এক্সপ্লোর

Prashant Kishor Victory: ‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন

Prashant Kishor Wins Bankipur: বাঁকীপুর আসনে বিরাট জয় প্রশান্ত কিশোরের। বিজেপি-কে কড়া বার্তা দিলেন।

পটনা: প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামিয়েছেন। বিহারে উপনির্বাচনে জয়ী হয়েছেন প্রশান্ত কিশোর। তিন দশকেরও বেশি সময় পর বিজেপি-র কাছ থেকে দুর্গ ছিনিয়ে নিয়েছেন। তবে প্রশান্তর দাবি, ভোটাররাই বিজেপি নেতৃত্বকে বার্তা পাঠিয়েছেন। বিহারের জন্য একজন ভাল মুখ্যমন্ত্রী বেছে নিতে হবে তাঁদের। (Prashant Kishor Wins Bankipur)

বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরিকে নিয়ে বিতর্ক বরাবরের। বয়সে কারচুপি থেকে ডিগ্রি নিয়ে প্রশ্ন রয়েছে। বয়সে হেরফের ঘটিয়েই তিনি তারাপুর খুনের মামলা থেকে অব্যাহতি পেয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। সেই সম্রাটকে বিহারের মুখ্যমন্ত্রী করায় প্রশ্নের মুখে পড়েছে বিজেপি। প্রশান্ত নিজেও সেই নিয়ে সরব হয়েছেন। (Prashant Kishor Victory)

বাঁকীপুর থেকে জয়ী হয়ে সোমবার ফের নিজের অবস্থান জানিয়ে দেন প্রশান্ত। তিনি বলেন, “বাঁকীপুরের মানুষের জয় এটা। নির্বাচনের সময়ই বলেছিলাম, এটা বিধায়ক নির্বাচনের ভোট নয়। মানুষ বিজেপি নেতৃত্বকে বার্তা দিলেন যে বিহারের মুখ্য়মন্ত্রী হিসেবে একজন ভাল মানুষকে দরকার। কোনও অপরাধী নয়, ভাল কাউকে মুখ্যমন্ত্রী করুন।”

আরও পড়ুন: ভোটকুশলী হিসেবে অন্যদের জেতাতেন, এবার নিজে ভোটে জিতলেন প্রশান্ত কিশোর, গুঁড়িয়ে দিলেন বিজেপি-র দুর্গ

প্রশান্তর হাত ধরেই প্রথম নির্বাচনী জয় পেল ‘জন সুরাজ পার্টি’। তাও আবার বাঁকীপুরের মতো ‘হেভিওয়েট’ আসনে। সেই নিয়ে প্রশান্ত বলেন, “৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল। কারণ বিহারের মানুষও চান, ৫ কিলো আনাজ, জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ছেলেমেয়েদের শিক্ষার জন্য কাজ করুক সরকার। তা না হলে আগামী দিনেও নির্বাচনের ফলাফল এমনই হবে।”

আরও পড়ুন: বাঁকীপুরে বিজয়ী প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন

আক্রমণের ধার বাড়িয়ে প্রশান্ত আরও বলেন, “ব্যক্তিগত লড়াই নেই। কোনও ব্যক্তির সঙ্গে লড়াই নেই আমাদের। আমাদের লড়াই বিজেপি এবং NDA-র বিরুদ্ধে।” প্রশান্ত জানিয়েছেন, বাঁকীপুরের জন্য সবরকম চেষ্টা করবেন তিনি। রাতারাতি বাঁকীপুরকে বেঙ্গালুরু না বানাতে পারলেও, আগামী দু’-তিন মাসের মধ্যেই ফল দেখতে পাবেন মানুষজন।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: ‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
ABP Ananda Top 10,3 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,3 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
Advertisement

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget