পুত্রকে চ্যালেঞ্জ জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কী বলেছেন তিনি?

শুভেন্দুকে চ্যালেঞ্জ দিয়ে কুণাল বলেন, "শুভেন্দু অধিকারী তুমি যদি এক বাপের ব্যাটা হও, নন্দীগ্রাম থেকে তোমায় আমরা উচ্ছেদ করে ছাড়ব। শুভেন্দু হঠাও,....দেশ কি রাস্তার ল্যাজ নেড়ে বেড়ায়, নন্দীগ্রাম বাঁচাও, শুভেন্দু হঠাও...গদ্দার হঠাও...তৃণমূল খারাপ? তোমরা সমস্তটা ভোগ করেছ, করার পর তুমি তোমার মায়ের পিঠে ছুরি মেরেছো। রিকাউন্টিং ঠেকাতে ঘুরে বেড়াচ্ছে শুভেন্দু, রিকাউন্টিং হতে দিন ২২ হাজার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে জিতবেন, শুভেন্দু অধিকারীকে এই মাটি থেকে ঘাড় ধরে তাড়াব, লোডশেডিং করে ভোট জেতা?" 

তবে পাল্টা দিতে ছাড়েননি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কাঁথির হেভিওয়েট নেতা। শুভেন্দুর কথায়, "শহিদ পরিবারের নব্বই শতাংশ আমার সঙ্গে, পঞ্চায়েতেও দেখাব। শুভেন্দু এদের কথার উত্তর দেয় না। ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ শেঠকে হারিয়েছি। ৩ বারের মুখ্যমন্ত্রী মমতা শুভেন্দুর কাছে হেরেছে। শুভেন্দু এদের কথা উত্তর দেয় না। মমতা বললে উত্তর দেব।" 

আরও পড়ুন, 'নন্দীগ্রাম আগেও অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে’ স্মরণসভার আগে বার্তা শুভেন্দুর

ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে বুধবার সকালে গোকুলনগরের কর পল্লিতে কর্মসূচি পালন করে তৃণমূল। শহিদ বেদীতে মাল্যদান করেন তৃণমূলের নেতা-কর্মীরা।  সেখান থেকেই নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় তৃণমূল। তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, "ইলেকশন পিটিশন হয়েছে, আমাদের তো আদালতের দিকে তাকিয়ে থাকতে হবে। দেখা যাক না, রেজাল্টটা কি হয়, ওরা পুনরগণনা হোক না, তাহলেই বোঝা যাবে কি হয়েছে, নির্বাচনের সময়, গণনার সময় বা ইভিএম, সব তো ট্যালি করে দেখা হবে।" 


কর পল্লিতে যখন তৃণমূলের কর্মসূচি চলছে...তখন, গোকুলনগরেরই জামবাড়িতে আলাদা কর্মসূচি পালন করে বিজেপি। পরে, দুপুরে গোকুলনগরের কর পল্লিতেও কর্মসূচি পালন করে গেরুয়া শিবির। তার আগে, গঙ্গা জল দিয়ে ধোয়া হয় শহিদ বেদী। দুপুরে তেখালি ব্রিজের কাছ থেকে মিছিল করে গোকুলনগরে আসেন শুভেন্দু অধিকারী।

দলীয় কর্মসূচি থেকে পাল্টা সুর চড়ান নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, "ওই ৬৫ হাজার লাগবে না, খেজুরি নন্দীগ্রাম একসঙ্গে থাকুন। বড় লড়াইয়ের জন্য প্রস্তুতি নেন। আমরা জিতব।" 

 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget