এক্সপ্লোর

Narendra Modi: মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি

Mark Zuckerberg: Meta-র প্ল্যাটফর্ম থেকে মোদির ফেসবুক লাইভ ডিলিট হয়ে যায়। সেই নিয়ে টানাপোড়েনে চরমে।

নয়াদিল্লি: পড়ুয়াদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিওবার্তা গায়েব হয়ে গিয়েছিল ফেসবুক থেকে। সেই নিয়ে চাপের মুখে পড়ে ভিডিও ফিরিয়ে আনতে এবং ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল ফেসবুকের অভিভাবক সংস্থা Meta. তবে সংস্থা ক্ষমা চাইলে হবে না, Meta-র কর্ণধার মার্ক জ়াকারবার্গকে ক্ষমা চাইতে হবে বলে জানিয়ে দিল সংসদীয় কমিটি। (Mark Zuckerberg)

NEET-এর প্রশ্নফাঁসের বিরুদ্ধে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে উত্তাল হয়েছে গোটা দেশ। সেই আবহেই ফেসবুক লাইভে ছাত্রছাত্রীদের বার্তা দিয়েছিলেন মোদি। কিন্তু Meta-র প্ল্যাটফর্ম থেকে আচমকাই সেই ভিডিও গায়েব হয়ে যায়। সেই নিয়ে বিতর্ক চরমে উঠলে ওই ভিডিও ফিরিয়ে আনে Meta. জানায়, ভুলবশত ভিডিওটি ডিলিট হয়ে গিয়েছিল। (Narendra Modi)

আরও পড়ুন: বাঁকীপুরে বিজয়ী প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন

কিন্তু তাতেই বিষয়টি মিটে যায়নি। বরং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের নেতৃত্বে সংসদের যে তথ্যপ্রযুক্তি কমিটি রয়েছে, তাদের বৈঠকে Meta-র ভূমিকা খতিয়ে দেখা হয়। শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত কনটেন্ট নিয়েও প্রশ্ন ওঠে Meta-র ভূমিকায়। 

আর তাতেই জ়াকারবার্গকে ক্ষমা চাইতে হবে বলে জানান নিশিকান্ত। তাঁর বক্তব্য, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও ডিলিট করার জন্য Meta-র প্রধান মার্ক জ়াকারবার্গকে ক্ষমা চাইতে হবে।” নিশিকান্ত আরও জানান, জ়াকারবার্গ ক্ষমা না চাইলে অন্য মামলাগুলিতেও যাতে তারা ‘নিস্তার না পায়’, তা দেখা হবে।

আরও পড়ুন: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

জ়াকারবার্গ ক্ষমা না চাইলে Meta-কে অন্য মামলায় ‘Safe Harbour’ দেওয়া হবে না বলে জানিয়েছেন নিশিকান্ত। এক্ষেত্রে ‘Safe Harbour’ দেওয়া বলতে অনলাইন প্ল্যাটফর্ম এবং ISP-গুলির জন্য থার্ড পার্টি কনটেন্ট নিয়ে যে আইনি রক্ষাকবচ রয়েছে, তাকে বোঝানো হয়। অন্য ব্যাপারে নিয়ম কানুন মেনে চললে ওই রক্ষাকবচ মেলে। 

তথ্যপ্রযুক্তি সংক্রান্ত যে সংসদীয় কমিটি রয়েছে, সোমবার তাদের বৈঠকে উপস্থিত ছিলেন Google, Meta, YouTube-এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আধিকারিকরাও। সোশ্যাল মিডিয়ায়র নীতি-নিয়ম নিয়েও কথা হয় সেখানে। 

বৈঠক চলাকালীন বিজেপি-র এক বর্ষীয়ান সাংসদ Meta-কে প্রশ্নবাণে বিদ্ধ করেন। জানতে চান, প্রধানমন্ত্রীর ভিডিও সরানোর দায় কে নেবে? ওই সাংসদকে উদ্ধৃত করে তাঁর প্রশ্নগুলি তুলে ধরেছে সর্বভারতীয় সংবাদমাধ্যম। সেই অনুযায়ী ওই সাংসদ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও ডিলিট করা হল কেন? ফেসবুক অন্য আপত্তিকর কনটেন্ট যেখানে সরায় না, সেক্ষেত্রে ওই ভিডিওটিই কেন সরানো হল প্ল্যাটফর্ম থেকে? এর দায় কে নেবে?”

Meta-র তরফে জানানো হয়, ওই ভুলের জন্য ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছে তারা। ক্ষমাও চাওয়া হয়েছে। কিন্তু বিজেপি সাংসদ দাবি করেন, শুধু দুঃখপ্রকাশ বা ক্ষমা চাইলেই হল না। দায় নিতে হবে। করতে হবে আইনি পদক্ষেপ। ভারতের প্রধানমন্ত্রীর ভিডিও এভাবে সরানো গেলে, সাধারণ নেটিজেনদের সুরক্ষা কোথায়, জানতে চান ওই বিজেপি সাংসদ।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Kolkata Airport : উড়ানে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
উড়ানে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Advertisement

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget