এক্সপ্লোর

Pope Francis Health Update: ভেন্টিলেটরে পোপ ফ্রান্সিস, আচমকা স্বাস্থ্যের অবনতি, ফুসফুসের কিছু অংশ বাদ যায় আগেই

Pope Francis in Hospital: তবে পোপ জ্ঞান হারাননি, চারপাশের সবকিছু বুঝতে পারছেন, চিকিৎসকদের সহযোগিতা করছেন বলেও জানিয়েছে ভ্যাটিকান।

নয়াদিল্লি: হঠাৎ করে স্বাস্থ্যের অবনতি। ভেন্টিলেটরে ভ্যাটিকানের প্রধান পোপ ফ্রান্সিস। হঠাৎ করে কাশি শুরু হয় তাঁর। এর ফলে বমি করতে শুরু করেন। শ্বাসকষ্টও শুরু হয় তার। এর ফলে কৃত্রিম উপায় অক্সিজেন জোগানোর প্রয়োজন পড়ে। ভ্যাটিকানের তরফে বিবৃতি প্রকাশ করে পোপের স্বাস্থ্যের অবনতির কথা জানানো হয়েছে। ৮৮ বছর বয়সি পোপের স্বাস্থ্য নিয়ে নতুন করে তাই উদ্বেগ অনুগামীদের মধ্যে। (Pope Francis Health Update)

তবে পোপ জ্ঞান হারাননি, চারপাশের সবকিছু বুঝতে পারছেন, চিকিৎসকদের সহযোগিতা করছেন বলেও জানিয়েছে ভ্যাটিকান। বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে আচমকাই পোপের স্বাস্থ্যের অবনতি হয়। অথচ সকালেও ঠিক ছিলেন তিনি। হাসপাতালে প্রার্থনা সারেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে স্বাভাবিক ভাবে শ্বাসপ্রশ্বাসও নেন  তিনি। কিন্তু বিকেলের দিকে আচমকাই পরিস্থিতির অবনতি হয়। (Pope Francis in Hospital)

আপাতত পোপ চিকিৎসকদের পূর্ণ সহযোগিতা করছেন। কিন্তু এখনই পোপের স্বাস্থ্য নিয়ে কিছু বলার পক্ষপাতী নন চিকিৎসকরা। আগামী ৪৮ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে পোপকে। চিকিৎসায় তিনি ঠিক মতো সাড়া দিচ্ছেন কি না, কোথাও কোনও সমস্যা রয়েছে কি না, নতুন করে সংক্রমণ ছড়ানোর আশঙ্রা রয়েছে কি না, পরীক্ষা করে দেখা হবে।

এর আগে, বুধবার সিটিস্ক্যান হয় পোপের। সেই সময় সব কিছু স্বাভাবিক বেল দেখা যায়। কিডনিতে সামান্য সমস্যা থাকলেও, তা ঠিক হয়ে যাবে বলে আশা ছিল চিকিৎসকদের। কিন্তু নতুন করে স্বাস্থ্যের অবনতি হওয়ায় পোপকে নিয়ে উদ্বেগ বাড়ছে। তাঁকে আর কতদিন হাসপাতালে থাকতে হবে, উঠছে প্রশ্ন। ভ্যাটিকান জানিয়েছে, ৫ মার্চ গির্জায় নেতৃত্ব দিতেও সক্ষম হবেন না পোপ। 

 

গত ১৪ ফেব্রুয়ারি রোমের Gemelli হাসপাতালে ভর্তি করা হয় পোপকে। শ্বাসকষ্ট ছিল তাঁর, ধরা পড়ে ডাবল নিউমোনিয়া, পাশাপাশি কিডনির সমস্যাও ধরা পড়ে। পোপের ফুসফুসে সংক্রমণের ঝুঁকি একটু বেশিই ছিল। কারণ অল্প বয়সে প্লুরিসি রোগে আক্রান্ত হন তিনি। আর্জেন্টিনায় যখন পোপ হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন, সেই সময়ই তাঁর ফুসফুসের কিছুটা অংশ বাদ দিতে হয়। 

এই মুহূর্তে পোপের সুস্থতা কামনা করছে গোটা পৃথিবী। সেন্ট পিটার্স থেকে শুরু করে ইতালির সর্বত্র এবং বিদেশেও পোপের জন্য প্রার্থনা সভার আয়োজন হচ্ছে। হাসপাতালের বাইরেও ভিড় করেছেন অনুগামীরা। গত কয়েক বছরে বার বার অসুস্থ হয়ে পড়েছেন পোপ। ২০২৩ সালের মার্চ মাসেও হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। নিউমোনিয়া ধরা পড়েছিল তাঁর। ২০২১ সালের জুন মাসে মলাশয়ে অস্ত্রোপচার হয়। সায়াটিকের যন্ত্রণার পাশাপাশি, হাঁটুর সমস্যাও ছিল। তাই হুইলচেয়ারের উপর নির্ভরশীল হয়ে পড়েন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET Paper Leak: আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
Success Story: বাতিল হয়েছিল নিট, সেই ধাক্কা সামলে ফের পরীক্ষা দিয়ে গোটা দেশে প্রথম, নিজের সাফল্যের গল্প শোনালেন আরিয়ান গুপ্ত
বাতিল হয়েছিল নিট, সেই ধাক্কা সামলে ফের পরীক্ষা দিয়ে গোটা দেশে প্রথম, নিজের সাফল্যের গল্প শোনালেন আরিয়ান গুপ্ত
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget