এক্সপ্লোর

শুভেন্দুর পর মদন মিত্রের মুখে ‘লিফট’ প্রসঙ্গ, নিশানা কার দিকে?

একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন। কিন্তু, সারদাকাণ্ডে গ্রেফতারি, বিধানসভা ভোটে হার, এসবের পর কিছুটা পিছনের সারিতে চলে গিয়েছেন মদন মিত্র। ভোটের মুখে মুখ খুলে মদন যা বললেন, তা কিন্তু যথেষ্ট ইঙ্গিতবহ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

কলকাতা: মমতার একসময়ের কিচেন ক্যাবানিটের সদস্যের মুখে ক্যাপসুল লিফটের প্রসঙ্গ। ভোটের মুখে কার উদ্দেশে বার্তা দিলেন মদন মিত্র? তুঙ্গে জল্পনা। তৃণমূলে এখন মেকআপ তোলার পালা। রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রীর মন্তব্যে জল্পনা বেড়েছে। সম্প্রতি তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘প্যারাস্যুট করেও নামিনি। লিফটে চড়েও উঠিনি। সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উঠে আজ এই জায়গায় এসে পৌঁছেছি।’ সোমবার মদন মিত্র বলেছেন, ‘তৃণমূলে সবাই ড্রেসিংরুমে রয়েছে। মেকআপ তোলার পালা চলছে। তবে আমার নাম মদন মিত্র, আমি বেইমান নই।’ দু’জনই রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী! একজন প্রায় ছ’বছর আগে মন্ত্রিত্ব থেকে সরেছেন। অপরজন সদ্য ছেড়েছেন পরিবহণ মন্ত্রীর দায়িত্ব। সেই শুভেন্দুকেই এদিন সরাসরি চ্যালেঞ্জ করলেন তাঁর প্রাক্তনী। মদন বলেছেন, ‘শুভেন্দুকে বলতে চাই, আমি নন্দীগ্রামে দাঁড়াচ্ছি। তুই কামারহাটিতে দাঁড়া। দুজনই নির্দল প্রার্থী হব। জনপ্রিয়তার খেলা খুব বিপদ, এটা প্রমাণ হয়ে যাবে। দড়ি বেশি টানতে নেই ছিঁড়ে যায়। ২০১৩তে মন্ত্রিত্ব ছেড়েছি। এটা ২০২০। আমার ডায়ে বাঁয়ে কোনও জেড প্লাস বা কিছু নেই। সিকিউরিটির প্রয়োজন পড়ছে না।’ সম্প্রতি ফেসবুকে চায়ের কাপ হাতে ছবি পোস্ট করেন মদন মিত্র। ছবির ক্যাপশনে লেখা, টাইম ফর প্যাক আপ। এই ক্যাপশন নিয়েই শুরু হল জল্পনা। এদিন তারও ব্যাখ্যা দিয়েছেন মদন মিত্র। কিন্তু, তা বলতে গিয়ে যা বলেছেন, তাও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ! ক্যাপসুল লিফটের প্রসঙ্গ তুলে মদন আসলে কোন হেভিওয়েটনকে নিশানা করলেন, তা নিয়ে কিন্তু জল্পনা জোরাল হয়েছে। মদন বলেছেন, ‘প্যাক আপ বলতে আমার পা হড়কে সুইমিংপুলে পড়ে যাওয়া নয়। প্যাক আপ ফর ফাইট ব্যাক। আমি মিছিল করছি, পতাকা নিচ্ছি, আমি দলের সম্পদ। আর তৃণমূলে যারা পতাকা নিচ্ছে না, বিরোধিতা করছে, তারাও দলের সম্পদ! তাই গোলমাল হচ্ছে। এখান থেকেই প্যাক আপটা খুব গুরুত্বপূর্ণ। নতুন যাত্রা তো শুরু করতেই হবে। চপারে আমি একবার উঠেছি, তবে ক্যাপসুল লিফট আমার বাড়িতে নেই। কথায় কথায়, কলকাতা থেকে মালদা-মুর্শিদাবাদ যাই না। চপারে করে কলকাতা ছাড়ার ভাগ্য আমার নেই। তবে, কেউ আছে আলিপুরে, কেই বারুইপুরে, কেউ ভবানীপুরে। গেট রেডি ফর প্যাক আপ।’ তৃণমূলের একের পর এক বিধায়ক যখন প্রশান্ত কিশোর সম্পর্কে অসন্তোষ উগড়ে দিচ্ছেন, তখন এ প্রসঙ্গেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বাক্যবাণ ছুঁড়ে দিয়েছেন মদন। বলেছেন, ‘পিকে দলের স্ট্রাটেজি ঠিক করবে। কিন্তু কামারহাটির মানুষকে কেমন করে কাছে পাব, সেটা পিকে আমায় শেখাবে? এটা ভাবলে ভুল। কাল যদি হনুমান মন্দিরের উদ্বোধনে যাই, সেখানে কালো সালোয়ার পড়ব না, কমলা টিপ পড়ব, সেটা আমার উপর নির্ভর করে।’ একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন। কিন্তু, সারদাকাণ্ডে গ্রেফতারি, বিধানসভা ভোটে হার, এসবের পর কিছুটা পিছনের সারিতে চলে গিয়েছেন মদন মিত্র। ভোটের মুখে মুখ খুলে মদন যা বললেন, তা কিন্তু যথেষ্ট ইঙ্গিতবহ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Abhijeet Dipke : ১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget