এক্সপ্লোর

WB Election 2021: ‘শাহি’ বিমানে রাজীবের বিজেপি উড়ান! সঙ্গী প্রবীর, বৈশালী, রুদ্রনীল

বিমানবন্দরে দাঁড়িয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ে জানিয়ে গেলেন, ‘’বিশেষ সম্মান দেখিয়ে এই বিমান পাঠিয়েছেন অমিত শাহজি।‘’

কলকাতা: প্রাক্তন বনমন্ত্রী আপাতত আকাশ-পথে। বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে উড়ে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ জল্পনায় কার্যত ইতি টানার ইঙ্গিত দিয়ে বিমানবন্দরে দাঁড়িয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ে জানিয়ে গেলেন, ‘’বিশেষ সম্মান দেখিয়ে এই বিমান পাঠিয়েছেন অমিত শাহজি।‘’ গতকালই বিধানসভায় গিয়ে বিধায়ক পদে পদত্যাগের পর হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে বাইরে বেরিয়ে এসেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল সুপ্রিমোকেই পাঠিয়েছিলেন দল থেকে ইস্তফার বার্তা। আর যার চব্বিশ ঘণ্টার মধ্যে দিল্লি-উড়ান ধরার আগে রাজীব বন্দ্যোপাধ্যায় বললেন, ‘অমিত শাহজি দিল্লিতে গিয়ে আলোচনায় বসতে বললেন, জানিয়েছেন থাকবেন জেপি নাড্ডাজি, এখান থেকে উড়ে যাচ্ছেন কৈলাস বিজয়বর্গীয়জি। আলোচনার পর প্রস্তুত থাকলে আজই বিজেপিতে যোগদানের কথাও বললেন উনি।’ তবে একা নন, বেশ কিছু ‘গুরুত্বপূর্ণ বেশ কিছু নেতা’কেও দিল্লি নিয়ে যেতে চেয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের থেকে সবুজ সংকেত পাওয়ায় সম্ভাব্য বিজেপি উড়ানে রাজীব বন্দ্যোপাধ্যায় সঙ্গী করেছেন প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষদের। দুদিনের রাজ্য সফরে আসার কথা ছিল অমিত শাহের। কিন্তু দিল্লিতে বিস্ফোরণের জেরে বাতিল হয়ে যায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠান। জোর জল্পনা ছিল, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রবিবার হাওড়ায় অমিত শাহের সভা থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেওয়ার জল্পনা ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়দের। অমিত শাহ না এলেও শেষমুহূর্তে জানা যাচ্ছে ভার্চুয়ালি হয়তো সভায় বক্তব্য রাখবেন অমিত শাহ। আর এদিন তাঁর সঙ্গে দেখা করে ফিরে আসার পর উক্ত সভা থেকেই বিজেপি উড়ান শুরু করবেন রাজীরবা। জানা যাচ্ছে, অমিত শাহের বঙ্গসফর বাতিল হওয়ার পরই বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব থেকে যোগাযোগ করা হয় রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তারপরই ঠিক হয় এদিনের উড়ান সূচি। সূত্রের খবর, আজ সন্ধেয় অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই বিজেপিতে যোগ দিচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপর রাতের দিকে বিশেষ বিমানেই তাদের কলকাতা ফিরে আসার কথা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget