এক্সপ্লোর

Suvendu on Baharampur Murder : "জানতে চাই মাননীয়া বহরমপুরে কখন ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছেন ?", ট্যুইট-খোঁচা শুভেন্দুর

Suvendu Adhikari attacks Mamata Banerjee : নারকীয় হত্যাকাণ্ডের পর এতটাই আতঙ্ক ছড়িয়েছে যে, বহরমপুরের গোরাবাজারে সেই মেস ছাড়তে শুরু করেছেন ছাত্রীরা

কলকাতা : "জানতে চাই মাননীয়া বহরমপুরে কখন ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছেন ?" বহরমপুরে নারকীয় হত্যাকাণ্ড নিয়ে ট্যুইটারে মুখ্যমন্ত্রীকে একহাত শুভেন্দু অধিকারীর । বহরমপুরের ঘটনা নিয়ে পর পর ট্যুইট বিরোধী দলনেতার।

ট্যুইটারে তিনি লিখলেন, "পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলার অবনতির চরম নিদর্শন। আততায়ীদের মনে প্রশাসনের ওপর পূর্ণ আস্থা রয়েছে যে এমন গর্হিত অপরাধ করার সময় বাধাপ্রাপ্ত হওয়ার কোনও সম্ভাবনা নেই। এই রাজ্যে অস্ত্র জোগাড় করা ভুসিমাল দোকান থেকে মাল নেওয়ার মতোই সহজ। মহিলারা কি কখনো নিজেদের সুরক্ষিত মনে করতে পারবেন?"

পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতির চরম নিদর্শণ। আততায়ীদের মনে প্রশাসনের ওপর পূর্ণ আস্থা রয়েছে যে এমন গর্হিত অপরাধ করার সময় বাধাপ্রাপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই রাজ্যে অস্ত্র জোগাড় করা ভুসিমাল দোকান থেকে মাল নেওয়ার মতোই সহজ।
মহিলারা কি কখনো নিজেদের সুরক্ষিত মনে করতে পারবেন?

— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 3, 2022

">

অপর একটি ট্যুইটারে তিনি লেখেন, "জানতে চাই মাননীয়া বহরমপুরে কখন ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছেন? আপনার শাসনকালে অপরাধীদের মনোবল বৃদ্ধি পেয়েছে। আপনি আইন শৃঙ্খলার অবনতির দায় নিয়ে পদত্যাগ করুন এবং যোগ্য কাউকে দায়িত্ব দিন।"

জানতে চাই মাননীয়া কখন "ফ্যাক্ট ফাইন্ডিং টিম" পাঠাচ্ছেন বহরমপুরে?@MamataOfficial আপনার শাসনকালে অপরাধীদের মনোবল বৃদ্ধি পেয়েছে। আপনি আইন শৃঙ্খলার অবনতির দায় নিয়ে পদত্যাগ করুন এবং যোগ্য কাউকে দায়িত্ব দিন।

— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 3, 2022

">

বহরমপুরে নারকীয় হত্যাকাণ্ড-

গোরাবাজার। মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের অভিজাত এলাকা। ভর সন্ধেয় গলির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক তরুণী। আর ধারালো অস্ত্র হাতে তাঁকে একের পর এক কোপ মেরে চলেছে এক যুবক। কখনও হাতে, কখনও মুখে। রক্তে ভিজে যাচ্ছে মাটি। রক্তাক্ত তরুণী তখন নিস্তেজ। তবু পা অল্প নড়ছে। আর যুবক এক হাতে ধারালো অস্ত্র। আরেক হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে রাগে গজরাচ্ছে। কখনও কোপ মারছে। তখন গলিতে এই কাণ্ড দেখে অনেকে জড়ো হয়েছেন! কিন্তু, যুবককে ওই অবস্থায় দেখে কেউ এগিয়ে আসার সাহস পায়নি।

ভিডিওয় দেখা যায়, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে বলতেই...ছাত্রীর পিঠে পরপর দু’বার কোপ মারল যুবক, সজোরে লাথি। এরপর পকেট থেকে মোবাইল বের করে, যেন কিছুই হয়নি! একেবারে নির্লিপ্ত অবস্থায় মোবাইল ফোন ঘাঁটতে শুরু করল!

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে বলতেই, ফের হামলা। আবারও ছাত্রীর পিঠে পরপর তিনবার ছুরি দিয়ে আঘাত করল সে। এরপর, ছাত্রীর গলা ও মুখে পর পর আরও পাঁচবার কোপ মারে অভিযুক্ত। যা দেখে শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরা।

হত্যাকাণ্ড চালানোর সময়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে স্থানীয়দের ভয় দেখায় যুবক। এরপর এলাকা থেকে চম্পট দেয়। গুরুতর জখম অবস্থায় তরুণীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ-হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।  

নারকীয় হত্যাকাণ্ডের পর এতটাই আতঙ্ক ছড়িয়েছে যে, বহরমপুরের গোরাবাজারে সেই মেস ছাড়তে শুরু করেছেন ছাত্রীরা। ভরসন্ধেয় জনবহুল এলাকায় এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে চিন্তায় অভিভাবকরাও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Kunal Ghosh on Asish Banerjee: ‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ

ভিডিও

Asish Banerjee Death |
Asish Banerjee | 'শত্রুহীন' রাজনীতিক, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে হাজার প্রশ্ন
Asish Banerjee Death | অধ্য়াপনা থেকে রাজনীতি, বন্ধ ঘরে মৃত্যু! কীভাবে এই পরিণতি 'মাস্টারমশাইয়ের'?
Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget