এক্সপ্লোর

Pope Francis Died: প্রয়াত পোপ ফ্রান্সিস, দীর্ঘ রোগভোগের লড়াই, ইস্টারের পরদিনই শেষ নি:শ্বাস ত্যাগ

Pope Francis: সূত্রের খবর, সোমবার সকাল ৭:৩৫টায় প্রয়াত হয়েছেন পোপ। কার্ডিনাল কেভিন ফেরেল জানান, ‘বিশপ অফ রোম’ পরমপিতার ধামে ফিরে গেছেন। 

নয়া দিল্লি: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সূত্রে জানানো হয়েছে, সোমবারই তাঁর মৃত্যু হয়েছে। রবিবার ইস্টার পালন করেছিলেন তিনি।  দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ৮৮ বছর বয়সি পোপ। তবে অসুস্থতা সত্ত্বেও রবিবার ইস্টারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেন্ট পিটার্স স্কোয়্যারে ৩৫ হাজারেরও বেশি পুণ্যার্থীর দিকে হাত নাড়েন। ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে বলেন, “ভাই এবং বোনেরা, হ্যাপি ইস্টার।”

সূত্রের খবর, সোমবার সকাল ৭:৩৫টায় প্রয়াত হয়েছেন পোপ। কার্ডিনাল কেভিন ফেরেল জানান, ‘বিশপ অফ রোম’ পরমপিতার ধামে ফিরে গেছেন।                                                               

২০১৩ সালে পোপ বেনেডিক্ট ষোড়শের পদত্যাগের পর ক্যাথলিক ধর্মাবলম্বীদের সর্বোচ্চ পদে অভিষিক্ত হন আর্জেন্টিনার (Argentina) জর্জ মারিও বেরগোলিও। যিনি বিশ্ববাসীর কাছে পরিচিত পোপ ফ্রান্সিস নামে। পোপ হিসেবে দায়িত্ব নেওয়ার সময় তাঁর বয়স ছিল ৭৬ বছর।                                    

পোপ ফ্রান্সিস সম্প্রতি গুরুতর স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হয়েছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিনি ৩৮ দিন রোমের জেমেলি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর চিকিৎসকরা জানিয়েছেন, তিনি দ্বিপাক্ষিক নিউমোনিয়া এবং শ্বাসযন্ত্রের জটিল সংক্রমণে ভুগছিলেন। ৬ এপ্রিল, ২০২৫ তারিখে পোপ ফ্রান্সিস হুইলচেয়ারে বসে জনসাধারণের সামনে উপস্থিত হন এবং ভক্তদের অভিবাদন জানান।                                    

পোপের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। 

 

পোপের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

ভ্যাটিকানের তরফে জানানো হয়েছে, নিজের জীবন যীশু এবং চার্চের প্রতি দান করে দিয়েছিলেন পোপ। তাঁর মৃত্যুতে সকলের মনে গভীর শোক। গত কয়েক বছর ধরে একাধিক রোগে আক্রান্ত হয়েছিলেন পোপ ফ্রান্সিস। ২০২৩ সালের পর থেকে অনেকবার হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল তাঁকে। কিছু মাস আগে শ্বাসকষ্ট এবং ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি।  অল্প বয়সে ফুসফুসের একটি অংশ চিকিৎসার কারণেই বাদ দিতে হয়েছিল তাঁর। ফলে ডবল নিউমোনিয়ার কারণে পোপের স্বাস্থ্যের আরও অবনতি হচ্ছিল। সোমবার সকালে প্রয়াত হলেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
Covid 19 : ফিরছে করোনা ? এই রাজ্যে মৃত ১, আক্রান্ত আরও ৩, ICU, অক্সিজেন ও ভেন্টিলেটর প্রস্তুত রাখার নির্দেশ
ফিরছে করোনা ? এই রাজ্যে মৃত ১, আক্রান্ত আরও ৩, ICU, অক্সিজেন ও ভেন্টিলেটর প্রস্তুত রাখার নির্দেশ
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি
বারুইপুরকাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি
PM Modi On Gaganyaan: মহাকাশে নজির তৈরির লক্ষ্য, তৈরি হবে ভারতের নিজস্ব স্পেস স্টেশন, মানুষ পাঠানোর প্রস্তুতি, বড় বার্তা মোদির
মহাকাশে নজির তৈরির লক্ষ্য, তৈরি হবে ভারতের নিজস্ব স্পেস স্টেশন, মানুষ পাঠানোর প্রস্তুতি, বড় বার্তা মোদির

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget