এক্সপ্লোর

PM Modi On Election : 'বিজেপি হারতে হারতে জিততে শিখেছে, ৫ রাজ্যেই বিপুলভাবে ক্ষমতায় আসছি' : নরেন্দ্র মোদি

আগে উত্তরপ্রদেশে মা-বোনেরা রাতে বেরোতে পারতেন না। এখন উত্তরপ্রদেশে মা-বোনেরা রাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন। বলেছেন প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি : ‘৫ রাজ্যেই জনগণ আমাদের সেবা করার সুযোগ দেবে, ৫ রাজ্যেই আমরা বিপুল ভোটে ক্ষমতায় আসছি।’ দেশের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election 2022) প্রাক্কালে আত্মবিশ্বাসী বার্তা নরেন্দ্র মোদির (Narendra Modi)। সংবাদসংস্থা এএনআইকে (ANI) দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী (Prime Minister) বলেছেন, ‘বিজেপি (BJP) ভোটে হারতে হারতে জিততে শিখেছে’।

আপাতত গোটা দেশের নজর যে রাজ্যের ওপর, সেই উত্তরপ্রদেশ (Uttar Pradesh) প্রসঙ্গে বিজেপি-র শীর্ষনেতা নরেন্দ্র মোদির বার্তা, ‘কাজ দেখেই উত্তরপ্রদেশে বিজেপিকে ফের ক্ষমতায় আনবে জনগণ। যোগীর প্রকল্পকেই বিরোধীরাও নিজেদের বলে দাবি করছে। উত্তরপ্রদেশে আগের সরকারে মাফিয়ারাজ চলত। আগে উত্তরপ্রদেশে মা-বোনেরা রাতে বেরোতে পারতেন না। এখন উত্তরপ্রদেশে মা-বোনেরা রাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন।’

কংগ্রেস (Congress), সমাজবাদী পার্টি (SP) হোক বা তৃণমূল কংগ্রেস (TMC) বিরোধীরা একযোগে বিজেপিকে দেশে বিচ্ছিন্নতাবাদী রাজনীতিরক জন্য দায়ী করে। যার পাল্টা উত্তর দিয়ে মোদি বলেন, ‘আমরা সবাইকে নিয়ে একসঙ্গে চলার চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু নেতা বিভাজনের রাজনীতি করছেন।কিছু নেতার জন্যেই ৫০ বছরে বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিয়েছে। 

পাশাপাশি উত্তরপ্রদেশ ভোটের আগে নাম না করে বিরোধীদের আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী বলেন,‘কয়েকটি রাজ্য বাদে সব রাজ্যেই কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। আয়ুষ্মান ভারত থেকে এক দেশ এক রেশনে বিরোধিতা করছে কয়েকটি রাজ্য। বিজেপির মন্ত্রই হল সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। এর জন্যেই দরকার ডবল ইঞ্জিনের সরকার। গরিব মানুষের পাশে দাঁড়ানোই আমার কাজ।'

সমাজবাদী পার্টিকে আক্রমণ করে মোদির খোঁচা, ‘যারা সমাজবাদী বলে নিজেদের দাবি করে, তারা পরিবারবাদী। একটি পরিবারই গোটা দল চালায়, এটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। কংগ্রেসকে আক্রমণ শানিয়ে তাঁর সংযোজন, ‘কংগ্রেস সাম্প্রদায়িকতা, পরিবারতন্ত্র নিয়ে রাজনীতি করে। কংগ্রেসের এই নীতি দেশের ক্ষতি করবেই। কমিউনিস্টরা কেরল ছাড়া আর কোথাও ক্ষমতায় নেই। কংগ্রেস ঠিক পথে চললে দেশ অনেক এগিয়ে যেত।বংশানুক্রমিকভাবে দলের দায়িত্ব আঁকড়ে থাকাই পরিবারবাদ। দুর্নীতির অভিযোগ আসলে, তদন্ত তো হবেই। বছরের পর বছর ভোট আসে, তদন্তকারী সংস্থা কী করবে? এর মধ্যে সরকারের কোনও ভূমিকা নেই।'

সঙ্গে কৃষি আইন প্রত্যাহারের প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'আমি কৃষকদের হৃদয় জয় করতে বেরিয়েছি, কষ্ট বুঝি। গোটা দেশের কৃষকদের মন আমি জিতে নিয়েছি। কৃষকদের ভালর জন্যেই পদক্ষেপ করেছিলাম। কিন্তু আজ দেশের ভালর জন্য কৃষি আইন প্রত্যাহার করেছি। আমরা সব সময় আলোচনার পক্ষে, আলোচনা করেই চলতে চাই’।

আরও পড়ুন- বিশ্ব সেরা নেতাদের তালিকায় ফের শীর্ষে মোদি, পিছনেই রইলেন বাইডেন, বরিস

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget