এক্সপ্লোর

এবার লোকসভায় গডসেকে ‘দেশভক্ত’ বললেন প্রজ্ঞা

বিরোধীরা প্রজ্ঞার রাজার বক্তব্যের মাঝখানে বাধাদানের তীব্র প্রতিবাদ করেন। বিজেপি সাংসদরা তাঁকে বুঝিয়েসুঝিয়ে বসিয়ে দেন। প্রজ্ঞার মন্তব্যও রেকর্ড করা হয়নি। পরে মিডিয়ার লোকজন প্রজ্ঞাকে তাঁর মন্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, কাল উত্তর দেবেন।

নয়াদিল্লি: এবার লোকসভায় দাঁড়িয়ে নাথুরাম গডসেকে ‘দেশভক্ত’ বললেন প্রজ্ঞা সিংহ ঠাকুর। সংসদে বিতর্কের মধ্যেই ভোপালের বিজেপি সাংসদ মহাত্মা গাঁধীর হত্যাকারীকে এহেন সার্টিফিকেট দেওয়ায় প্রবল হট্টগোল হয়। বিরোধীরা তীব্র নিন্দা করেন তাঁর। বুধবার সংসদের নিম্নকক্ষে এসপিজি (সংশোধন) বিল, ২০১৯ নিয়ে বিতর্কের সময় ডিএমকে সদস্য এ রাজা কেন তিনি মহাত্মা গাঁধীকে হত্যা করেছিলেন, সে ব্যাপারে গডসের একটি বিবৃতির উল্লেখ করে বলেন, উনি নিজে বলেছিলেন, শেষ পর্যন্ত গাঁধীকে খুন করার সিদ্ধান্ত নেওয়ার আগে ৩২ বছর ধরে তাঁর সম্পর্কে ঘৃণা, বিদ্বেষ বুকে বয়ে বেড়িয়েছেন তিনি। রাজাকে বাধা দিয়ে প্রজ্ঞা বলেন, এখানে এমন একজন দেশভক্তের উদাহরণ দিতে পারেন না। তবে গডসে একটি বিশেষ দর্শনে বিশ্বাস করতেন বলেই গাঁধীকে মেরে ফেলেছিলেন বলে মন্তব্য করেন রাজা। বিরোধীরা প্রজ্ঞার রাজার বক্তব্যের মাঝখানে বাধাদানের তীব্র প্রতিবাদ করেন। বিজেপি সাংসদরা তাঁকে বুঝিয়েসুঝিয়ে বসিয়ে দেন। প্রজ্ঞার মন্তব্যও রেকর্ড করা হয়নি। পরে মিডিয়ার লোকজন প্রজ্ঞাকে তাঁর মন্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, কাল উত্তর দেবেন। এই প্রথম নয় যে, গডসের বন্দনা করলেন স্বাধ্বী প্রজ্ঞা। এ বছরেরই গত মে মাসে লোকসভা নির্বাচনের প্রচারে গডসেকে ‘দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে বিতর্কে জড়ান তিনি। রাজা নিজের ভাষণে সওয়াল করেন, রাজনৈতিক হিসাবনিকাশ নয়, জীবনহানির আশঙ্কার মাপকাঠিতেই নিরাপত্তার আয়োজন করা উচিত। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এসপিজি সংশোধনী বিলটি খতিয়ে দেখার আবেদন করেন। বিলে প্রধানমন্ত্রী ছাড়া বাকি সবার এসপিজি সুরক্ষা বলয় প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget