এক্সপ্লোর

Tripura TMC: দলের কর্মীদের উপর হামলা রুখতে ফের ত্রিপুরা সফর তৃণমূলের ৮ সাংসদের

তৃণমূল কর্মীদের গ্রেফতারির সংখ্যা বাড়ছে। এই আবহে দলের কর্মীদের ওপর হামলা রুখতে ফের আজ ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের ৮ সাংসদ।

ত্রিপুরায় বিজেপিকে হারিয়ে সে রাজ্য জয়কে পাখির চোখ করে ময়দানে নেমেছে তৃণমূল। দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত-সহ তৃণমূল নেতা-নেত্রীদের গ্রেফতারি ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি। তাঁরা জামিন পেলেও তৃণমূল কর্মীদের গ্রেফতারির সংখ্যা বাড়ছে। এই আবহে দলের কর্মীদের ওপর হামলা রুখতে ফের আজ ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের ৮ সাংসদ।

ঘাসফুল শিবিরের সাংসদ দোলা সেন, কাকলি ঘোষ দস্তিদার, অর্পিতা ঘোষ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল, অপরূপা পোদ্দার, আবীররঞ্জন বিশ্বাস, আবু তাহের খান ছাড়াও এই দলে থাকছেন ক্ষিতি গোস্বামী কন্যা বসুন্ধরা গোস্বামী। শুক্রবারের এই ত্রিপুরা সফরে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। ইতিমধ্যেই আগরতলায় রয়েছেন সাংসদ শান্তনু সেন ও আইনমন্ত্রী মলয় ঘটক। সেখানে পৌঁছে পরবর্তী কর্মসূচি স্থির করবে তৃণমূলের প্রতিনিধিদল, এমনটাই সূত্রের খবর।

তৃণমূলের দাবি, ক্ষমতা হারানোর ভয়ে তাদের ওপর হামলা চালাচ্ছে রাজ্যের শাসকদল বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষদের মতো নেতাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে ত্রিপুরা পুলিশ। এই পরিস্থিতিতে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও হামলা রুখতে, আইনি সাহায্য দিতে ত্রিপুরায় যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল।

এদিকে, ত্রিপুরার ধর্মনগরে ফের আক্রান্ত হয়েছে তৃণমূল। তৃণমূল কর্মীকে বাড়িতে ঢুকে মার, ভাঙচুর। বাবাকে বাঁচালে গেলে ছেলেকেও মারধরের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। পানিসাগর থানায় অভিযোগ দায়ের। হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি 

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদদের ত্রিপুরা সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি পদ্ম শিবির। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আপাতত বিমান ভাড়া করেছেন। সরকার বিমান কেনার অর্ডার দিয়েছে। সেটা এলেই একবার দিল্লি, একবার ত্রিপুরা করবে। ’ এর আগে আহত তৃণমূল কর্মীরা কেন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হবে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মেদিনীপুরের সাংসদ। 

গত শনিবার তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ রাহাদের ওপর হামলার ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়েছে উত্তর পূর্বের এই রাজ্য। তৃণমূলের ১৪ জনকে গ্রেফতার ও তাঁদের মুক্ত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফের ত্রিপুরা যাওয়া নিয়েও সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget