এক্সপ্লোর

Akhilesh Yadav: উত্তরপ্রদেশের পদ্মশিবিরে পদত্যাগের হিড়িক, বিজেপির অফিসে তালা পাঠিয়ে কটাক্ষ অখিলেশের দলের

আজ পদত্যাগ করলেন যোগী মন্ত্রিসভার সদস্য, শ্রমমন্ত্রী স্বামীপ্রসাদ মৌর্য। তিনি, সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন বলে ট্যুইটে দাবি করেছেন অখিলেশ যাদব।

নয়া দিল্লি: বিধানসভা নির্বাচনের আগেই উত্তরপ্রদেশে আচমকাই বিজেপি ত্যাগ করলেন যোগী আদিত্যনাথের মন্ত্রীসভার একাধিক মন্ত্রী ও বিধায়কেরা। এই প্রেক্ষাপটে সমাজবাদী পার্টির মুখপাত্র আইপি সিং মঙ্গলবার লখনউতে বিজেপির সদর দফতরে উপহার হিসাবে একটি তালা পাঠিয়েছেন। 

টুইটারে বিজেপির স্বতন্ত্র দেব সিংকে উদ্দেশ্য করে আইপি সিংহ লিখেছেন, "ওমপ্রকাশ রাজভর জি, জয়ন্ত চৌধুরী জি, রাজমাতা কৃষ্ণ প্যাটেল জি, সঞ্জয় চৌহান জি এবং এখন স্বামীপ্রসাদ মৌর্য জি সমাজবাদী পার্টির সঙ্গে আছেন। তাই বিজেপির সদর দফতরে উপহার হিসেবে তালা পাঠিয়েছি। ১০ মার্চের ফলাফলের দিকে নজর রাখুন। এটা কোনও ঢেউ নয়। এটা সমাজবাদী পার্টির ঝড়।"

প্রসঙ্গত, আজ পদত্যাগ করলেন যোগী মন্ত্রিসভার সদস্য, শ্রমমন্ত্রী স্বামীপ্রসাদ মৌর্য। তিনি, সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন বলে ট্যুইটে দাবি করেছেন অখিলেশ যাদব। স্বামীপ্রসাদ মৌর্যের সঙ্গে কথা বলার জন্য উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যকে দায়িত্ব দিয়েছে বিজেপি। পদত্যাগ করলেন আরও ৩ বিজেপি বিধায়ক।

যোগী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেই স্বামীপ্রসাদ মৌর্য সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন বলে ছবি ট্যুইট করেন অখিলেশ যাদব। পদত্যাগ করেছেন, মৌর্য ঘনিষ্ঠ ৩ বিজেপি বিধায়ক রোশনলাল বর্মা, ব্রজেশ প্রজাপতি এবং ভগবতীসিংহ সাগর। তাঁরাও অখিলেশের সমাজবাদী পার্টিতে যোগ দিতে পারেন বলে জল্পনা। বিজেপি ছাড়ার পরই, যোগী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন যোগী মন্ত্রিসভার সদ্য প্রাক্তন সদস্য।

স্বামীপ্রসাদ মৌর্য, বিজেপি ছাড়ার পরই, অখিলেশ যাদব ট্যুইট করে বলেন, "সামাজিক ন্যায়বিচার এবং সাম্যের জন্য লড়াই করা জনপ্রিয় নেতা শ্রী স্বামীপ্রসাদ মৌর্যজি এবং তাঁর সঙ্গে সমাজবাদী পার্টিতে আসা অন্যান্য নেতা, কর্মী ও সমর্থকদের অভ্যর্থনা ও শুভেচ্ছা জানাই। সামাজিক ন্যায়বিচারের বিপ্লব হবে... বাইশেই পরিবর্তন হবে।" 

স্বামীপ্রসাদ মৌর্যের সঙ্গে কথা বলার জন্য উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যকে দায়িত্ব দিয়েছে বিজেপি। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ট্যুইট করে বলেন, "আমি জানি না, স্বামীপ্রসাদ মৌর্যজি কেন পদত্যাগ করেছেন। আমি তাঁকে কথা বলার জন্য আবেদন করছি। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তগুলি প্রায়শই ভুল প্রমাণিত হয়।"  

উল্লেখ্য, উত্তরপ্রদেশের পড্রৌনার ৩ বারের বিধায়ক স্বামীপ্রসাদ মৌর্য। ২০১৬’র বিধানসভা ভোটের আগে তিনি বিএসপি ছেড়ে বিজেপিতে যোগ দেন। এবার বিধানসভা ভোটের মুখে তিনিই বিজেপি ছাড়লেন। স্বামীপ্রসাদ মৌর্যের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে সকলেরই। বদায়ুঁর সাংসদ স্বামীপ্রসাদের মেয়ে সঙ্ঘমিত্রা। তিনি কী করবেন? সেদিকেও নজর রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget