এক্সপ্লোর

Prayagraj Case Update: প্রয়াগরাজে একই পরিবারের ৫ জনকে খুন, জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল

আজ তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তিনজন সদস্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে দেখা করবেন। ওই প্রতিনিধিদলে থাকছেন তৃণমূল সাংসদ দোলা সেন সহ ৩ জন।

প্রয়াগরাজ: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের ৫ জনকে খুনের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। আজ তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তিনজন সদস্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে দেখা করবেন। ওই প্রতিনিধিদলে থাকছেন তৃণমূল সাংসদ দোলা সেন, উত্তরপ্রদেশের তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠী ও তৃণমূলের জাতীয় মুখপাত্র ও RTI কর্মী সাকেত গোখেল। গত শনিবার প্রয়াগরাজে নিজেদের বাড়িতে খুন হন একই পরিবারের ৫ জন। ওই ঘটনায় প্রয়াগরাজে রবিবারই ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠায় তৃণমূল।     

জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল: যোগী-রাজ্যে গলার নলি কেটে খুন করা হয়েছে ২ বছরের শিশু-সহ একই পরিবারের ৫ জনকে। পরিবারের দুই মহিলার বিবস্ত্র-রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে ঘর। ধর্ষণে বাধা দেওয়াতেই গোটা পরিবারকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ। গত রবিবার উত্তরপ্রদেশে প্রয়াগরাজ হত্যাকাণ্ডের তথ্যানুসন্ধানে যায় তৃণমূল। সেখানে গিয়ে মোদি-যোগীকে চ্যালেঞ্জ ছোড়ে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আর এবার জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। এবিষয়ে দোলা সেন বলেন, "প্রয়াগরাজ এবং বারাণসীর মাঝে একটি গ্রামে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখে এসেছি, আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ। একমাত্র জীবিত ব্যক্তি যা যা অভিযোগ করেছেন, পুলিশ তা গ্রহণ করেননি। গ্রামবাসীরা জানিয়েছেন গত কয়েক মাসে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা এবং ৩১টি খুনের ঘটনা ঘটেছে। তাই আমরা জাতীয় মানবাধিকার কমিশনের কাছে যাচ্ছি। 

শনিবার প্রয়াগরাজে একই পরিবারের ৫ জনের নৃশংস খুনের ঘটনা প্রকাশ্যে আসে। জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দেওয়া এই ঘটনার সত্যানুসন্ধানে রবিবার প্রয়াগরাজে পৌঁছয় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। দোলা সেনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর, উত্তরপ্রদেশের তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠী ও তৃণমূলের জাতীয় মুখপাত্র ও RTI কর্মী সাকেত গোখেল। প্রয়াগরাজে স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের অভিযোগ সম্পর্কে বিশদে জেনে নেন দোলা সেনরা। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সামনে কান্নায় ভেঙে পড়েন, স্বজনহারা পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: East Burdwan News: ১৩ দিন ধরে বিদ্যুত্‍হীন পূর্বস্থলীর গ্রাম, দুর্ভোগে বাসিন্দারা

সেরা শিরোনাম

News Live: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
Abhijeet Dipke: 'আপনি কেন দেশটাকে ধ্বংস করছেন?' দিল্লি বিমানবন্দরে অভিজিৎ দীপকেকে হেনস্থা, ‘CIA এজেন্ট’ বলেও আক্রমণ
'আপনি কেন দেশটাকে ধ্বংস করছেন?' দিল্লি বিমানবন্দরে অভিজিৎ দীপকেকে হেনস্থা, ‘CIA এজেন্ট’ বলেও আক্রমণ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget